সববাংলায়

আজকের দিনে ।। ৩০ আগস্ট

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৩০ আগস্ট

আজকের দিনে ভারতঃ

১৬৫৯ সালের আজকের দিনে  মোগল সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মমতাজ মহল এর বড় পুত্র  দারা শিকোহের মৃত্যু হয়।

১৮৭৭ সালের আজকের দিনে তরু দত্তের মৃত্যু হয়। তিনি একজন ক্ষনজন্মা বাঙালি মহিলা কবি যিনি ইংরেজি ও ফরাসি ভাষায় সাহিত্য রচনা এবং অনুবাদের জন্য বিখ্যাত হয়ে আছেন।

১৯২৩ সালের আজকের দিনে গীতিকার শৈলেন্দ্রের  জন্ম হয়।

১৯৫১ সালের আজকের দিনে লেখক অমর মিত্রের  জন্ম হয়।

১৯৭১ সালের আজকের দিনে দিল্লীতে বাংলাদেশ মিশন উদ্বোধন হয়।

১৯৮১ সালের আজকের দিনে বাঙালি ইতিহাসবিদ, সাহিত্য সমালোচক, সাহিত্যিক নীহাররঞ্জন রায়ের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

১৮৮৫ সালের আজকের দিনে ক্রিকেটার সেসিল পাইনের জন্ম হয়।

১৯৫৮ সালের আজকের দিনে আম্পায়ার শৈলাব হোসেনের জন্ম হয়।

১৯৭৯ সালের আজকের দিনে ফুটবলার মহম্মদ মনোয়ার হুসেনের জন্ম হয়।

২০০১ সালের আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি আহসানউদ্দিন চৌধুরী মৃত্যু হয়।

২০১৭ সালের আজকের দিনে বাংলাদেশী সঙ্গীত শিল্পী আব্দুল জব্বারের মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্বঃ

১৭৪৮ সালের আজকের দিনে ফরাসি চিত্রশিল্পী ও অঙ্কনশিল্পী জ্যাক লুই ডেভিডের জন্ম হয়।

১৭৯৭ সালের আজকের দিনে  ইংরেজ ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, জীবনীকার ও ভ্রমণকাহিনী লেখিকা মেরি উল্‌স্টোনক্রফট শেলির জন্ম হয়।

১৮৫২ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী ডাচ রসায়নবিদ ইয়াকোবুস হেনরিকুস ফান্ট হফের জন্ম হয়।

১৮৫৬ সালের আজকের দিনে জার্মান গণিতবিদ ও পদার্থবিদ কার্ল ডেভিড টলমে রুঙ্গের জন্ম হয়।

১৮৬০ সালের আজকের দিনে ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয়।

১৮৭১ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ  আর্নেস্ট রাদারফোর্ডের  জন্ম হয়।

১৮৮৪ সালের আজকের দিনে  নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ রসায়নবিদ ও পদার্থবিদ থিওডোর সভেডবার্গের জন্ম হয়।

১৮৯৮ সালের আজকের দিনে আমেরিকান অভিনেত্রী ও গায়িকা শার্লি বুথের জন্ম হয়।

১৯১২ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ এডওয়ার্ড মিল্‌স পারসেলের জন্ম হয়।

১৯৩০ সালের আজকের দিনে আমেরিকান ব্যবসায়ী ও সমাজসেবক  ওয়ারেন এডওয়ার্ড বাফেটের  জন্ম হয়।

১৯৪০ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ  জোসেফ জন টমসনের মৃত্যু হয়।

১৯৪৫ সালের আজকের দিনে হংকং বৃটিশ বাহিনীর সহায়তায় জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৫৬ সালের আজকের দিনে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক পরীক্ষা করে।

১৯৫৭ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা করে।

১৯৭২ সালের আজকের দিনে চেক প্রাজন্ত্রের ফুটবলার ও অধিনায়ক পাভেল নেদভের জন্ম হয়।

১৯৮৩ সালের আজকের দিনে ইতালিয়ান ফুটবলার সিমন পেপের জন্ম হয়।

১৯৮৩ সালের আজকের দিনে আর্জেন্টিনার ফুটবল ইমানুয়েল কুলিওএর জন্ম হয়।

১৯৮৭ সালের আজকের দিনে ফিলিস্তিনের খ্যাতনামা কার্টুনিষ্ট নাজিউল আলী লন্ডনে ইহুদীবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের হাতে নিহত হন।

আজকের দিনে

আজকের দিনে ।। ২৯ আগস্ট আজকের দিনে ।। ৩১ আগস্ট

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading