কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৪ অক্টোবর।
সাম্প্রতিক পোস্ট
বিশেষ দিবসঃ
৪ অক্টোবর – বিশ্ব প্রাণী দিবস।
আজকের দিনে ভারতঃ
১৮১৩ সালের এই দিনে লর্ড ময়রা বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
১৮৮৩ সালের আজকের দিনে হুগলি জেলায় হোয়েড়া গ্রামে রসায়ন বিজ্ঞানী পঞ্চানন নিয়োগীর জন্ম হয়।
১৮৮৭ সালের এই দিনে কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
১৯১৯ সালের এই দিনে বিশিষ্ট কবি মণীন্দ্র রায় জন্মগ্রহণ করেন।
১৯৩১ সালের আজকের দিনে সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৬৭ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান জন্মগ্রহণ করেন।
১৯৭৪ সালের এই দিনে বিশিষ্ট রাজনীতিবিদ ও চিন্তাবিদ আবুল হাসিম পরলোক গমন করেন।
১৯৭৯ সালের এই দিনে বাংলাদেশ, যুগোশ্লাভাকিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।
আজকের দিনে বিশ্বঃ
১২২৭ সালের এই দিনে খলিফা আল-আদিল-এর হত্যাকাণ্ড সংঘঠিত হয়।
১২৮৯ সালের এই দিনে ফ্রান্সের রাজা দশম লুই জন্মগ্রহণ করেন।
১৫৩৫ সালের এই দিনে ইংরেজি ভাষায় প্রথম বাইবেল ছাপানো হয়।
১৬৬৯ সালের এই দিনে ইউরোপের ইতিহাসে অন্যতম বিশিষ্ট চিত্রশিল্পী রেমব্রনট ফান রেইন পরলোক গমন করেন।
১৮৩০ সালের এই দিনে বেলজিয়াম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
১৮৯৭ সালের এই দিনে সুইজারল্যান্ডের বিশিষ্ট কথাসাহিত্যিক আলবার্ট বিটজিয়াম জন্মগ্রহণ করেন।
১৯৪৭ সালের আজকের দিনে জার্মানির বিখ্যাত পদার্থবিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের মৃত্যু হয়।
১৯৫১ সালের আজকের দিনে জরায়ু ক্যান্সারে হেনরিয়েটা ল্যাক্সের মৃত্যু হয়। তাঁর শরীর থেকে তাঁর অজান্তেই ক্যান্সার আক্রান্ত কোষের নমুনা নিয়ে গবেষণা করা হয়েছিল।
১৯৫৭ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক ওয়ান’-এর উৎক্ষেপণ করে।
১৯৬৭ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট অভিনেতা, প্রযোজক, পরিচালক এবং চিত্রনাট্যকার লিয়েভ স্রাইবার জন্মগ্রহণ করেন।
১৯৯২ সালের এই দিনে ব্রাজিলের এক কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা সংঘঠিত হওয়ার ফলে শতাধিক বন্দী মৃত্যুমুখে পতিত হয়।
২০০০ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী বিশিষ্ট ইংরেজ-কানাডিয়ান রসায়নবিদ মাইকেল স্মিথ পরলোক গমন করেন।
২০০৬ সালে এই দিনে জুলিয়ান অ্যাসাঞ্জ ‘উইকিলিকস’ (WikiLeaks)-এর উদ্বোধন করেন।
২০১৩ সালের এই দিনে ভিয়েতনামের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী অন্যতম রাজনীতিবিদ ভো নগুয়েন গিয়াপ পরলোক গমন করেন।
২০১৪ সালের এই দিনে হাইতির অন্যতম বিতর্কিত রাষ্ট্রপতি জাঁ-ক্লউডে দুভালিয়ের পরলোক গমন করেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://bn.wikipedia.org/wiki/
%E0%A7%AA_%E0%A6%85%E0%A6%95% E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0% A6%AC%E0%A6%B0 - https://www.jugantor.com/
everyday/97279/%E0%A7%AA-%E0% A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6% 9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0- %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF% E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0% A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0% A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0% A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0% A6%BF%E0%A6%A8%E0%A7%87 - https://www.onthisday.com/day/
october/4 - https://www.onthisday.com/
people/jean-claude-duvalier


আপনার মতামত জানান