ভারতীয় উপমহাদেশে ক্রিকেট অন্যতম জনপ্রিয় খেলা। ভারত , পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রতিটি দেশই ক্রিকেট মানচিত্রে বেশ গুরুত্বপূর্ণ স্থান দখল করে। বেশিরভাগ দেশবাসীই ক্রিকেট খেলার বিষয়ে আগ্রহী। আর বিশ্বকাপ ক্রিকেট নিঃসন্দেহে সমস্ত ক্রিকেট প্রতিযোগিতার সেরা প্রতিযোগিতা। এখানে আমরা সেই সেরা প্রতিযোগিতার বেশ কিছু আকর্ষণীয় রেকর্ডের কথা উল্লেখ করব –
সব রকম ফরম্যাটের বিশ্বকাপ ক্রিকেট জয়ঃ যাঁরা ক্রিকেট নিয়ে খবর রাখেন তাঁরা জানেন আগে এক দিবসীয় ক্রিকেট খেলা হত ৬০ ওভার করে, এখন তা হয় ৫০ অভারের। এর পাশাপাশি ২০ ওভারের ফরম্যাটও চালু হয়েছে। ভারত একমাত্র দল যারা এই তিন ধরণের ফরম্যাটে খেলা বিশ্বকাপ ক্রিকেট-এ জয় লাভ করেছে। ১৯৮৩ (৬০ ওভার), ২০১১ (৫০ ওভার), ২০০৭ (২০ ওভার) এর বিশ্বকাপ জয় করে ভারত। একথা বলা বাহুল্য, এই রেকর্ড আর কোন দল কোনদিন স্পর্শ করতে পারবে না কারণ ৬০ ওভারের খেলা বন্ধ হয়ে গেছে।
সব থেকে বেশি বার বিশ্বকাপ ক্রিকেট জয়ঃ একদিবসীয় ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া ৫ বার চ্যাম্পিয়ন হয়ে এ ব্যাপারে বাকি সব দলের থেকে অনেক এগিয়ে। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ সালে তারা চ্যাম্পিয়ন হয়। ওয়েস্ট ইন্ডিজ ১৯৭৫ ও ১৯৭৯ সালে এক দিবসীয় ক্রিকেটে ও ২০১২ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়।
দলগত সব থেকে বেশি রানঃ ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ৪১৭/৬।
দলগত সব থেকে কম রানঃ ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে কানাডার ৩৬ রান।
এক দিবসীয় বিশ্বকাপে সব থেকে বেশি খেলা ক্রিকেটারঃ প্রতিযোগিতায় অংশ নেওয়া হিসেবে জাভেদ মিয়াদাদ (১৯৭৫-১৯৯৬) ও শচীন তেন্ডুলকার (১৯৯২-২০১১) মোট ৬ টি বিশ্বকাপে অংশ নেন। রিকি পন্টিং সব থেকে বেশি ম্যাচ (৪৬ টি) খেলেছেন, শচীন ৪৫টি খেলে দ্বিতীয়।
এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে সব থেকে বেশি রানঃ শচীন তেন্ডুলকার ২২৭৮ রান করে এ ব্যাপারে অনেক এগিয়ে, দু নম্বরে রিকি পন্টিং (১৭৪৩ রান)।
এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরিঃ শচীন তেন্ডুলকার ৬ টি সেঞ্চুরির মালিক, রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারা ৫ টি করে সেঞ্চুরির মালিক।
এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে সব থেকে বেশি হাফ সেঞ্চুরিঃ শচীন তেন্ডুলকার ২১ টি হাফ সেঞ্চুরি করে অনেক এগিয়ে, কুমার সাঙ্গাকারা ১২ টি করে দ্বিতীয় স্থানে।
এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে এক ম্যাচে সর্ব্বোচ্চ রানঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মার্টিন গুপ্তিলের করা ২৩৭(নট আউট)।
এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে সব থেকে বেশি উইকেটঃ গ্লেন ম্যাকগ্রাথ ৭১ টি উইকেট নিয়ে প্রথম ও মুথাইয়া মুরলীধরন ৬৮টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে।
এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে সেরা বোলিংঃ নামিবিয়ার বিরুদ্ধে গ্লেন ম্যকাগ্রাথ মাত্র ১৫ রান দিয়ে ৭ উইকেট নেন।
এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে সব থেকে বেশি শিকার – উইকেট কিপারঃ কুমার সাঙ্গাকারা ৫৪ টি আউট করে প্রথম ও অ্যাডাম গিলক্রিস্ট ৫২ টি করে দ্বিতীয়।
এক দিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচঃ রিকি পন্টিং ২৮ টি ক্যাচ নিয়ে অনেক এগিয়ে, সনৎ জয়সুর্য ১৮ টি ক্যাচ নিয়ে দ্বিতীয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান