সববাংলায়

২৯ এপ্রিল ।। ১৫ বৈশাখ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ আন্তর্জাতিক নৃত্য দিবস। ১৯৮২ সালের ২৯শে এপ্রিল প্রথমবার আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়। ইউনেস্কোর ‘পারফর্মিং আর্টস’ এর প্রধান সহযোগী ‘আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট’ বা ITI এর নৃত্য কমিটির উদ্যোগে প্রতিবছর এই দিনটি আন্তর্জাতিক নৃত্য দিবস হিসেবে পালন করা হয়। দিনটি সম্পর্কে আরও জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/international-dance-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ রাজা রবি বর্মার জন্মদিন। সুশ্রী ভারতীয় নারীদের মডেল হিসেবে ব্যবহার করে তাঁদের উপর হিন্দু দেব-দেবীর প্রতিকৃতি ফুটিয়ে তুলতেন রাজা রবি বর্মা। তাঁর ছবিতে বেশিরভাগ সময় দক্ষিণ ভারতীয় নারীদের এক অসামান্য রূপ-সৌন্দর্য ফুটে উঠত। লর্ড কার্জন তাঁকে কাইজার-ই-হিন্দ স্বর্ণপদকে ভূষিত করেন। সেই সময়কার ভারতে সবথেকে বড় এবং অভিনব লিথোগ্রাফিক প্রেস নির্মাণের কৃতিত্বও তাঁরই। রাজা রবি বর্মার জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/raja-ravi-varma/
  • আজ আন্দ্রে আগাসির জন্মদিন। প্রথম আমেরিকান হিসেবে চারবার অস্ট্রেলিয়ান ওপেনে জয়লাভ করেছিলেন বিখ্যাত টেনিস খেলোয়াড় আন্দ্রে আগাসি। অর্থ উপার্জনের দিক থেকেও সর্বদা টেনিসের জগতে তাঁকে চতুর্থ স্থানে রাখা হয়। এক বছরে মোট ৪৩টি ম্যাচ খেলে সর্বাধিক ম্যাচ খেলার শিরোপা জয় করেন তিনি। পুরস্কারমূল্য হিসেবেই মোট ৩ কোটি ডলার উপার্জন করেছিলেন আগাসি। কেমন ছিল তাঁর ক্রীড়া জীবন? জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/andre-agassi/
  • আজ অ্যালফ্রেড হিচককের মৃত্যুদিন। সাসপেন্সের ওস্তাদ নামে পরিচিত তিনি। তাঁর ছবিতে প্রায়ই ক্যামেরার অভিনব অ্যাঙ্গেল কিংবা অপ্রচলিত শটের প্রয়োগ লক্ষ করা যায়। ছবির কাহিনীর মধ্যে মনঃসমীক্ষণের নীতি কিংবা অ্যামনেশিয়ার মত জটিল তত্ত্বের প্রয়োগও সফলভাবে ঘটিয়েছিলেন তিনি। সাইকো, রেবেকা, স্পেলবাউন্ড, স্ট্রেঞ্জারস অন এ ট্রেন ইত্যাদি তাঁর বিখ্যাত ছবি। রহস্য-রোমাঞ্চ ঘরানার ছবির জগতে বিশ শতক থেকে শুরু করে পঞ্চাশের দশক পর্যন্ত তাঁর খ্যাতি ছিল আকাশছোঁয়া। হিচককের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/alfred-hitchcock/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৯ এপ্রিল। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-29

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • পোড়ামাটি ও লাল ইঁটের স্থাপত্যে, রঙবেরঙের মিনা করা টালির কাজে গৌড় ধরে রেখেছে কয়েক শতাব্দীর ইতিহাস। আর সেই ইতিহাসের টানেই প্রতিবছর দেশ-বিদেশ থেকে বহু মানুষ ছুটে আসেন গৌড়ে। বৌদ্ধ-ব্রাহ্মণ্য-ইসলাম ধর্মের বিচিত্র মিশেল গৌড়। আবার গৌড়ের সাথে জড়িয়ে আছে চৈতন্যদেবের স্মৃতি। গৌড় ভ্রমণের টুকিটাকি জেনে নিতে পড়ুন : https://sobbanglay.com/sob/gour-trip/
  • বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ভূ-রাজনৈতিক ভাবে বাংলাদেশের পশ্চিমে আছে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় পূর্ব সীমান্তে আসাম ত্রিপুরা ও মিজোরাম দক্ষিণ-পূর্ব সীমান্তে মায়ানমার এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত। বাংলাদেশের ভূখণ্ড ভৌগোলিকভাবে একটি উর্বর ব-দ্বীপের অংশ বিশেষ। “বঙ্গ” ভূখণ্ডের পূর্বাংশ পূর্ব বাংলা নামে পরিচিত ছিল যা ১৯৭১ খ্রিস্টাব্দে বাংলাদেশ নামে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। এই দেশটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bangladesh/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

হিন্দুদের দেবতাদের মধ্যে শ্রীকৃষ্ণ বহু প্রাচীন কাল থেকেই বেশ জনপ্রিয়। বিভিন্ন পুরাণে বর্ণিত শ্রীকৃষ্ণের রাসলীলা, দোলযাত্রা ইত্যাদি ঘটনার পাশাপাশি শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে জন্মাষ্টমী পালন করে থাকেন আপামর হিন্দু ধর্মবিশ্বাসীরা।

বিশেষভাবে মথুরা আর বৃন্দাবনে পালিত হলেও পৃথক পৃথক স্থানে যেখানে কৃষ্ণভজনা হয়, সেখানে ধুমধাম করে পালিত হয় এই জন্মাষ্টমী। কৃষ্ণাষ্টমী ও গোকুলাষ্টমী নামেও এই উৎসব পরিচিত। বিস্তারিত দেখুন এখানে

.

.

.

দুর্গাপূজার এক অন্যতম বৈশিষ্ট্য হল কুমারী পূজা। দুর্গাপূজার মহাষ্টমীর দিন কুমারী পূজা অনুষ্টিত হয়ে থাকে। বেলুড় মঠের কুমারীপুজা এ প্রসঙ্গে সবথেকে উল্লেখযোগ্য।

কুমারী পূজা বলতে বোঝায় তন্ত্রশাস্ত্র অনুযায়ী ষোলো বছরের কম অরজ:স্বলা কুমারী মেয়ের পূজা। প্রধানত দুর্গাপূজার অঙ্গ হিসেবে এই পূজা হলেও কালীপূজা জগদ্ধাত্রী এবং অন্নপূর্ণা পূজাতেও কুমারী পূজার রীতি দেখা যায়। এই নিয়ে বিস্তারিত জানুন এখানে

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/april/

  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading