আজ বাংলা ১৪৩১ সালের ৩১ বৈশাখ এবং ইংরাজি ২০২৪ সালের ১৪ মে। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ মৃণাল সেনের জন্মদিন। মৃণাল সেন নিজেই ছিলেন নিজের তীব্রতম সমালোচক। দুর্ভিক্ষের বিভীষিকা,,নকশাল আন্দোলন বারবার উঠে এসেছে তাঁর সিনেমায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার না করেই তিনি অসামান্য দক্ষতায় গল্প বলতে পারতেন । তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mrinal-sen/
- আজ মার্ক জুকারবার্গের জন্মদিন। বর্তমানের সর্বাপেক্ষা জনপ্রিয় স্যোশাল মিডিয়া ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ। একজন ইন্টারনেট উদ্যোক্তা এবং জনহিতৈষী ব্যক্তি হিসেবেই তাঁর পরিচয়। বিশ্বের ১০০ জন প্রভাবশালী ও ক্ষমতাবান মানুষের তালিকায় জুকারবার্গের নাম খুঁজে পাওয়া যায়। মার্ক জুকারবার্গ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mark-zuckerberg/
- ১৯৯৯ সালের আজকের দিনে একদিবসীয় ক্রিকেটের সপ্তম বিশ্বকাপের আসর শুরু হয়। ১৯৯৯ হল কার্গিল যুদ্ধের বছর। একদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিলের প্রান্তরে চলছিল যুদ্ধ অন্যদিকে ১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে সুপার সিক্স রাউন্ডের খেলায় ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান। কেমন ছিল সেই ম্যাচের পরিবেশ, সেই বিষয়ে এবং এই ১৯৯৯ বিশ্বকাপের আরও কিছু স্মরণীয় মুহূর্ত ও খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/1999-cricket-world-cup/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৪ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-14
ধর্মীয় অনুষ্ঠান :
- পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- আমরা যারা রেডিও শুনি তারা প্রত্যেকেই খেয়াল করেছি যে রেডিওর চ্যানেল পাল্টানোর সময় একটানা গুঞ্জন হয় কিন্তু কেন হয় জানেন কি? না জেনে থাকলে পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/why-radio-plays-static-noise/
- নবরত্ন স্থাপত্য একপ্রকারের মন্দিরের স্থাপত্যশিল্প। পুরনো বাংলার রাজাদের আমলে অষ্টাদশ শতকে এ স্থাপত্যের আগমন ঘটে। এই স্থাপত্যে মন্দিরের প্রধান দুটি ধাপ থাকে। প্রথম ধাপের চারটি কোণে চারটি চুড়া থাকে। আর দ্বিতীয় ধাপের চার কোণে চারটি আর কেন্দ্রে একটি চূড়া থাকে। এই চূড়াগুলোকে রত্নও বলা হয়ে থাকে। এইভাবে দুটি ধাপে মোট নয়টি চূড়া বা রত্ন থাকে বলে এই স্থাপত্যশিল্পকে নবরত্ন বলা হয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/navaratna-architechture/
- গণতান্ত্রিক ভারতবর্ষে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দেশের শাসনকর্তা বেছে নেন জনগণ। নানাবিধ নির্বাচনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হল লোকসভা নির্বাচন, কারণ এর সঙ্গে দেশের প্রধানমন্ত্রীর নিয়োগ ও তাঁর মেয়াদের ব্যপারটি ওতপ্রোতভাবে জড়িত থাকে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতে যতগুলি লোকসভা নির্বাচন হয়েছে সেগুলির দিকে ক্রমান্বয়ে তাকালে এদেশের রাজনৈতিক ইতিহাসের বিবর্তনের একটা রূপরেখাই যেন চোখে পড়বে। গুরুত্বপূর্ণ এই লোকসভা নির্বাচনের নানা খুঁটিনাটি তথ্য এবং এযাবৎকাল অনুষ্ঠিত সমস্ত লোকসভা নির্বাচনের সম্পর্কে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/parliamentary-election

আজ কী দেখবেন :

অন্যান্য আরও যা পড়বেন :
- মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/may/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
- মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান