কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১০ ফেব্রুয়ারি ।
বিশেষ দিবস :
১০ ফেব্রুয়ারি – জাতীয় কৃমিনাশক দিবস ৷
আজকের দিনে ভারত :
১৮৪৭ সালের আজকের দিনে বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি নবীনচন্দ্র সেনের জন্ম হয়।
১৯৩০ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ অক্ষয়কুমার মৈত্রেয় পরলোক গমন করেন।
১৯৪২ সালের আজকের দিনে ভারতের বাঙালি অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের জন্ম হয়।
১৯৬৮ সালের আজকের দিনে ভারতীয় জনতা পার্টির এককালীন সভাপতি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক অন্যতম হিন্দুত্ববাদী নেতা দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু হয়।
১৯৭৪ সালের আজকের দিনে পাহাড়ী সান্যালের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৩৮ সালের এই দিনে বাংলাদেশী বিখ্যাত সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার জন্মগ্রহণ করেন।
১৯৭৪ সালের আজকের দিনে ক্রিকেটার আথার আলী খানের জন্ম হয়।
১৯৭২ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় জাপান।
১৯৭৪ সালের আজকের দিনে স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি হয়।
১৯৯০ সালের আজকের দিনে ফুটবল খেলোয়াড় ইমতিয়াজ সুলতান জিতুর জন্ম হয়।
আজকের দিনে বিশ্ব :
১৮৯০ সালের এই দিনে সাহিত্যে নোবেল জয়ী রাশিয়ার বিশিষ্ট লেখক বরিস পাস্তেরনাক জন্মগ্রহণ করেন।
১৮৯৪ সালের আজকের দিনে ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলানের জন্ম হয়।
১৮৯৮ সালের আজকের দিনে বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, কবি ও নাট্য পরিচালক বার্টল্ট ব্রেখটের জন্ম হয়।
১৯০২ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী চীনা বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী ওয়াল্টার হাউজার ব্র্যাটেইনের জন্ম হয়।
১৯১০ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান খ্রীষ্টান ভিক্ষু ডমিনিকুয়ে পিড়ের জন্ম হয়।
১৯১৮ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান সৈনিক ও সাংবাদিক আর্নেস্তো টেরডোরো মনেটার মৃত্যু হয়।
১৯২৩ সালের আজকের দিনে রন্টজেনের মৃত্যু হয়। এক্স রশ্মি আবিষ্কারের জন্যই যাকে এক ডাকে সমগ্র বিশ্ব চেনে।
১৯৬৬ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অন্তর্গত ডালাসে ভিক্টর ভাসকোভোর জন্ম হয়।
১৯৯৬ সালের এই দিনে আইবিএম সুপার কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো দাবা খেলায় বিখ্যাত দাবাড়ু গ্যারী কাসপারভকে পরাজিত করে।
২০০৫ সালের আজকের দিনে মার্কিন নাট্যকার, প্রবন্ধকার ও লেখক আর্থার মিলারের মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to ১০ ফেব্রুয়ারি ।। জাতীয় কৃমিনাশক দিবস (ভারত) | সববাCancel reply