সববাংলায়

১৫ আষাঢ় | ৩০ জুন | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১৫ আষাঢ় এবং ইংরাজি ২০২৪ সালের ৩০ জুন। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৫ আষাঢ় | ৩০ জুন | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ বৈদ্যনাথ মিশ্রের জন্মদিন। তিনি একজন খ্যাতনামা হিন্দি এবং মৈথিলী কবি যিনি নাগার্জুন নামে বেশি পরিচিত ছিলেন৷ কেবল কবিতাই নয় তিনি ছোটোগল্প, জীবনী এবং ভ্রমণ বৃত্তান্ত রচনাও করেছেন৷ তিনি ‘জনকবি’ নামেও খ্যাত। মৈথিলী ভাষার সবথেকে শক্তিশালী কবি বলা হয় তাঁকে। তাঁকে নিয়ে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vaidyanath-mishra/
  • আজ শিশিরকুমার ভাদুড়ীর মৃত্যুদিন। বাংলা থেকে প্রথম নাট্যাভিনয়ের জন্য দল নিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। তাঁর ‘সীতা’ নাটকের প্রথম অভিনয় দেখে অমৃতলাল মঞ্চের ওপর দাঁড়িয়ে তাঁকে থিয়েটারের নবযুগের প্রবর্তক বলেছিলেন। রবীন্দ্রনাথ শিশিরকুমারের প্রয়োগ নৈপুণ্যের ভূয়সী প্রসংশা করেছিলেন। ‘নাট্যমন্দির’ এবং শ্রীরঙ্গমের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি৷ তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/sisir-bhaduri/
  • আজ দাদাভাই নওরোজির মৃত্যুদিন। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য ছিলেন তিনি। বাইবেল ছুঁয়ে নয়, পারসিক ধর্মগ্রন্থ জেন্দ্‌-আবেস্তা ছুঁয়ে পার্লামেন্টে শপথ গ্রহণ করেছিলেন। ‘গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইণ্ডিয়া’ নামে খ্যাত তিনিই প্রথম তাঁর ‘পভার্টি অ্যাণ্ড আন-ব্রিটিশ রুল ইন ইণ্ডিয়া’ বইয়ের মধ্য দিয়ে দেখান কীভাবে ব্রিটিশদের অবাধ লুণ্ঠনে ভারতের শিল্প ও অর্থনীতির অবনমন ঘটেছে। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/dadabhai-naoroji/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩০ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-30

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ‘জলে কুমির, ডাঙায় বাঘ’ – সুন্দরবনের জল-জঙ্গল ভরা এলাকায় মানুষকে জীবিকার তাগিদে যেতেই হয় জঙ্গলের ভিতরে। বাঘের ভয় রয়েছে, রয়েছে অন্য কোনো হিংস্র প্রাণীর আক্রমণের ভয়ও। মধু আনতে গিয়ে বাঘের পেটে যাওয়া সেখানে এক দৈনন্দিন ঘটনা। এর থেকেই বাঁচার উপায় করেন স্বয়ং দক্ষিণ রায়। বনবিবির সঙ্গে তাঁর নিত্য সংঘাত। জঙ্গলের এক দিক বনবিবির আর বাকি দিকটায় দক্ষিণ রায়ের রাজত্ব। তাঁর রাজত্বে ঢুকলেই মৃত্যু। এমন অসম্ভব জাদুবিশ্বাসের কথা, লোকপুরাণের কাহিনি মথিত দক্ষিণ রায় সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dakshin-roy/
  • বারবার পড়লেও পরীক্ষার সময় অনেক কিছুই ভুলে যাই। বড় হয়ে ভুলে যাই অনেক তথ্য যা এক সময় ঠোঁটস্থ ছিল। পর দেখা হওয়া মানুষের নামও অনেকে ভুলে যান বা অনেক ঘটনা। ছাতা নিয়ে বের হয়ে তা ভুলে আসার ঘটনা অনেকের জীবনেই ঘটেছে। অথচ শৈশবে সাইকেল বা সাঁতার একবার শিখলে ভুলে যাই না কখনও। সাময়িক জড়তা কেটে গেলে পুরনো ছন্দে ফিরতে সময়ও লাগে না বেশি। কখনও কি ভেবে দেখেছেন সাইকেল বা সাঁতার একবার শিখলে ভুলে যাই না কেন? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-dont-we-forget-cycling/
  • পৃথিবীতে যে সমস্ত যানবাহন চলে জাহাজই একমাত্র যান যার গতিবেগ কিলোমিটারে না মেপে ‘নট’-এ মাপা হয়। জাহাজের গতিবেগ হল নট। বিস্তারিত পড়ুন এখানে https://sobbanglay.com/sob/knot-ship-speed-measure/

১৫ আষাঢ় | ৩০ জুন | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • বৈশাখমাসের শুক্ল পক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া ব্রত পালন করা হয়। এই ব্রতকথার পিছনের কাহিনী বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/LS_RVpwZ4Mo
  • ছোট্ট অন্বি চ্যাটার্জির কণ্ঠে সুন্দর আবৃত্তি শুনুন এখানে https://youtu.be/zNscAYcVO84

১৫ আষাঢ় | ৩০ জুন | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/june/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৫ আষাঢ় | ৩০ জুন | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading