সববাংলায়

আজকের দিনে ।। ১২ মার্চ

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা -ইতিহাসে ১২ মার্চ ।

বিশেষ দিবস :

১২ মার্চ – বিশ্ব গ্লুকোমা দিবস।

১২ মার্চ – ডাণ্ডি অভিযান দিবস।

আজকের দিনে ভারত :

১৮৮৪ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত জন্মগ্রহণ করেন।

১৯১১ সালের আজকের দিনে  গোয়া, দমন ও দীউর প্রথম মুখ্যমন্ত্রী দিওয়ানন্দ বালকৃষ্ণ বান্দোদকার জন্মগ্রহণ করেন।

১৯১৩ সালের আজকের দিনে মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত বালোচন্দ্র চৌহান জন্মগ্রহণ করেন  যিনি পরবর্তী কালে ভারতের পঞ্চম উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। একাধারে তিনি ছিলেন একজন শক্তিশালী কংগ্রেস নেতা, সামাজিক কর্মী ও লেখক।

১৯৩০ সালের আজকের দিনে ডাণ্ডি অভিযান শুরু হয়।

১৯৫৪ সালের আজকের দিনে ভারতীয় প্রতিষ্ঠান ‘সাহিত্য অকাদেমি’-এর প্রতিষ্ঠা হয়।

১৯৬০ সালের আজকের দিনে ভারতীয় লেখক, পণ্ডিত ও সংস্কৃত অধ্যাপক ক্ষিতিমোহন সেন পরলোক গমন করেন।তিনি অমর্ত্য সেনের পিতামহ ছিলেন।

১৯৮৬ সালের আজকের দিনে বিশিষ্ট শিল্পপতি এম.এ ইস্পাহানী পরলোক গমন করেন।

১৯৮৮ সালের আজকের দিনে কথাশিল্পী সমরেশ বসু (কালকূট)-এর মৃত্যু হয়।

১৯৯৩ সালের আজকের দিনে কুখ্যাত মুম্বাই বোমা বিস্ফোরণ ঘটে।

২০১৩ সালের আজকের দিনে ভারতীয় শিল্পী গণেশ পাইনের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯১১ সালের আজকের দিনে কথাসাহিত্যিক ও সাংবাদিক আবু জাফর শামসুদ্দীন জন্মগ্রহণ করেন।

১৯২৮ সালের আজকের দিনে বাংলাদেশের টিভিব্যক্তিত্ব ফজলে লোহানী জন্মগ্রহণ করেন।

১৯৩৫ সালের আজকের দিনে বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও শিক্ষক রেহমান সোবহান জন্মগ্রহণ করেন ।

১৯৩৬ সালের আজকের দিনে বাংলাদেশের বরেণ্য শিক্ষাবিদ, কবি এবং লেখক আবু হেনা মোস্তফা কামাল জন্মগ্রহণ করেন।

১৯৭৯ সালের আজকের দিনে মাত্র ৫৪ বছর বয়সে প্রতিভাবান রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী পদমর্যাদার মন্ত্রী মশিউর রহমানের মৃত্যু হয়।

 আজকের দিনে বিশ্ব :

১২৮৯ সালের আজকের দিনে জর্জিয়ার রাজা দ্বিতীয় দিমিত্রি পরলোক গমন করেন।

১৩৬৫ সালের আজকের দিনে ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

১৪৭৯ সালের আজকের দিনে সম্রাট গিওলিয়ানি জন্মগ্রহণ করেন যিনি পরবর্তীকালে ফ্লোরেন্সের সম্রাট হয়েছিলেন।

১৪৯৬ সালের আজকের দিনে ইহুদীরা সিরিয়া থেকে বহিষ্কৃত হয়।

১৫৭২ সালের আজকের দিনে লুয়েস ওয়াজ দে ক্যামোজ পর্তুগালে ‘ওস লুসিডোস’ প্রকাশ করেন ।

১৫৯৪ সালের আজকের দিনে কোম্পানি অফ ডিস্টান্স ‘ইস্ট ইন্ডিজ’ প্রতিষ্ঠা করে।

১৫৯৭ সালের আজকের দিনে ইংল্যান্ড এমিয়েন্সে সৈন্য পাঠায়।

১৬০৯ সালের আজকের দিনে বারমুডায় ইংরেজ উপনিবেশ স্থাপন হয়।

১৬১৯ সালের আজকের দিনে জাভাতে ডাচ বসতিটি ‘বাটাভিয়া’ নামাঙ্কিত হয়।

১৬৮৫ সালের আজকের দিনে আইরিশ বিজ্ঞানী জর্জ বার্কলি জন্মগ্রহণ করেন।

১৭৮৯ সালের আজকের দিনে আমেরিকায় প্রথম পোস্ট অফিস স্থাপিত হয়।

১৭৯৯ সালের আজকের দিনে অস্ট্রিয়া ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৮৬৭ সালের আজকের দিনে শেষ ফরাসি সৈন্যদল মেক্সিকো ত্যাগ করে।

১৮৮৯ সালের আজকের দিনে লিবিয়ার বাদশাহ মুহাম্মদ ইদ্রিস আল-সেনুসি জন্মগ্রহণ করেন।

১৮৯৪ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়।

১৮৯৬ সালের আজকের দিনে নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯০৪ সালের আজকের দিনে ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়।

১৯২৫ সালের আজকের দিনে চীনের নেতা সান ইয়াত-সেনের মৃত্যু হয়।

১৯৩৭ সালের আজকের দিনে ইংরেজ সাহিত্যিক ক্রিস্টোফার কডওয়েল মারা যান।

১৯৬৮ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার ক্ষুদ্র দেশ মরিশাস ইংরেজদের হাত থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৬৯ সালের আজকের দিনে সুপারসোনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথম আকাশে ওড়ে।

১৯৮৯ সালে আজকের দিনে টিম বারনার লি’র হাত ধরে প্রথম প্রকাশ পায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।

২০০৩ সালের আজকের দিনে স্পার্টাকাসের লেখক বিশ্বখ্যাত ঔপন্যাসিক হাওয়ার্ড ফাস্ট পরলোক গমন করেন।

আজকের দিনে

আজকের দিনে ।। ১১ মার্চ আজকের দিনে ।। ১৩ মার্চ

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।