আজ বাংলা ১৪৩২ সালের ৫ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ২২ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ শম্ভু মিত্রের জন্মদিন। তিনি বাংলা তথা ভারতীয় নাট্যজগতের এক কিংবদন্তি ব্যক্তিত্ব, স্বনামধন্য আবৃত্তিকার ও অভিনেতা। তিনি ছিলেন বাংলার নবনাট্য আন্দোলনের পুরোধা পুরুষ। নাট্যসংস্থা ‘বহুরূপীর’ কর্ণধার। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sombhu-mitra/
- আজ দেবব্রত বিশ্বাস এর জন্মদিন। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের গভীরতাকে হৃদয় দিয়ে অনুভব করতেন এবং সেই অনুভূতিই তাঁর গাওয়া গানে ধরা পড়ত। তাঁর গানের অন্যতম বৈশিষ্ট্য ছিল আবেগঘন অভিব্যক্তি এবং দরদী কন্ঠস্বর। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/debabrata-biswas/
- আজ বাঙালি কবি অরুণ মিত্রের মৃত্যুদিন। দীর্ঘদিন ফরাসি ভাষা ও সাহিত্য চর্চার কারণে ফরাসি সরকার তাঁকে ‘লিজিয়ন অব অনার’ পুরস্কারে সম্মানিত করেছিল । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের খবরাখবরের দায়িত্বে ছিলেন তিনি। নিশ্চিত ছিলেন হিটলারের পরাজয় সম্পর্কে। বামপন্থী মনোভাবাপন্ন ‘অরণি’ পত্রিকার সঙ্গে জড়িত ছিলেন ওতপ্রোতভাবে। সাহিত্য আকাদেমি ও রবীন্দ্র পুরস্কারেও সম্মানিত হয়েছিলেন। প্রতিভাবান এই কবি ও প্রাবন্ধিক অরুণ মিত্র সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/arun-mitra/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-22
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- একটানা ঘরবন্দী জীবনে একঘেয়ে লাগে – সে স্বাভাবিক। স্কুলে পড়ার সময় পাঠ্যবই, বিশেষ করে অপছন্দের বিষয় অনেকেরই একঘেয়ে লাগে। রোজকার গতে বাঁধা জীবন একঘেয়ে হয়ে আসে অনেকেরই।আবার অনেক সময় পছন্দের কাজও সাময়িক ভাবে একঘেয়ে লাগে। কিন্তু আমাদের একঘেয়ে লাগেই বা কেন? জানতে হলে পড়ে নিন – https://sobbanglay.com/sob/why-do-we-get-bored
- দ্রৌপদীর স্বয়ম্ভরে যাবার পথে পাণ্ডবদের সাথে এক গন্ধর্বের ঝামেলা বাধে। তাদের মধ্যে যুদ্ধ লেগে যায় এবং অর্জুন সেই যুদ্ধে যেতেন। সেই গন্ধর্ব অর্জুনকে তাপত্য বলে সম্বোধন করেন। তাপত্য মানে তপতীর বংশধর। কিন্তু অর্জুনের নাম তাপত্য হল কিভাবে? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/how-arjuna-became-tapatya/
- শুধু রান্নার স্বাদ বা গন্ধ বাড়ানোর জন্যে নয় মশলার পুষ্টিগুণও অনেক। এছাড়াও খাদ্য সংরক্ষণের জন্যেও ব্যবহার হয় মশলার। মশলার এই সমস্ত গুণ বহু প্রাচীন কাল থেকেই টের পেয়েছিল মানুষ আর তাই বাণিজ্যের মাধ্যমে ভৌগোলিক সীমানা ভেঙে ফেলেছিল নানা রকমের মশলা অনেকদিন আগেই। সেই সমস্ত কথাই পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/spice/

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান