সববাংলায়

পাকা বেল অতিরিক্ত খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক কেন

কাঁচা বেল পাকা বেলের চেয়ে বেশি উপকারী কেন?

বেল পাকলে কাকের কি?কাকের কি তা তো বলতে পারবো না, তবে আমার আপনার যে পাকা বেল খাওয়া বেশি উচিত নয় তা হলফ করে বলতে পারি।
ভাবছেন, এতদিন তো খেয়ে এলাম, এখন কিনা বলছেন পাকা বেল খাওয়া উচিত নয়, এ এবার কেমনতরো কথা! এ আমার কথা না মশাই, পাকা বেল নিয়ে এই বক্তব্য ডাক্তারবাবুদের।

বেল শব্দটির বুৎপত্তি হল ‘বিল’ যার সঙ্গে ‘বন্’ প্রত্যক্ষ যোগে হয় ‘বিল্ব’ আর বিল্ব থেকেই এসছে ‘বেল’ শব্দটি।’বিল’ শব্দটির প্রকৃত অর্থ হল ‘ছিদ্র’, সেজন্য ‘বিল্ব’ বা ‘বেল’ শব্দটির প্রকৃত অর্থ দাঁড়ায়- যার দ্বারা ছিদ্র হয়।

বাস্তবক্ষেত্রে পরীক্ষায় দেখা গেছে যে, পাকা বেল যতই সুস্বাদু এবং কোষ্ঠ পরিষ্কারক হোক না কেন, টানা একনাগাড়ে বেল ফলটি খেলে, অন্ত্রের মধ্যে ছিদ্র দেখা দিতে পারে।কাঁচা বেলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো বিপদের আশংকা থাকে না।

‘চরক সংহিতা’ মতে -‘পাকা বেল হজম করা দুষ্কর, বহু দোষের আধার, যার ফলে পেটে দুর্গন্ধ বায়ু তৈরী হয়। কিন্তু কচি কাঁচা বেল উপকারী, যা অগ্নির উদ্দীপক, কফ এবং বায়ু নাশক’

আবার কবিরাজদের মতে ‘ পাকা বেলের শাঁস, শরীরে পাকায় মাস’।

আধুনিক ডায়েটিশিয়ান দের মতে পাকা বেলে যদিও শ্বেতসার, প্রোটিন, ধাতব লবণ থাকে, তবুও এর মধ্যে অতিরিক্ত মাত্রায় পটাশিয়াম থাকায়, সেটি মানুষের শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক।পাকা বেলের মধ্যে প্রতি ১০০ গ্রামে প্রায় ৬০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে।

সম্ভবত বেল ই একমাত্র ফল, যা কাঁচা অবস্থায় উপকারী, কিন্তু পাকা অবস্থায় অপকারী।

বিঃদ্রঃ এই তথ্যের সত্যতা সুনিশ্চিত করতে আমরা আরও নির্ভরযোগ্য তথ্যসূত্র খুঁজছি। আপনারাও আমাদের তথ্যসূত্র দিয়ে সাহায্য করতে পারেন। ততদিন পর্যন্ত এই তথ্যটিকে প্রামাণ্য তথ্য হিসেবে ব্যবহার না করলেই ভাল।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. কেন- সমীরকুমার ঘোষ

 
error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading