সববাংলায়

ভারতীয় সংবিধানের আর্টিকেল ৩৫এ ।। Article 35A

জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের বিশেষ অধিকার সংক্রান্ত আইন সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ বা Article 35A। প্রথমেই বলে রাখা ভালো ভারতীয় সংবিধান প্রথম যখন চালু হয় তখন আর্টিকেল ৩৫এ -এর কোনো উল্লেখ ছিল না। ১৯৫৪ খ্রিস্টাব্দের ১৪ মে রাষ্ট্রপতির নির্দেশে (The Constitution (Application to Jammu and Kashmir) Order, 1954) এই অনুচ্ছেদটি যোগ করা হয়। এটি একটি বিতর্কিত অনুচ্ছেদ এবং এই অনুচ্ছেদটি অন্তর্ভূক্ত করার পদ্ধতিটি সংবিধানের ৩৬৮ অনুচ্ছেদ এর নিয়ম মেনে করা হয়নি বলে অনেকে মনে করেন।

আর্টিকেল ৩৫এ – এর ফলশ্রুতিতে কি কি হয়েছে জানার আগে আমরা দেখে নেব মূল অনুচ্ছেদ-এ কি ছিল। কোন রকম বিতর্ক এড়াতে ১৯৫৪ সালে প্রকাশিত মূল অনুচ্ছেদটি ভারতের সরকারিভাবে প্রকাশিত নথি থেকে ছবি তুলে ধরা হল –

আর্টিকেল ৩৫এ

আর্টিকেল ৩৫এ এর ভিত্তিতে জম্মু কাশ্মীরের বিধানসভাকে রাজ্যের স্থায়ীবাসিন্দা নির্ণয় করার বিশেষ অধিকার দেওয়া হয়। ১৯৫৬ সালে ১৭ নভেম্বর জম্মু কাশ্মীরের নিজস্ব সংবিধান চালু হয় ও আর্টিকেল ৩৫এ থেকে প্রাপ্ত ক্ষমত অনুযায়ী জম্মু কাশ্মীর বিধানসভা সেই রাজ্যের স্থায়ী বাসিন্দার নিয়মনীতি নির্ধারণ করে। জম্মুকাশ্মীরের সংবিধান অনুসারে ১৯৫৪ সালের ১৪ মে পর্যন্ত যারা দশ বছরের উপর বাসিন্দা অথবা যাদের আইনসঙ্গতভাবে স্থাবর সম্পত্তি আছে তারাই জম্মু কাশ্মীরের স্থায়ি বাসিন্দা হিসেবে বিবেচিত হবে।

এও স্থির করা হয় যে –

  • জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা নয় এমন কেউ সেখানে সম্পত্তি ক্রয় করতে পারবে না।
  • জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা নয় এমন কেউ জম্মু কাশ্মীরের সরকারি চাকরি পাবে না।
  • জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা নয় এমন কেউ স্থানীয় নির্বাচনে ভোট দিতে পারবে না বা ভোটে দাঁড়াতে পারবে না।
  • জম্মু কাশ্মীরের স্থায়ী বাসিন্দা নয় এমন কেউ সরকারী কলেজে পড়তে ভর্তি হতে পারবে না বা সরকারী সাহায্য পাবে না।
  • রাজ্যের বাসিন্দা কোনও মহিলা রাজ্যের বাইরের কাউকে বিয়ে করলে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবেন। তাঁর উত্তরাধিকারীদেরও সম্পত্তির উপরে অধিকার থাকে না। পরবর্তীকালে (২০০২ সালে হাইকোর্টের নির্দেশে) এই আইন আংশিক সংশোধন করে মহিলাকে সম্পত্তির অধিকার দিলেও উত্তরাধিকারীদের বঞ্চিতই রাখা হয়।

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading