সববাংলায়

১৩ ফেব্রুয়ারী ।। জাতীয় নারী দিবস(ভারত)

বিভাগঃ , ,

প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা  গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সমস্ত দিবস পালিত হয়। ভারতও তার ব্যতিক্রম নয়। ভারতের পালনীয় সেই সমস্ত দিবসগুলোর মধ্যেই একটি হল জাতীয় নারী দিবস।


প্রতিবছর ৮ মার্চ নারীদের সংগ্রাম ও তাদের সমতার লড়াই এর উদ্দেশ্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে থাকে৷ তবে ভারতবর্ষে ১৩ ফেব্রুয়ারী জাতীয় নারী দিবস হিসেবে উদযাপিত হয়ে থাকে।

১৩ ফেব্রুয়ারী ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, ইন্দো-অ্যাংলিয়ান কবি সরোজিনী নাইডুর জন্মদিন। তাঁর জন্ম তারিখে অর্থাৎ ১৩ ই ফেব্রুয়ারী নারীদের জন্য তাঁর অবদান এবং নারী হিসেবে তাঁর কৃতিত্বকে সম্মান জানিয়ে ভারতে জাতীয় নারী দিবস পালিত হয়ে থাকে।
ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং প্রথম ভারতীয় রাজ্যপাল সরোজিনী নাইডু জন্মগ্রহণ করেন ১৮৭৯ সালের ১৩ ফেব্রুয়ারি৷ ১৯১৭ সালে ‘ওম্যান’স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন’ গড়ে তোলাতে তাঁর অবদান ছিল৷ এই সংস্থাটি নারীদের ভোটাধিকার, সমান অধিকার ইত্যাদি বিষয়কে উদ্দেশ্য করে এগিয়ে চলেছিল৷ ১৯১৯ সালে সরোজিনী নাইডু লন্ডনে যান এবং নারীদের ভোটাধিকারের পক্ষে মিটিং এ যোগদান করেন৷ সরোজিনী নাইডু ‘ভারতের নাইটেঙ্গল’ নামে পরিচিত ছিলেন৷ মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি ডান্ডি পদযাত্রায় যোগ দিয়েছিলেন ৷ নারীদের গন্ডীবদ্ধ জীবন থেকে মুক্তি দিয়ে জীবনে বড় ক্ষেত্রগুলিতে যে বিচরণ করার স্বাধীনতা রয়েছে তা তিনি নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন । তাঁর জন্মদিবসটিতে ভারতীয়রা জাতীয় নারী দিবস হিসেবে উদযাপিত করে থাকেন৷

১৩ ফেব্রুয়ারী ।। জাতীয় নারী দিবস(ভারত) » সববাংলায়

২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি প্রথম এই দিনটি পালিত হয়। এই দিন ছিল সরোজিনী নাইডুর ১৩৫তম জন্মদিন। ওইদিন গুগল তাদের হোম পেজে সরোজিনী নাইডুর একটি ডুডল প্রকাশ করে। অখিল ভারতীয় মহিলা সম্মেলন এবং ভারতীয় মহিলা সংঘ নামক দুই দলের উদ্যোগে নারী দিবস পালিত হয়।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading