সববাংলায়

২৮ আষাঢ় | ১৩ জুলাই | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২৮ আষাঢ় এবং ইংরাজি ২০২৫ সালের ১৩ জুলাই। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২৮ আষাঢ় | ১৩ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ভানুভক্ত আচার্যের জন্মদিন। সংস্কৃত ভাষায় লেখা বাল্মীকি-রামায়ণ নেপালি ভাষায় অনুবাদ করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তাঁর অনুবাদের মধ্যে মিশে গেছে নেপালের নিজস্ব সংস্কৃতির ছাপও। তাঁর স্মরণে দার্জিলিং, সিকিম এবং নেপালে প্রতি বছর ১৩ জুলাই মহাসমারোহে পালন করা হয় ‘ভানু জয়ন্তী’। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vanu-bhakta-acharya/
  • আজ ছবি বিশ্বাসের জন্মদিন (মতান্তরে ১২ জুলাই)। বাংলা চলচ্চিত্র জগতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম ছবি বিশ্বাস। বিভিন্ন সিনেমায় নানা রকম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ফুটিয়ে তুলেছেন তাঁর নিখুঁত অভিনয় দক্ষতা। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন সকল দর্শক। তাঁর সম্পর্কে বিস্তারিত জানুন এখানে – https://sobbanglay.com/sob/chhabi-biswas
  • আজ আশাপূর্ণা দেবীর মৃত্যুদিন। নারীজীবনের যন্ত্রণা-হতাশার কথা, নারীর আনন্দ-উচ্ছ্বাসের সূক্ষ্ম অনুভূতিগুলি তাঁর কলমে ভর করে বারবার উঠে এসেছে নিপুণভাবে। বাঙালি নারীর সাহিত্যসাধনার ধারায় এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব ছিলেন তিনি। কোন প্রথাগত শিক্ষা ছাড়াই ‘প্রথম প্রতিশ্রুতি’-র মত কালজয়ী উপন্যাস বেরিয়েছে তাঁর কলম থেকে। ঘর ও বাইরের অবিরাম সংগ্রামে পুরুষতান্ত্রিক সমাজে সাহিত্যিক হিসেবে নারীর পৃথক পরিচয় গড়ে তুলতে তিনি ছিলেন পথিকৃৎ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ashapurna-devi/
  • আজ মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিন। বাংলাদেশের ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। সুপন্ডিত এই ব্যক্তির অনায়াস বিচরণ ছিল দেশি-বিদেশি সাহিত্যের আঁকেবাঁকে। ২৪টি ভাষা জানতেন তিনি। ভারতীয় মুসলিম সমাজের মধ্যে তিনিই প্রথম ‘ডক্টরেট’ উপাধি পেয়েছিলেন। রক্ষণশীল পরিবারের সন্তান হয়েও ছিলেন অত্যন্ত উদার ও পরধর্ম সহিষ্ণু। নিজের জাতি ও মাতৃভাষার প্রতি ছিল তাঁর অগাধ ভালবাসা। তিনি মনে করতেন, মাতৃভাষাকে অবহেলা করে কোনো জাতি বড় হতে পারে না। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/muhammad-shahidullah/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৩ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-13

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • জলপাইগুড়ি জেলা বলতেই চোখের সামনে ভেসে ওঠে গরুমারা, লাটাগুড়ি, জলদাপাড়া, চাপড়ামারি অভয়ারন্যের অপার আরণ্যক সৌন্দর্য, মূর্তি নদীর বুকে সূর্যাস্ত, এবং জটিলেশ্বরের মন্দির ও দেবী চৌধুরানীর মন্দিরময় ইতিহাস। জলপাইগুড়ি জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jalpaiguri/
  • ১৯৯৮ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। বত্রিশ দিন ধরে চলা এই বিশ্বকাপ এখনো অবধি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দীর্ঘ টুর্নামেন্ট। এই বিশ্বকাপ থেকেই ২৪টি দলের নির্ধারিত সীমা বাড়িয়ে ফিফা বিশ্বকাপ খেলার জন্য ৩২টি দলকে অংশগ্রহণের অনুমতি দেয়। এই বিশ্বকাপ সম্পর্কে আরও জানতে পড়ুন – .. https://sobbanglay.com/sob/fifa-world-cup-1998/
  • সপ্তাহের শেষে এক কিংবা দুইরাত কোন সমুদ্রসৈকতে থাকার জন্য কলকাতা থেকে ১৫০ কিমি দুরত্বে মন্দারমনির জনপ্রিয়তা বোধহয় সবচেয়ে বেশি। সারাবছর ধরেই এখানে পর্যটকের আনাগোনা। দিঘা থেকে কাছেই এবং অপেক্ষাকৃত নিরিবিলি এই সৈকতে একটু নির্জনে সমুদ্র উপভোগ করা রিসোর্ট থেকেই সমুদ্র দেখা বা লাল কাঁকড়ার সাথে বালির ওপর দিয়ে হেঁটে চলা মানুষ উপভোগ করে এখানে। আরও পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mandarmani

২৮ আষাঢ় | ১৩ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টোরথের মধ্যে যে শনি বা মঙ্গলবার পড়ে, সেইদিনে বিপত্তারিণী ব্রত করা হয়। বিশ্বাস করা হয় স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করে, তাদের সেই মনস্কামনা সফল হয় এবং এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায়। মা দুর্গারই আর এক রূপ বিপত্তারিণী। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে https://youtu.be/5wSo6n6sdSw
  • আষাঢ় মাসের শুক্লপক্ষের সপ্তমীতে বিবস্বৎ সপ্তমী ব্রত পালন করা হয়ে থাকে। বলা হয় যিনি এই ব্রত পালন করেন সূর্যদেব তাঁকে রক্ষা করে থাকেন। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী দেখুন এখানে https://youtu.be/8__cOYXb6ME

২৮ আষাঢ় | ১৩ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • জুলাই মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/july/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
  • জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২৮ আষাঢ় | ১৩ জুলাই | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading