সববাংলায়

আজকের দিনে ।। ৬ আগস্ট

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৬ আগস্ট।

বিশেষ দিবসঃ

হিরোশিমা দিবস

আজকের দিনে ভারতঃ

১৮৯৬ সালের আজকের দিনে নট্টসূর্য অহীন্দ্র চৌধুরীর জন্ম হয়।

১৯২৫ সালের আজকের দিনে ঔপনিবেশিক শাসনাধীন ভারতের অন্যতম রাজনীতিক সুরেন্দ্রনাথ ব্যানার্জীর মৃত্যু হয়।

১৯৫৯ সালের আজকের দিনে বিশিষ্ট ভারতীয় সঙ্গীতজ্ঞ মোহাম্মদ হোসেন খসরুর মৃত্যু হয়।

১৯৭১ সালের আজকের দিনে মহিলা শ্যুটার অনুজা জং এর জন্ম হয়।

১৯৮১ সালের আজকের দিনে বিশিষ্ট কমিউনিস্ট নেতা ও সাংসদ ভুপেশ গুপ্তের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

১৯২৯ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট সুরকার, গীতিকার ও লোকশিল্পী আবদুল গফুর হালীর জন্ম হয়।
 
১৯৯১ সালের আজকের দিনে ১৬ বছর পর বাংলাদেশে পুনরায় সংসদীয় গনতন্ত্র চালু হয়।

আজকের দিনে বিশ্বঃ

১৬৩৭ সালের আজকের দিনে বিশিষ্ট ইংরেজ কবি ও নাট্যকার বেন জনসনের মৃত্যু হয়।

১৬৬০ সালের আজকের দিনে বিশিষ্ট স্পেনীয় চিত্রশিল্পী দিয়েগো বেলাস্কেসের মৃত্যু হয়।

১৮০৯ সালের আজকের দিনে বিশিষ্ট ইংরেজ কবি আলফ্রেড টেনিসনের জন্ম হয়।

১৮৬৫ সালের আজকের দিনে চার্লি চ্যাপলিনের মা বিশিষ্ট ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী হান্নাহ চ্যাপলিনের জন্ম হয়।

১৮৮১ সালের আজকের  দিনে নোবেল বিজয়ী বিখ্যাত স্কটিশ জীবাণুতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার ফ্লেমিং এর জন্ম হয়। 

১৮৯০ সালের আজকের দিনে নিউইয়র্কে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বপ্রথম বৈদ্যুতিক চেয়ার ব্যবহৃত হয়।

১৯১১ সালের আজকের দিনে দক্ষিন আফ্রিকার বিশিষ্ট ক্রিকেটার নরম্যান গর্ডনের জন্ম হয়।

১৯১৪ সালের আজকের দিনে অস্ট্রিয়া, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯২৮ সালের আজকের দিনে মার্কিন ভিসুয়াল আর্ট আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী বিশিষ্ট ব্যক্তিত্ব অ্যান্ডি ওয়ারহলের জন্ম হয়।

১৯৪৫ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র, জাপানের হিরোশিমায় বিশ্বের প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করে। এর ফলে হিরোশিমা ব্যাপক ধ্বংস ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। এই দিনটিকে মানবজাতির ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত করা হয়।

১৯৫৭ সালের আজকের দিনে নোবেল বিজয়ী মার্কিন রসায়নবিদ আরভিং ল্যাংমুয়িরের মৃত্যু হয় ।

১৯৬২ সালের আজকের দিনে জামাইকা ব্রিটেনের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৭৩ সালের আজকের দিনে কিউবার একনায়ক ও রাষ্ট্রপতি ফুল্গেন্সিও বাতিস্তার মৃত্যু হয়।

১৯৮৪ সালের আজকের দিনে নিউজিল্যান্ডের বিশিষ্ট ক্রিকেটার জেসি রাইডারের জন্ম হয়।

২০০২ সালের আজকের দিনে বিখ্যাত ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী এড্সগার ডাইক্সটরার মৃত্যু হয়।

২০১২ সালের আজকের দিনে নাসার মহাকাশযান ‘কিউরিওসিটি রোভার’ মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করে।

আজকের দিনে

আজকের দিনে ।। ৫ আগস্ট আজকের দিনে ।। ৭ আগস্ট

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading