কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৪ এপ্রিল ।
আজকের দিনে ভারত :
১৮৭২ সালের আজকের দিনে আল কুরআনের ইংরেজী অনুবাদক আবদুল্লাহ ইউসুফ আলির জন্ম হয়।
১৮৯১ সালের আজকের দিনে ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ড. ভীমরাও রামজি আম্বেদকরের জন্ম হয়।
১৯২২ সালের আজকের দিনে ওস্তাদ আলি আকবর খানের জন্ম হয়।
১৯৪৪ সালের আজকের দিনে আজাদ হিন্দ ফৌজের কর্নেল মল্লিক মণিপুরে ভারতীয় পতাকা উত্তোলন করেন ।
১৯৪৪ সালের আজকের দিনে বম্বের ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদভর্তি জাহাজে বিস্ফোরণে ১২০০ শতাধিক লোকের মৃত্যু হয়।
১৯৫০ সালের আজকের দিনে ভারতীয় গুরু ও দার্শনিক রামানা মহর্ষির মৃত্যু হয়।
১৯৫৮ সালের আজকের দিনে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মহিলা মেয়র নির্বাচিত হন অরুনা আসফ।
১৯৬২ সালের আজকের দিনে ভারতরত্ন মোক্ষগুন্দম বিশ্বেশ্বরায়ের মৃত্যু হয়।
১৯৬৩ সালের আজকের দিনে ভারতীয় পর্যটক ও লেখক রাহুল সাংকৃত্যায়নের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৪৭ সালের আজকের দিনে প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক সাজ্জাদ কাদির জন্মগ্রহণ করেন।
১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মাদাগাস্কার।
১৯৭৫ সালের আজকের দিনে বাংলাদেশে মওলানা ভাসানীর নেতৃত্বে ৬ দলীয় জোট গঠন করা হয়।
১৯৮৬ সালের আজকের দিনে বাংলাদেশের গোপালগঞ্জে শিলাবৃষ্টিতে ৯২ জনের মৃত্যু হয়। বৃহত্তম শিলাটির ওজন ছিল ১ কেজি।
১৯৮৬ সালের আজকের দিনে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা সংস্থা বি.কে.এস.পি. প্রতিষ্ঠিত হয়।
আজকের দিনে বিশ্ব :
১৮৯০ সালের আজকের দিনে প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয়।
১৯০৪ সালের আজকের দিনে ইংরেজ অভিনেতা ও মঞ্চ পরিচালক জন গিলগুডের জন্ম হয়।
১৯২১ সালের আজকের দিনে নোবেল বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও শিক্ষাবিদটমাস শেলিং-এর জন্ম হয়।
১৯২৫ সালের আজকের দিনে আমেরিকান চিত্রশিল্পী জন সিঙ্গার সার্জেন্টের মৃত্যু হয়।
১৯৩০ সালে এই দিনে রাশিয়ান অভিনেতা, নাট্যকার ও কবি ভ্লাদিমির মায়াকোভস্কি’র মৃত্যু হয়।
১৯৬১ সালের আজকের দিনে কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু হয়।
১৯৮৬ সালের আজকের দিনে ফরাসি ঔপন্যাসিক ও নারীবাদী লেখিকা সিমন দ্যা বোভোয়ারের মৃত্যু হয়।
১৯৮৮ সালের আজকের দিনে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে সোভিয়েত সরকার জেনেভা চুক্তি স্বাক্ষর করে।
২০০৯ সালের আজকের দিনে ফরাসি লেখক মরিস দরুনের মৃত্যু হয়।
২০১২ সালের আজকের দিনে ইতালিয়ান ফুটবলার পিইয়েরমারিও মোরসিনির মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান