কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১১ ফেব্রুয়ারি ।
বিশেষ দিবস :
১১ ফেব্রুয়ারি – বিজ্ঞানে আন্তর্জাতিক মহিলা ও বালিকা দিবস।
আজকের দিনে ভারত :
১৫৫৬ সালে এই দিনে সম্রাট আকবর সিংহাসনে আরোহন করেন।
১৮৮২ সালে এই দিনে সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম হয়৷ তাঁর কবিতায় ছন্দের কারুকাজ, শব্দ ও ভাষা যথোপযুক্ত ব্যবহারের কৃতিত্বের জন্য তাঁকে ছন্দের যাদুকর বলা হয় ৷
১৯৪৪ সালের আজকের দিনে চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের জন্ম হয়।
১৯৬২ সালের আজকের দিনে ভারতের বাঙালি কবি সাহিত্য সমালোচক ও সম্পাদক সজনীকান্ত দাসের মৃত্যু হয়।
১৯৭৭ সালে আজকের দিনে ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯১১ সালের আজকের দিনে বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদের জন্ম হয়।
১৯৪৩ সালে আজকের দিনে বাংলাদেশী লেখক আসাদ চৌধুরীর জন্ম হয়।
১৯৪৩ সালে আজকের দিনে গীতিকবি ও লেখক মোহাম্মদ রফিকউজ্জামানের জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।
১৯৭৪ সালের আজকের দিনে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোটগল্পকার, অনুবাদক ও রম্যরচয়িতা সৈয়দ মুজতবা আলীর মৃত্যু হয়।
২০১২ সালের আজকের দিনে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ড হয়।
আজকের দিনে বিশ্ব :
১৬৫০ সালের আজকের দিনে রেনে দেকার্তের মৃত্যু হয়।
১৭৫২ সালে এই দিনে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন দ্বারা যুক্তরাষ্ট্রের প্রথম হাসপাতাল হিসেবে পেনসিলভানিয়া হাসপাতালের কার্যক্রম উদ্বোধন হয়।
১৭৯৪ সালে এই দিনে যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম অধিবেশন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল।
১৮৪৭ সালের আজকের দিনে টমাস আলভা এডিসনের জন্ম হয়।
১৯১৫ সালে এই দিনে জন্ম হয় রিচার্ড হ্যামিং এর যিনি ছিলেন মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
১৯১৬ সালে এই দিনে জন্ম নিয়ন্ত্রণ সম্বন্ধে বক্তৃতা দেওয়ার জন্য ইমা গোল্ডম্যান গ্রেফতার হন ।
১৯৪৩ সালে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্রবাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত হন৷
১৯৬৩ সালের আজকের দিনে সিলভিয়া প্লাথের মৃত্যু হয়।
১৯৭৮ সালে এই দিনে চীন কর্তৃক অ্যারিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের উপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়৷
১৯৯০ সালে এই দিনে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের বাইরে ভার্স্টার জেলখানা থেকে ২৭ বৎসর রাজনৈতিক বন্দীত্ব শেষে মুক্তি পান অবিসংবাদি নেতা নেলসন মান্ডেলা।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান