সববাংলায়

৮ মাঘ | ২২ জানুয়ারি | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩১ সালের ৮ মাঘ এবং ইংরাজি ২০২৫ সালের ২২ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

৮ মাঘ | ২২ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ দিলীপকুমার রায়ের জন্মদিন। দিলীপকুমার রায় একজন বিখ্যাত বাঙালি যিনি সঙ্গীতজ্ঞ, সঙ্গীত সমালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক হওয়ার পাশাপাশি সাহিত্যের নানান শাখায় নিজের উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন৷ বিখ্যাত দেশাত্মবোধক সঙ্গীত রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র ছিলেন তিনি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/dilip-kumar-roy/
  • আজ ফ্রান্সিস বেকনের জন্মদিন। বিভিন্ন সময় ইংল্যাণ্ডের নানারূপ প্রশাসনিক পদে থাকার পরেও ঋণগ্রস্ত হওয়ার কারণে পুলিশ গ্রেপ্তার করেছিল ফ্রান্সিস বেকনকে। বাবার মৃত্যুর পর থেকেই তাঁর আর্থিক দুরবস্থা শুরু হয়, নানা সময় ঋণ করতে শুরু করেন তিনি। কিন্তু এরই মধ্যে ইংল্যাণ্ডের রানি এলিজাবেথের কাউন্সেলে নিযুক্ত হন তিনি। চলতে থাকে তাঁর বিজ্ঞান ও দর্শনের চর্চা। ‘নিউ আটলান্টিস’ নামের একটি বইতে বিজ্ঞানের সূত্র দ্বারা শাসিত এক কল্পরাজ্যের কথা বলেন বেকন। সেই বৈজ্ঞানিক সূত্রগুলি সম্পর্কে তিনি বিস্তারিত লিখে গিয়েছেন তাঁর ‘নোভাম অর্গানাম’ বইতে। ফ্রান্সিস বেকনের জীবনের আরও নানা কাহিনী জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/francis-bacon/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-22

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • রেডিওলজি বর্তমানে আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। চোট আঘাত লাগলে যে এক্স -রে করতে হয়, পেটের সমস্যায় আল্ট্রা সোনোগ্রাফি এ এখন আমরা নিজেরাই জেনে গেছি। কিন্তু যেটা হয়ত জানিনা এগুলো সবই একটিই শাখার অন্তর্গত যাকে রেডিওলজি বলে। এই রেডিওলজি ব্যাপারটা কী সেটা নিয়ে বিশদে জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/radiology/
  • বর্তমানে নীরজ চোপড়া নামটি নিলেই মনে আসে জ্যাভেলিন থ্রো খেলাটির কথা। ২০২০ টোকিও অলিম্পিকে এই খেলায় স্বর্ণপদক এনে আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের নামকে মহিমান্বিত করেছেন তিনি। এই যে জ্যাভেলিন থ্রো খেলা এটি প্রাচীন গ্রীসে চর্চা করা হত। একাধিকবার নানা কারণে বদলাতে হয়েছিল খেলাটির নিয়মকানুন। সেইসব বদল এবং এই জ্যাভেলিন থ্রো খেলার বর্তমান নিয়মকানুন, ইতিহাস ও কৃতী খেলোয়াড়দের সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/javelin-throw
  • বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর অংশের অন্তর্ভুক্ত গাইবান্ধা জেলার সঙ্গে মহাভারতের যোগাযোগ আছে বলে জনশ্রুতি আছে। বলা হয়, মহাভারতের মৎসরাজ বিরাটের রাজধানী ছিল এই জেলায়। তিনি নদীর চরে গরু বেঁধে রাখতেন, সেখান থেকেই নাকি জেলার নাম হয়েছে গাইবান্ধা। অবশ্য এই কাহিনির সত্যতা নিয়ে অনেক সংশয় আছে। এই জেলায় রসমঞ্জরী নামক মিষ্টি খুবই বিখ্যাত। যমুনা, করতোয়া, তিস্তার মতো বিখ্যাত নদীগুলি এই জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আবার রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে জমিদারীর সূত্রে এই জেলার একটা যোগ ছিল সম্ভবত। বাংলাদেশের এই সমৃদ্ধশালী গাইবান্ধা জেলা সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/gaibandha/

৮ মাঘ | ২২ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ভারতের স্বাধীনতার ইতিহাসের অন্যতম প্রধান ও প্রথম অভ্যুত্থান ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। এই বিদ্রোহে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব পেশোয়া। নানা সাহেব, তাঁতিয়া টোপি, ঝাঁসির রাণী লক্ষ্মীবাঈ প্রমুখের নাম একযোগে উচ্চারিত হয়। সেই নানা সাহবের দুধর্ষ জীবন কাহিনী শুনুন এখানে https://youtu.be/E1jXkUCAgaI
  • দেবাজিব সরকারের কণ্ঠে তাঁর স্বরচিত গল্প ‘বড়দিনের উপহার’ শুনুন এখানে https://youtu.be/OiYoRaC8gcU

৮ মাঘ | ২২ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
  • জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

৮ মাঘ | ২২ জানুয়ারি | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading