সববাংলায়

মার্টিন রিস

ব্যাপারটা জলের মত সোজা হলেও, জল ব্যাপারটাকে আমরা যতটা সহজ সরল সাধাসিধে ভাবি ততটা কিন্তু মোটেই নয়। অন্তত মার্টিন রিস (martin riese)- এর কাছে তো নয়ই। আসুন আপনাকে পরিচয় করে দিই প্রথমবারের জন্য বিশ্বের একমাত্র জল বিশারদের সঙ্গে যার একটি রেস্তরাঁ পৃথিবীর একমাত্র রেস্তরাঁ যেখানে কেবল পানীয় জলই পাওয়া যায়। রেস্তরাঁর মেনু কার্ডের চুয়াল্লিশটা পাতা জুড়ে রাজত্ব করছে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম সব পানীয় জল।কেবল জলের তালিকাই চুয়াল্লিশটা পাতা নিয়ে।

মার্টিন রিস » সববাংলায়

মার্টিন রিস » সববাংলায়

বিয়ার নিয়ে যাদের অগাধ জ্ঞান, তাদের সিসেরন (cicerone) বলে। ওয়াইন এর বিষয়ে যারা প্রবল জ্ঞানী, তাদের বলে সমেলিয়ার (sommelier)।তো সেরকমই পানীয় জলের বিষয় যিনি প্রাজ্ঞ তাকেও সমেলিয়ার বলে, এবং মার্টিন রিস বিশ্বের একমাত্র ওয়াটার সমেলিয়ার।

উত্তর জার্মানির বাসিন্দা মার্টিন-এর এই জলের দুনিয়ায় হাতেখড়ির গল্পটা বেশ চমকপ্রদ।সেটা ২০০৫ সাল। বার্লিনের ‘ফার্স্ট ফ্লোর’ নামের একটি মিশেলিন স্টারড্ রেস্তোরাঁয় উনি তখন চাকরি করেন।একদিন সেখানে আগত এক অতিথি মার্টিন-কে ডেকে বলেন যে পানীয় জলের স্বাদটা তার ঠিক ভাল লাগছে না।যেখানে প্রায় ১৫০০-এর ওপর ওয়াইন আছে, সেখানে পানীয় জল কেন একরকম। মার্টিন বুঝতে পারেন পানীয় জলেরও বৈচিত্র্য দরকার।শুরু হয় তার পানীয় জলের ওপর পড়াশোনা আর সেই সঙ্গে চলতে থাকে যত রকমের জল পাওয়া যায় এই পৃথিবীতে, যা কিনা পানের যোগ্য, সেই সব ধরনের জলের স্বাদ চেখে দেখা।২০০৯ সালে আস্ত একখানা বই লিখে ফেললেন কেবল পানীয় জলের ওপর- The World of Water (জলের দুনিয়া)। ২০১১ সালে যখন লস আ্যঞ্জেলস এলেন ততদিনে বিশ্বের একমাত্র জল বিশারদের তকমা জুটে গেছে।‘ রে এন্ড স্টার্ক বার’ এর হয়ে উনি তৈরি করলেন বিশ্বের প্রথম পানীয় জলের মেনু।রাতারাতি সাফল্য। রেস্তরাঁর আয় ৫০০ গুণ বাড়িয়ে দিল এই নতুন জলের মেনু।

মার্টিন রিস » সববাংলায়

তবে এই তালিকার সব জলই কেবল খনিজ এবং ঝর্নার জল। দশটি দেশের কুড়ি ধরণের জল এখানে পাওয়া যায়, যার মধ্যে সবথেকে দামি জলটি  গ্রীনল্যান্ডের  একটি ১৫০০০ হাজার বছরের পুরনো হিমবাহের জল, নাম ‘বার্গ’, যার ৭৫০ মিলির জলের একটি বোতলের দাম ভারতীয় মুদ্রায় ১২০০ টাকা।

 

মার্টিন রিস » সববাংলায়

যেমন আরেকটি জলের বোতল। আমেরিকার বেভারলি হিলস ড্রিংক’ কোম্পানির পানীয় জলের ব্র্যান্ড-‘ Beverly Hills 9OH2O’।এক বোতল জলের দাম পড়বে ১০০০ টাকা মত। ৫ হাজার ফিট উঁচু দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাদা পাহাড়ের চূড়া থেকে সংগ্রহ করা এই জল মার্টিন রিস-এর নিজের হাতে তৈরি। প্রভূত খাদ্যগুণ এবং খনিজ সমৃদ্ধ এই জল যে প্রবলভাবে স্বাস্থ্যসম্মত, তা বলাই বাহুল্য। বেভারলি হিলস ড্রিঙ্ক কোম্পানির প্রেসিডেন্ট জোন গ্লাক জানিয়েছেন, এই জল রেশমের মতো মোলায়েম, মুচমুচে এবং অত্যন্ত হালকা।এই ব্র্যান্ডের লাক্সারি এডিশনটির এক লিটার জলের দাম ভারতীয় মুদ্রায় ৬৫ লাখ।বোতলের ছিপিটি সাদা সোনার ওপর ৬০০ গ্রাম ওজনের ২৫০টি সাদা এবং কালো হিরে দিয়ে তৈরি।ভারতের বাজারে খুব শীঘ্রই আসছে বেভারলি হিলস ড্রিংক তাদের বহুমূল্য এই জলের বোতল নিয়ে। তবে সাধারণের দুঃখের কারণ নেই। কারণ সাধারণের ধরাছোঁয়ার মধ্যেও তারা রাখছে তাদের এই জলকে। ৫০০ মিলি জলের বোতলের দাম ১০০ টাকা মত।

মার্টিন রিস » সববাংলায়

মার্টিন রিস » সববাংলায়

মার্টিন রিস(martin riese) -এর জলের প্রতি এই অবিশ্বাস্য পাণ্ডিত্য তাকে আমেরিকার দুর্লভ- O-1 ভিসার অধিকারী করেছে, যা সেই সমস্ত বিদেশিদের দেওয়া হয় যারা অসাধারণ দক্ষতা সম্পন্ন হয় কোন বিষয়ে। মার্টিন রিস (martin riese) এর মতে কোন জলই কখনও একই রকম স্বাদের হয় না।জলের স্বাদ নির্ভর করে টি.ডি.এস (TDS)লেভেলের ওপর।পানীয় জলের পান যোগ্যতা মাপার একক হল টি.ডি.এস- টোটাল ডিজলভ্ড সলিড।অর্থাৎ জলে মোট কত পরিমাণ খনিজ পদার্থ দ্রবীভূত হয়ে আছে।যে জলে যত খনিজ পদার্থ থাকে সেটা তত ক্ষারীয় স্বাদের হয়। মার্টিন- এর মতে সবথেকে উপকারি জল হল ঝর্নার জল।

ভারতের একমাত্র পানীয় ঝর্নার জলের ব্র্যান্ড হল মুলশি।এটি সহ্যাদ্রি পর্বতে অবস্থিত ঝর্ণার জল যা ছয়শো মিটার উচ্চতা থেকে নীচের বৃষ্টি অরণ্যে ক্রমাগত ঝরে পড়ছে।ভারতের সবথেকে মৃদু স্বাদের জল এটি। ক্ষারীয়তার পরিমাণ pH 7.8 যা প্রায় গ্রীন টি’র সমান উপকারী। এটি পৃথিবীর একমাত্র পানীয় জল যা কোন বায়োলজিক্যাল হটস্পট থেকে সংগৃহীত। টি.ডি.এস (TDS)লেভেল ১১০ মিলিগ্রাম প্রতি লিটার।

মার্টিন রিস » সববাংলায়
চিত্র- ইন্টারনেট

তাহলে বোঝা গেল তো জল মোটেও জলবৎতরলং ব্যাপার নয়। তরল হলেও জল বেশ কঠিন ব্যাপার।


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading