সববাংলায়

১০ ডিসেম্বর ।। ২৩ অগ্রহায়ণ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেনঃ

আজকের পালনীয় দিবসঃ

  • প্রতি বছর ১০ ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে সর্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে বাস্তবায়িত করার লক্ষ্যে মানবাধিকার দিবস পালিত হয়ে থাকে। এই দিবসটির গুরুত্ব জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/human-rights-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাঃ

  • আজ যদুনাথ সরকারের জন্মদিন। যদুনাথ সরকার একজন খ্যাতনামা বাঙালি ঐতিহাসিক। দীর্ঘ ছয় দশক ধরে ভারতবর্ষের মধ্যযুগের ইতিহাস গবেষণার কাজে, মূলত মুঘল সাম্রাজ্যের অতীতের পুঙ্খনাপুঙ্খ চর্চা ও বিশ্লেষণে তিনি ছিলেন অগ্রদূত। ঐতিহাসিক ই. শ্রীধরন যদুনাথ সরকারকে ‘তাঁর সমসাময়িক শ্রেষ্ঠ ভারতীয় ইতিহাসবিদ’ বলে অভিহিত করেছেন। পাঁচ খণ্ডে রচিত ‘হিস্ট্রি অব ঔরঙ্গজেব’ তাঁর সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/jadunath-sarkar/
  • আজ প্রফুল্ল চাকীর জন্মদিন। বিপ্লবী প্রফুল্ল চাকী ভারতের স্বাধীনতা সংগ্রামে এক গুরুত্বপূর্ণ নাম। তার সাহসিকতার কাহিনী সকলেরই জানা। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/prafulla-chaki/
  • আজ আলফ্রেড নোবেলের মৃত্যুদিন। তিনি ছিলেন একজন সুইডিশ পদার্থবিদ, ইঞ্জিনিয়ার, আবিষ্কারক, ব্যবসায়ী, অস্ত্র নির্মাতা এবং দানশীল ব্যক্তিত্ব। তাঁর পেটেন্ট নেওয়া ৩৫৫টি আবিষ্কারের মধ্যে ডায়নামাইট আবিষ্কার সর্বাধিক বিখ্যাত। বর্তমানে তাঁর নামে নামাঙ্কিত পৃথিবীর সব থেকে সম্মানীয় পুরস্কার নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে প্রতিবছর বিশেষ কয়েকটি ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/alfred-noble/
  • আজ চক্রবর্তী রাজাগোপালাচারীর জন্মদিন। কেবল রাজনীতিবিদ নন, একাধারে আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং একজন উচ্চমানের লেখক ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী। ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করে ব্রিটিশদের প্রতি নমনীয় মনোভাব দেখিয়ে কংগ্রেস সতীর্থদের রোষের মুখে পড়েছিলেন রাজাগোপালাচারী। তিনি গঠন করেছিলেন স্বতন্ত্র পার্টি যা কিনা বৃহত্তম বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছিল। এমন প্রতিভাবান এবং বিতর্কিত এক ব্যক্তিত্ব চক্রবর্তী রাজাগোপালাচারীর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chakravarti-rajagopalachari/
  • আজ প্রফুল্ল চাকীর জন্মদিন। প্রফুল্ল চাকী আত্মহত্যা করেছিলেন না তাকে হত্যা করা হয়েছিল? প্রফুল্ল চাকীর মৃত্যুরহস্য পড়ুন এখানে https://sobbanglay.com/sob/prafulla-chaki-mysterious-death/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১০ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-10

বিশেষ আকর্ষণীয় কন্টেন্টঃ

  • শীতকাল মানেই পিকনিকের সময়। হাল্কা রোদ গায়ে মেখে সকাল সকাল বাসে করে হৈ হৈ করে মজা করতে করতে বেরিয়ে পড়া। তবে কেবল শীতকালই শুধু নয়, সারা বছর ধরেই পিকনিক করা যায়। কলকাতার আশেপাশে এরকম অজস্র পিকনিক স্পট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার মধ্যে থেকেই জনপ্রিয় কিছু পিকনিক স্পট নিয়ে আমরা আলোচনা করলাম। বিস্তারিত পড়ুন – https://sobbanglay.com/sob/picnic-spots-near-kolkata
  • বিশ্বকাপ ফুটবল মানেই নানান রেকর্ড। কিছু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিশ্বকাপ ফুটবল রেকর্ড নিয়ে বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/worldcup-football-records/

আজ ইউটিউবে কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • পুলিশের হাতে ধরা পড়ার চেয়ে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতিই শ্রেয় ভেবেছিলেন মাস্টারদা সূর্য সেনের অনুগামী প্রীতিলতা ওয়াদ্দেদার। আত্মাহুতির আগের রাতে প্রীতিলতা ওয়াদ্দেদার মায়ের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন। এই চিঠিটিই ছিল মৃত্যুর আগে প্রীতিলতার মাকে লেখা শেষ চিঠি। তাঁর মৃত্যুবরণের পর মাষ্টারদা চিঠিটি প্রীতিলতার মায়ের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মাকে লেখা প্রীতিলতা ওয়াদ্দেদারের শেষ চিঠিটির পাঠ শুনুন এখানে https://youtu.be/Aq9R-Yr9_SQ
  • ভারত তথা পৃথিবীর গর্ব তাজমহল যা কিনা ভালোবাসার প্রতীক! তবে, তাজমহল নিয়ে রহস্য বরাবরই রয়েছে। জড়িয়ে রয়েছে অনেক মিথ বা মিথ্যা। আসলেই কি তাজ মহল একটি হিন্দু মন্দির? শাহ জাহান কি সত্যিকারের শ্রমিকদের হাত কেটে নিয়েছিলেন? রহস্যে ভরা তাজমহলের গোপন কথা জেনে নিন এই ভিডিওতে https://youtu.be/-Y6Hwmcr85g

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading