সববাংলায়

পুরী যাওয়ার ট্রেন ২০২৬

বিভাগঃ ,

পুরী শুধু ভ্রমণের জায়গা নয়, বাঙালির কাছে পুরী ভক্তির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। পুরী মানেই সমুদ্র, জগন্নাথ মন্দির এবং অবশ্যই পুরীর খাজা। দীঘা ও দার্জিলিং-এ ট্রেনের পাশাপাশি বাসের সুব্যবস্থা থাকলেও, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পুরীর দূরত্বের কারণে ট্রেনই সবচেয়ে নির্ভরযোগ্য ও সুবিধাজনক মাধ্যম। যদিও নিকটবর্তী বিমানবন্দর রয়েছে, তা পুরী থেকে যথেষ্ট দূরে হওয়ায় অধিকাংশ যাত্রীর কাছেই ট্রেনই প্রধান ভরসা। এই লেখাতে ২০২৬ সালের পুরী যাওয়ার ট্রেনের তথ্য তুলে ধরা হয়েছে, যাতে আপনার ভ্রমণের পরিকল্পনা করা সহজ হয়।

এখানে সেইসব পুরী যাওয়ার ট্রেনের তালিকাই দেওয়া হয়েছে, যেগুলি সপ্তাহের প্রতিদিন চলাচল করে। এই নিয়মের একটিই ব্যতিক্রম রয়েছে, তা হল বন্দে ভারত এক্সপ্রেস, যা বৃহস্পতিবার ছাড়া সবদিন চলে।

পুরী যাওয়ার ট্রেনের সময়সূচী

ট্রেন নাম্বারট্রেনের নামকোথা থেকে ছাড়বেকখন ছাড়বেপুরী কখন পৌঁছবেকোন দিন চলে
২২৮৯৫বন্দে ভারত এক্সপ্রেসহাওড়াসকাল ৬টা ১০ মিনিটদুপুর ১২টা ৫০ মিনিটবৃহস্পতিবার ছাড়া সবদিন
১২৮২১ধৌলি এক্সপ্রেসশালিমারসকাল ৯টা ১৫ মিনিটসন্ধ্যে ৬টা ১৫ মিনিটসবদিন
১২৮৩৭হাওড়া পুরী স্পেশাল এক্সপ্রেসহাওড়াসকাল ১০টা ৩৫ মিনিটসকাল ৭টা ৩০ মিনিটসবদিন
১২২৭৭শতাব্দী এক্সপ্রেসহাওড়াদুপুর ২টা ১৫ মিনিটরাত ১০টাসবদিন
১৮৪০৯জগন্নাথ এক্সপ্রেসশালিমারসন্ধ্যে ৬টা ৫৫ মিনিটভোর ৪টে ৩৫ মিনিটসবদিন
২২২০১দুরন্ত এক্সপ্রেসশিয়ালদহরাত ৮টাভোর ৪টেসোম, বুধ, শুক্র
০৩২৩০পাটনা পুরী স্পেশালবর্ধমানবিকাল ৫টা ৪০ মিনিটভোর ৫টাবৃহস্পতিবার

বন্দে ভারত এক্সপ্রেসে শুধু এসি চেয়ার ক্লাস (CC) এবং এক্সিকিউটিভ চেয়ার ক্লাস (EC) রয়েছে।


সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৬


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।