সববাংলায়

আজকের দিনে ।। ১২ ফেব্রুয়ারি

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১২ ফেব্রুয়ারি ।

বিশেষ দিবস :

১২ ফেব্রুয়ারি – বিশ্ব ডারউইন দিবস ৷

আজকের দিনে ভারত :

১৯১৯ সালের আজকের দিনে পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম হয়৷

১৯২০ সালে এই দিনে ভারতীয় অভিনেতা প্রাণ জন্মগ্রহণ করেন৷

১৯৫১ সালে এই দিনে জন্মগ্রহণ করেন চৌধুরী রহমত আলি যিনি ‘পাকিস্তান’ শব্দটির প্রবক্তা।

১৯৬১ সালে এই দিনে বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীবী অতুলচন্দ্র গুপ্ত মারা যান।

১৯৭৮ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্রের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেন  আখতারুজ্জামান ইলিয়াস যিনি বাংলাদেশী কথাসাহিত্যিক।

১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ইতালি।

১৯৭৫ সালের আজকের দিনে সাম্যবাদী ধারার বাঙালি কবি মহীউদ্দিনের মৃত্যু হয়।

১৯৮১ সালের আজকের দিনে কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি হয়।

১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষর হয়।

আজকের দিনে বিশ্ব :

১৫০২ সালে এই দিনে ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন।

১৫৫৪ সালে নয় দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহীতার অভিযোগে শিরচ্ছেদ করা হয়েছিল।

১৫৬৭ সালে এই দিনে জন্মগ্রগণ করেন থমাস চেম্পিয়ন যিনি ছিলেন ইংরেজ সুরকার ও কবি।

১৭৯৪ সালে এই দিনে জন্মগ্রহণ করেন আলেক্সান্ডার পেত্রভ যিনি ছিলেন রুশ দাবাড়ু পাশাপাশি একজন সুরকার।

১৮০৪ সালে জার্মান দার্শনিক  ইমানুয়েল কান্টের মৃত্যু হয় ।

১৮০৯ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আব্রাহাম লিংকনের  জন্ম হয় ।

১৮০৯ সালের আজকের দিনে বিখ্যাত প্রকৃতিবিদ চার্লস ডারউইনের জন্ম হয়। তাঁর প্রভূত জনপ্রিয় ‘অন দ্য অরিজিন অফ স্পিসিস’ বিবর্তন সংক্রান্ত বৈজ্ঞানিক চিন্তাধারার এক উল্লেখযোগ্য গ্রন্থ।

১৮১৮ খ্রিস্টাব্দে চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়৷

১৮৩২ সালে এই দিনে ইকুয়েডর কর্তৃক গালাপাগোস দ্বীপপুঞ্জ একত্রিত করা হয়।

১৮৭৭ খ্রিষ্টাব্দে এই দিনে প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।

আজকের দিনে

আজকের দিনে ।। ১১ ফেব্রুয়ারি আজকের দিনে ।। ১৩ ফেব্রুয়ারি

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading