সববাংলায়

নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন ২০২৬

বিভাগঃ ,

উত্তরবঙ্গের জনপ্রিয় গন্তব্যগুলো, যেমন দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স প্রভৃতি জায়গায় মূলত তিনটি উপায়ে পৌঁছানো যায়। ট্রেনে যেতে হলে শিয়ালদহ, হাওড়া, বর্ধমানসহ রাজ্যের বিভিন্ন স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনে চেপে সেখানে পৌঁছে গাড়িতে করে গন্তব্যে যেতে হয়। তাছাড়াও উত্তরবঙ্গে যাওয়ার জন্য রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিলিগুড়িগামী বাস পাওয়া যায় এবং কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকেও গাড়ি করে গন্তব্যে যাওয়া যায়। তবে এই সব মাধ্যমের মধ্যে উত্তরবঙ্গ ভ্রমণের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাজনক উপায় হল ট্রেনপথ।

এই লেখাতে ২০২৬ সালের নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনের তথ্য তুলে ধরা হয়েছে, যাতে আপনার ভ্রমণের পরিকল্পনা করা সহজ হয়। এখানে সেইসব নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনের তালিকাই দেওয়া হয়েছে, যেগুলি সপ্তাহের প্রতিদিন চলাচল করে এবং হাওড়া বা তার আশেপাশের গুরুত্বপূর্ণ স্টেশনগুলির পাশাপাশি বর্ধমান স্টেশনেও থামে। পাশাপাশি এমন ট্রেনগুলিকেই বেছে নেওয়া হয়েছে, যেগুলি রাতের দিকে কলকাতা ও আশপাশের স্টেশনগুলি থেকে ছেড়ে পরদিন সকালে নিউ জলপাইগুড়ি পৌঁছায়, এবং ফেরার পথেও রাতে নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে ভোরে বা সকালে বর্ধমান, কলকাতা ও আশপাশের স্টেশনগুলিতে পৌঁছে যায়। তবে এই নিয়মের একটিই ব্যতিক্রম রয়েছে, তা হল বন্দে ভারত এক্সপ্রেস।

নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেনের সময়সূচী

ট্রেন নাম্বারট্রেনের নামকোথা থেকে ছাড়বেকখন ছাড়বেকোথায় পৌঁছবেকখন পৌঁছবে
২২৩০১বন্দে ভারত এক্সপ্রেসহাওড়াসকাল ৫টা ৫৫ মিনিটনিউ জলপাইগুড়িদুপুর ১টা ৩০ মিনিট
১৩১৪৭উত্তর বঙ্গ এক্সপ্রেসশিয়ালদহরাত ৭টা ৪০ মিনিটনিউ জলপাইগুড়িপরেরদিন সকাল ৬টা ১৫ মিনিট
১৩১৪৯উত্তর বঙ্গ এক্সপ্রেসবর্ধমান জংশনরাত ৯টা ১১ মিনিটনিউ জলপাইগুড়িপরেরদিন সকাল ৬টা ১৫ মিনিট
১৩১৪৯কাঞ্চন কন্যাশিয়ালদহরাত ৮টা ৩০ মিনিটনিউ জলপাইগুড়িপরেরদিন সকাল ৮টা ১০ মিনিট
১৩১৪৯কাঞ্চন কন্যাবর্ধমান জংশনরাত ১০টা ৭ মিনিটনিউ জলপাইগুড়িপরেরদিন সকাল ৮টা ১০ মিনিট
১২৩৪৩দার্জিলিং মেইলশিয়ালদহরাত ১০টা ১৫ মিনিটনিউ জলপাইগুড়িপরেরদিন সকাল ৭টা ৫০ মিনিট
১২৩৪৩দার্জিলিং মেইলবর্ধমান জংশনরাত ১১টা ২৭ মিনিটনিউ জলপাইগুড়িপরেরদিন সকাল ৭টা ৫০ মিনিট
১২৩৭৭পদাতিক এক্সপ্রেসশিয়ালদহরাত ১১টা ২০ মিনিটনিউ জলপাইগুড়িপরেরদিন সকাল ৯টা ৫ মিনিট
১২৩৭৭পদাতিক এক্সপ্রেসবর্ধমান জংশনরাত ১২টা ৪৪ মিনিটনিউ জলপাইগুড়িপরেরদিন সকাল ৯টা ৫ মিনিট
২২৩০২বন্দে ভারত এক্সপ্রেসনিউ জলপাইগুড়িদুপুর ২টা ৫৫ মিনিটহাওড়ারাত ১০টা ৩০ মিনিট
১২৩৪৪দার্জিলিং মেইলনিউ জলপাইগুড়িরাত ৭টা ৪৫ মিনিটবর্ধমান জংশনরাত ২টা ৪৬ মিনিট
১২৩৪৪দার্জিলিং মেইলনিউ জলপাইগুড়িরাত ৭টা ৪৫ মিনিটশিয়ালদহপরেরদিন ভোর ৫টা ৩৫ মিনিট
১২৩৪৬সরাইঘাট এক্সপ্রেসনিউ জলপাইগুড়িরাত ৮টা ৫ মিনিটবর্ধমান জংশনপরেরদিন রাত ৩টে ২৮ মিনিট
১২৩৪৬সরাইঘাট এক্সপ্রেসনিউ জলপাইগুড়িরাত ৮টা ৫ মিনিটহাওড়াপরেরদিন ভোর ৫টা ২০ মিনিট
১৩১৫০কাঞ্চন কন্যানিউ জলপাইগুড়িরাত ৮টা ১০ মিনিটবর্ধমান জংশনপরেরদিন ভোর ৪টে ২০ মিনিট
১৩১৫০কাঞ্চন কন্যানিউ জলপাইগুড়িরাত ৮টা ১০ মিনিটশিয়ালদহপরেরদিন ভোর ৫টা ২৬
মিনিট
১২৩৭৮পদাতিক এক্সপ্রেসনিউ জলপাইগুড়িরাত ৮টা ৩০ মিনিটবর্ধমান জংশনপরেরদিন ভোর ৪টে ৬ মিনিট
১২৩৭৮পদাতিক এক্সপ্রেসনিউ জলপাইগুড়িরাত ৮টা ৩০ মিনিটশিয়ালদহপরেরদিন সকাল ৬টা ৪৫ মিনিট

বন্দে ভারত এক্সপ্রেসে শুধু এসি চেয়ার ক্লাস (CC) এবং এক্সিকিউটিভ চেয়ার ক্লাস (EC) রয়েছে এবং ট্রেনটি বুধবার বন্ধ থাকে।


সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৬


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading