সববাংলায়

আজকের দিনে | ১৩ জুলাই

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবোকিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবেভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৩ জুলাই ।

আজকের দিনে ভারত:

১৮৩০ সালের আজকের দিনে কলকাতায় আলেকজান্ডার ডাফ ও রাজা রামমোহন রায়ের যৌথ উদ্যোগে জেনারেল এসেমব্লিজ ইনস্টিটিউশন (স্কটিশ চার্চ কলেজ) চালু হয়।

১৯০০ সালের (মতান্তরে ১৯০২ সালে) আজকের দিনে (মতান্তরে ১২ জুলাই) ছবি বিশ্বাসের জন্ম হয়।

১৯০৫ সালের আজকের দিনে কলকাতা থেকে প্রকাশিত ‘শক্তিবান’ পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়।

১৯৫৩ সালের আজকের দিনে তামিল চলচ্চিত্র অভিনেতা, কবি, গীতিকার বৈরামুথু রামাসামির জন্ম হয়।

১৯৯৫ সালের আজকের দিনে বিশিষ্ট ঔপন্যাসিক আশাপূর্ণা দেবীর মৃত্যু হয়।

২০১০ সালের আজকের দিনে বিশিষ্ট স্যাক্সোফোন বাদক, রাহুল দেব বর্মনের অন্যতম সহকারী যন্ত্রসংগীত ব্যবস্থাপক মনোহারি সিংয়ের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৮৮০ সালের আজকের দিনে মুসলিম জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্ম হয়।

১৯৪২ সালের আজকের দিনে একুশে পদক প্রাপ্ত বাংলাদেশের অভিনেতা, চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক আব্দুল আল মামুনের জন্ম হয়।

১৯৬৯ সালের আজকের দিনে বাংলাদেশী বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহের মৃত্যু হয়।

১৯৭২ সালের আজকের দিনে রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের জন্ম হয়।

১৯৭৩ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মরক্কো।

আজকের দিনে বিশ্ব:

১৮১৪ সালের আজকের দিনে নেপালি ভাষা ও সাহিত্যের বিখ্যাত কবি ভানুভক্ত আচার্যের জন্ম হয়।

১৯১৮ সালের আজকের দিনে আমেরিকান চিত্রশিল্পী এবং ভাস্কর রোনাল্ড ব্লাডেনের জন্ম হয়।

১৯১৮ সালের আজকের দিনে আমেরিকান লেখক এবং চিত্রশিল্পী মার্সিয়া ব্রাউনের জন্ম হয়।

১৯১৯ সালের আজকের দিনে আমেরিকান আইনজীবী উইলিয়াম এফ কুইনের জন্ম হয়।

১৯২১ সালের আজকের দিনে আমেরিকান সুরকার আর্নেস্ট গোল্ডের জন্ম হয়।

১৯২২ সালের আজকের দিনে হলিউড অভিনেত্রী লেসলি ব্রুকসের জন্ম হয়।

১৯২২ সালের আজকের দিনে ডেনমার্কের ১৬তম প্রধানমন্ত্রী আঙ্কার জর্জেনসেনের জন্ম হয়।

১৯২২ সালের আজকের দিনে কানাডিয়ান আইস হকি খেলোয়াড় কেন মোসডেলের জন্ম হয়।

১৯২৩ সালের আজকের দিনে আমেরিকান শিশুদের বই লেখক এবং চিত্রশিল্পী অ্যাশলে ব্রায়ানের জন্ম হয়।

১৯৩৪ সালের আজকের দিনে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী মেরি-ই বায়ার্ড এর মৃত্যু হয়।

১৯৩৯ সালের আজকের দিনে আমেরিকার গায়ক ফ্র্যাঙ্ক সিনাট্রা তার প্রথম রেকর্ডিং করেন।

১৯৪০ সালের আজকের দিনে ইংরেজ চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা প্যাট্রিক স্টুয়ার্ট এর জন্ম হয়।

২০১২ সালের আজকের দিনে পোলিশ বক্সার এবং রাজনীতিবিদ জেরজি কুলেজের মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে | ১২ জুলাই আজকের দিনে | ১৪ জুলাই

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading