সববাংলায়

আজকের দিনে | ২৮ নভেম্বর

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৮ নভেম্বর

আজকের দিনে ভারতঃ

১৮১৪ সালের আজকের দিনে কলকাতার চাঁদপাল ঘাটে ভারতের প্রথম প্রোটস্ট্যান্ট বিশপ টমাস ফ্যান্শ মিডলটন পদার্পণ করেন।

১৮৮২ সালের আজকের দিনে চিন্নাস্বামী রাজমের জন্ম হয়। চিন্নাস্বামী রাজম আধুনিক ভারতের একজন প্রথিতযশা উদ্যোগপতি এবং শিল্পপতি।

১৯৩২ সালের আজকের দিনে অভিনেতা সুরেন্দ্রনাথ ঘোষ (দানীবাবু) পরলোক গমন করেন ।

১৯৬২ সালের আজকের দিনে সঙ্গীতশিল্পী ও সুরকার কৃষ্ণচন্দ্র দে পরলোক গমন করেন ।

১৯৬৭ সালের আজকের দিনে পাণ্ডুরঙ্গ মহাদেব বাপাতের মৃত্যু হয়। তিনি বাঙালি বিপ্লবী হেমচন্দ্র দাসের সঙ্গে প্যারিসে বোমা বাঁধা শিখে আসেন।

আজকের দিনে বাংলাদেশ

১৯৩১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গোলাম রহমান, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিশু সাহিত্যিক ও সাংবাদিক।

১৯৪৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রফিকুন নবী, তিনি খ্যাতনামা চিত্রকর ও কার্টুনিস্ট।

১৯৮৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফকির শাহাবুদ্দীন, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এটর্নি জেনারেল।

১৯৯৯ সালের আজকের দিনে পরলোক গমন করেন আবদুর রাজ্জাক, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক।

আজকের দিনে বিশ্ব

১৫২০ সালের আজকের দিনে প্রথম ইউরোপীয়ান নাবিক হিসেবে ফার্ডিনান্ড ম্যাগেলান আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করেন।

১৬৬০ সালের আজকের দিনে ইংল্যান্ডে রয়াল সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৬৭৬ সালের আজকের দিনে ভারতের পূর্বাঞ্চলে অবস্থিত তখনকার দিনের গুরুত্বপূর্ণ এলাকা পন্ডিচেরি বন্দর ফরাসিরা দখল করে নেয়।

১৭৫৭ সালের আজকের দিনে বিখ্যাত কবি ও চিত্রশিল্পী উইলিয়াম ব্লেকের জন্ম হয়।

১৮১৪ সালের আজকের দিনে লন্ডনের টাইমস পত্রিকা প্রথম স্বয়ংক্রিয় মেশিনে ছাপা হয়।

১৯০৭ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলবার্তো মোরাভিয়া, তিনি ছিলেন ইতালীয় সাংবাদিক ও লেখক।

১৯৫৪ সালের আজকের দিনে পরলোক গমন করেন এনরিকো ফের্মি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ ও অধ্যাপক।

১৯৬০ সালের আজকের দিনে পরলোক গমন করেন রিচার্ড রাইট, তিনি ছিলেন আমেরিকান বংশোদ্ভূত ফরাসি লেখক ও কবি।

১৯৬৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন এনিড ব্ল্যটন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।

১৯৬৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন নিক নাইট, তিনি সাবেক ইংরেজ ক্রিকেটার ও ধারাভাষ্যকার।

১৯৭৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তাকাশি শিমডা, তিনি জাপানি ফুটবলার।

আজকের দিনে

আজকের দিনে ।। ২৭ নভেম্বর আজকের দিনে ।। ২৯ নভেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading