কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৯ নভেম্বর
বিশেষ দিবসঃ
প্যালেস্টিনিয়ানদের সঙ্গে বিশ্ব সংহতি দিবস৷
আজকের দিনে ভারতঃ
১৭৯২ সালের আজকের দিনে মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।
১৮১২ সালের আজকের দিনে শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর হাজী মুহাম্মদ মহসীন ভারতের হুগলীতে পরলোক গমন করেন।
১৮৩৯ সালের আজকের দিনে গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।
১৯১২ সালের আজকের দিনে বাঙালির প্রথম বিজ্ঞাপনী সংস্থা কারুকৃৎ এর প্রতিষ্ঠাতা হেমন্ত কুমার সাহার জন্ম হয়।
১৯৪৯ সালের আজকের দিনে রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন।
১৯৫১ সালের আজকের দিনে চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা প্রমথেশ বড়ুয়ার মৃত্যু হয়।
১৯৯৩ সালের আজকের দিনে ভারতের অগ্রগণ্য শিল্পপতি জে আর ডি টাটার মৃত্যু হয়।
১৯৯৬ সালের আজকের দিনে সীমান্ত সমস্যা নিয়ে চীন ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।
আজকের দিনে বাংলাদেশ
১৯৭৬ সালের আজকের দিনে মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন।
১৯৮৭ সালের আজকের দিনে বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ মোহাম্মদ তোয়াহা পরলোক গমন করেন।
১৯৮৮ সালের আজকের দিনে প্রলংকারী ঘূর্নিঝড় ও জলোচ্ছাসে বিধ্বস্ত হয় বাংলাদেশের দক্ষিনাঞ্চলের বিস্তীর্ন জনপদ।
২০০৪ সালের আজকের দিনে বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।
আজকের দিনে বিশ্ব –
০৫৬১ সালের আজকের দিনে পরলোক গমন করেন প্রথম চলোথার, তিনি ছিলেন প্রাচীন রাজা।
১৫২০ সালের আজকের দিনে স্প্যানিশ নাবিক ম্যাগেলান নতুন একটি প্রণালীর সন্ধান পান।
১৬৪৩ সালের আজকের দিনে ইটালির বিখ্যাত সঙ্গীতজ্ঞ ক্লাওদিও মোন্তেভেরদে ৬৭ বছর বয়সে পরলোক গমন করেন।
১৭১১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন লরা বাসি, তিনি ছিলেন ইতালীয় পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
১৭৭৫ সালের আজকের দিনে স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।
১৮০৩ সালের আজকের দিনে ক্রিস্তিয়ানো ডপলারের জন্ম হয়। তিনি ছিলেন অস্ট্রিয়ান গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী।
১৮৯৭ সালের আজকের দিনে ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।
১৮৯৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সি. এস. লুইস, তিনি ছিলেন আইরিশ ইংরেজ লেখক ও কবি।
১৯১০ সালের আজকের দিনে ট্রাফিক আলো পেটেন্ট হয়।
১৯৪৪ সালের আজকের দিনে আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয়।
১৯৭৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ইউনুস খান, তিনি পাকিস্তানি ক্রিকেটার।
১৯৯১ সালের আজকের দিনে পরলোক গমন করেন রালফ বেলামি, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।
২০০১ সালের আজকের দিনে পরলোক গমন করেন জর্জ হ্যারিসন, তিনি ছিলেন বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক ও গিটারিস্ট।
২০১০ সালের আজকের দিনে পরলোক গমন করেন বেলা আখমাডুলিনা, তিনি ছিলেন রাশিয়ান কবি ও লেখক।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান