আজ বাংলা ১৪৩২ সালের ২৬ অগ্রহায়ণ এবং ইংরাজি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ পাঠানী সামন্তের জন্মদিন। তিনি একজন ভারতীয় জ্যোতির্বিদ যিনি প্রথম পৃথিবী থেকে সূর্যের দূরত্ব একটি বাঁশের কঞ্চি এবং অন্যান্য সনাতন পদ্ধতির দ্বারা পরিমাপ করেন। তাঁর গবেষণা এবং পর্যবেক্ষণ তিনি ‘সিদ্ধান্ত দর্পণ’ নামক গ্রন্থে লিখে গেছেন। ভারত সরকার তাঁর নামে ডাকটিকিট প্রকাশ করেছে। ভুবনেশ্বরে অবস্থিত উড়িষ্যার একমাত্র তারামন্ডল তাঁরই নামে নামাঙ্কিত। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/pathani-samanta/
- ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে বিনয় বসু এক উজ্জ্বল নাম৷ তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন কুখ্যাত ব্রিটিশ কর্নেল সিম্পসনকে হত্যা করার উদ্দেশ্যে বাদল গুপ্ত এবং দিনেশ গুপ্তের সাথে রাইটার্স বিল্ডিং আক্রমণের ঘটনার জন্য। আজ তাঁর মৃত্যুদিন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/benoy-basu/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৩ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-13
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- ১৯৮৬ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে মূলত দিয়েগো মারাদোনার জন্য। এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার করা দুটি গোল বিশ্ব ফুটবলের ইতিহাসে একই সঙ্গে যেমন অন্যতম বিতর্কিত গোলের দৃষ্টান্ত হয়ে আছে তেমনি একই সঙ্গে অন্য গোলটি শতাব্দীর শ্রেষ্ঠ গোল হিসেবে বিখ্যাত হয়ে আছে। এই বিশ্বকাপ থেকেই দর্শকদের মধ্যে খেলা চলাকালীন মেক্সিকান ওয়েভ নামের একটি বিশেষ রীতির প্রচলন শুরু হয় যা পরবর্তীকালে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই বিশ্বকাপ সম্পর্কে আরও তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/fifa-world-cup-1986/
- পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র বক্রেশ্বরেই উষ্ণ প্রস্রবণ রয়েছে আর এই গরম জলের প্রবাহ দেখার জন্য বছরের নানা সময় বহু দর্শনার্থী এখানে আসেন। তাছাড়া সতীপীঠ হিসেবেও বক্রেশ্বরের একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। অনেকে বলেন সতীর ত্রিনয়ন নাকি এখানেই পতিত হয়েছিল। সব মিলিয়ে এক-দুদিনের ছুটিতে টুক করে বক্রেশ্বর ঘুরে আসাই যায়। তাই বাক্স-প্যাঁটরা গোছাবার আগে চটজলদি পড়ে ফেলুন বক্রেশ্বর ভ্রমণের হাল-হকিকত এই লেখায় – https://sobbanglay.com/sob/trip-to-bakreswar-in-birbhum/
- ভারতবর্ষে সরকারী চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে সংবিধান মেনে এই সংরক্ষণের নানা নীতি নির্ধারণের ক্ষেত্রে বেশ জটিলতা তৈরি হয়েছিল। মন্ডল কমিশনের সুপারিশ করা সংরক্ষণের প্রস্তাবগুলির বিরোধিতা যেমন হয়েছিল, তেমনি ইন্দ্র সাহনির নেতৃত্বে বেশ কয়েকজন জনস্বার্থ মামলাও দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই মামলাই ইন্দ্র সাহনি বনাম ভারত মামলা নামে পরিচিত। এই মামলার শেষে আদালত যে রায় দিয়েছিল তার গুরুত্ব আজও বুঝতে পারি আমরা। এই ঐতিহাসিক মামলার বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/indra-sahwaney-vs-india

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর মাস্টারদা সূর্য সেন ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে ফেরার হয়ে আত্মগোপন করেছিলেন সালকিয়ার বাবুডাঙ্গায় মনা খাঁ’র বাড়িতে। নেতাজী সুভাষ পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতা ছেড়ে মাঝরাতে হাওড়া ব্রিজ পার করে সালকিয়ার বুক চিরে চলে যাওয়া জি.টি. রোড ধরে সোজা পৌঁছেছিলেন গোমো স্টেশন তারপর সেখান থেকে পেশোয়ার। ভারত মাতার এমনই সব মহান সন্তানদের পদধূলিতে ধন্য হাওড়ার এই জনপদ সালকিয়া। এই জনপদের গৌরবময় ইতিহাস ও বর্তমান নিয়ে দেখুন এই তথ্যচিত্র https://youtu.be/PlRM1EHRd8w
- ছোট্ট আরুষ চক্রবর্তীর কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে https://youtu.be/KgH50xPEfx0

অন্যান্য আরও যা পড়বেন :
- ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান