কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে আজকের দিনে ৪ নভেম্বর ।
আজকের দিনে ভারত :
১৬১৮ সালের এই দিনে মুঘল সম্রাট ঔরঙ্গজেব জন্মগ্রহণ করেন।
১৬৫৬ সালের এই দিনে বিজাপুরের সুলতান মুহাম্মদ আদিল শাহ পরলোক গমন করেন।
১৮৯৭ সালের আজকের দিনে জানকী অম্মল-এর জন্ম হয়। তিনি একজন বিখ্যাত ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানী যিনি আখ এবং বেগুন নিয়ে তাঁর গবেষণার জন্য মূলত বিখ্যাত হয়ে আছেন।
১৯০৭ সালের আজকের দিনে দে’জ মেডিকেলের প্রতিষ্ঠাতা ভূপেন্দ্রনাথ দের জন্ম হয়।
১৯২৫ সালের আজকের দিনে বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার ঋত্বিক ঘটকের জন্ম হয়।
১৯২৯ সালের আজকের দিনে মানব ক্যালকুলেটর হিসেবে পরিচিত শকুন্তলা দেবীর জন্ম হয়।
১৯৪৪ সালের আজকের দিনে ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা এয়ার মার্শাল পদ্মা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।
১৯৭১ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী তাব্বু জন্মগ্রহণ করেন।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৭২ সালের এই দিনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধান গৃহীত হয়।
১৯৭৩ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কুয়েত।
১৯৯৭ সালের এই দিনে বিশিষ্ট লেখক ও সাংবাদিক রণেশ দাশগুপ্ত পরলোক গমন করেন।
আজকের দিনে বিশ্ব :
১৫৭৫ সালের এই দিনে বিশিষ্ট ইতালীয় চিত্রশিল্পী গুইডো রেনি জন্মগ্রহণ করেন।
১৮৪৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৮৭৫ সালের এই দিনে আফ্রিকার দেশ টোঙ্গায় সংবিধান গৃহীত হয়।
১৯০৮ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ-ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ জোসেফ রটবলাট জন্মগ্রহণ করেন।
১৯১৮ সালের এই দিনে সাম্রাজ্যবাদী অস্ট্রিয়া ও হাঙ্গেরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার এক সপ্তাহ বাকি থাকতে মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পন করে।
১৯১৮ সালের এই দিনে ইংরেজ সৈনিক ও বিশিষ্ট কবি উইলফ্রেড আওয়েন পরলোক গমন করেন।
১৯২২ সালের এই দিনে হাওয়ার্ড কার্টার তুতানখামেনের বিখ্যাত সমাধিক্ষেত্রটি আবিষ্কার করেন।
১৯২৪ সালের এই দিনে বিশিষ্ট ফরাসি পিয়ানোবাদক, সুরকার ও শিক্ষাবিদ গ্যাব্রিয়েল ফাউরে পরলোক গমন করেন।
১৯৫৬ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আন্দোলন দমন করার জন্য সোভিয়েত সেনাবাহিনী হাঙ্গেরিতে প্রবেশ করে।
১৯৯৫ সালের এই দিনে বিশিষ্ট আফগান কবি ও সাংবাদিক নাদিয়া আঞ্জুমান পরলোক গমন করেন।
২০০৮ সালের এই দিনে বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রো-আমেরিকান রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান