সববাংলায়

১৬ শ্রাবণ | ১ আগস্ট | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ১৬ শ্রাবণ এবং ইংরাজি ২০২৪ সালের ১ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৬ শ্রাবণ | ১ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ গোপালচন্দ্র ভট্টাচার্যের জন্মদিন। তিনি ছিলেন একজন বাঙালি পতঙ্গবিদ ও  প্রকৃতিবিদ, যিনি কীটপতঙ্গের ওপর তাঁর যুগান্তকারী গবেষণার জন্য বিখ্যাত হয়ে আছেন। ‘বাংলার কীটপতঙ্গ’ তাঁর লেখা একটি কালজয়ী গ্রন্থ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/gopal-chandra-bhattacharya/
  • আজ হেনরিয়েটা ল্যাক্সের জন্মদিন। ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা করার সময়েই গোপনে হেনরিয়েটা ল্যাক্সের শরীর থেকে ক্যান্সার আক্রান্ত কোষের নমুনা সংগ্রহ করেছিলেন বিজ্ঞানী জর্জ অটো গে। ক্যান্সারে আর রেডিয়াম থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ায় হেনরিয়েটার মৃত্যু হয়েছিল। কিন্তু তাঁর কোষ নিয়ে হাজার হাজার গবেষণার পেটেন্ট নিবন্ধীকৃত হয়, প্রচুর অর্থ উপার্জন করে বিভিন্ন সংস্থা। কিন্তু হেনরিয়েটার পরিবার এক টাকাও পাননি। মানবের কল্যাণে বিজ্ঞানের জগতে হেনরিয়েটা ল্যাক্সের আত্মবলিদান আজও স্মরণীয়। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/henrietta-lacks/
  • আজ বালগঙ্গাধর তিলকের মৃত্যুদিন। তিনি একাধারে একজন ভারতীয় পণ্ডিত, জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ইতিহাসে তিনি বিখ্যাত হয়ে আছেন ‘ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের জনক’ হিসেবে৷ মহারাষ্ট্রে তাঁর হাত ধরেই প্রথম গণেশ পুজো চালু হয়। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bal-gangadhar-tilak/
  • আজ নীরদচন্দ্র চৌধুরীর মৃত্যুদিন। নিজের আত্মজীবনীর উৎসর্গপত্রে তিনি লিখেছিলেন ‘ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের স্মৃতিতে’। এই একটি পংক্তি ভারতের সেকালের রাজনৈতিক ও বুদ্ধিজীবী মহলকে তুমুল আলোড়িত করেছিল। আজীবন ব্রিটিশ আদব কায়দা অনুকরণের জন্যেও সমালোচিত হলেও মনে-প্রাণে কিন্তু বাঙালি ছিলেন তিনি। তাঁর রচিত ‘আত্মঘাতী বাঙালী’উপন্যাসটি বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। তাঁর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/nirad-c-chaudhuri/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-01

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • কীট-পতঙ্গ যে প্রতিদিন লড়াই করে বেঁচে থাকে, এ দেশে তা প্রথম দেখেছিলেন বিজ্ঞানী গোপাল চন্দ্র ভট্টাচার্য। আজ তাঁর জন্মদিন। সবাই তাঁকে বলেন প্রকৃতি বিজ্ঞানী। রানা চক্রবর্তীর লেখনীতে আজ জানব তাঁর কথা https://lekhalikhi.sobbanglay.com/essays/gopal-chandra-bhattacharya/
  • নীলিমা ঘোষ বা হাল আমলের প্রণতি নায়েক, দীপা কর্মকারদেরও বহু আগে এক বাঙ্গালি কিশোরী অলিম্পিকের ক্রীড়া মঞ্চে প্রথম বাঙালি মহিলা হিসেবে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক সেবার স্থগিত হয়ে যাওয়ায় তাঁর সেই স্বপ্ন অধরাই থেকে গেল। পরবর্তীকালে সেদিনের সেই কিশোরীকেই আমরা চিনব তেভাগা আন্দোলনের দুর্দমনীয় নেত্রী হিসেবে। তিনি ইলা মিত্র। অলিম্পিক থেকে তেভাগা আন্দোলন অবধি তাঁর অবিশ্বাস্য সংগ্রামের কাহিনী জানতে পড়ুন https://sobbanglay.com/sob/olympic-to-tebhaga-movement/
  • পাণ্ডু ও মাদ্রীর মৃত্যুর পর সেখানকার ঋষি মুনিরা সবাই এক হয়ে ঠিক করল একা কুন্তী এবং তার সন্তানদের তাদের নিজের রাজ্য হস্তিনাপুরে যাওয়া উচিত। তারা সেই আলোচনা মত কুন্তী এবং তার সন্তানদের সাথে পাণ্ডু এবং মাদ্রীর মৃতদেহ নিয়ে হস্তিনাপুরে এল। এরপর কি হল বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pandava_enter_hastinapur

১৬ শ্রাবণ | ১ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে এই কোজাগরী লক্ষ্মী পুজো পালিত হয়। বলা হয় এই পুজো করলে তার ঘরে রাজলক্ষ্মী, ভাগ্য লক্ষ্মী, কুল লক্ষ্মী ও যশ লক্ষ্মী অচলা থাকেন। তার কোনো কিছুরই অভাব থাকে না। বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/tTzpXscRPBU
  • সন্দীপ ভট্টাচার্যের কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘কাজললতা’ শুনুন এখানে https://youtu.be/8cInrafTKss

১৬ শ্রাবণ | ১ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
  • আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৬ শ্রাবণ | ১ আগস্ট | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines//lekhalilikhikhalilikhi
  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/khi
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhim/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading