আজ বাংলা ১৪৩২ সালের ৯ ভাদ্র এবং ইংরাজি ২০২৫ সালের ২৬ আগস্ট। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ মাদার টেরেজার জন্মদিন। মাদার টেরেজা একজন ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক যিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তাঁর সেবামূলক কাজের জন্য। সম্প্রতি পোপ ফ্রান্সিস তাঁকে কলকাতা শহরের ‘সন্ত টেরেজা’ আখ্যায় ভূষিত করেছেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mother-teresa/
- আজ ভানু বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তিনি বাংলা চলচ্চিত্রের জগতে একজন স্মরণীয় ব্যক্তিত্ব। হাসির ছবি বা বাংলা কমেডি সিনেমার ইতিহাসে অভিনেতা হিসাবে তাঁর নাম উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/bhanu-bandyopadhyay/
- আজ অ্যান্টনি ভন লিউয়েনহুকের জন্মদিন। পুঁথিগত শিক্ষা তাঁর প্রায় ছিল না বললেই চলে। অথচ তাঁর আবিষ্কার এবং পর্যবেক্ষণকে অনুসরণ করেই বিজ্ঞান জগতে প্রবেশ করে অণুজীব বিদ্যা বা মাইক্রোবায়োলজি। খুবই আকর্ষণীয় ছিল অ্যান্টনি ভন লিউয়েনহুক এর জীবন কাহিনী যা জানতে পড়তেই হবে এই লেখাটি https://sobbanglay.com/sob/leeuwenhoek
- আজ অতুলপ্রসাদ সেনের মৃত্যুদিন। ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’, ‘হও ধরমেতে ধীর’, ‘উঠ গো ভারতলক্ষ্মী’ বা ‘বলো বলো সবে’ এমন অমর কালজয়ী সব গান তাঁর লেখা। গানের জগতের পাশে সমান্তরালে বয়ে গেছে তাঁর রাজনৈতিক জীবন। প্রায় দুশো গানের সৃষ্টিকর্তা অতুলপ্রসাদ সেনের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/atul-prasad-sen/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৬ আগস্ট। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-august-26
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান নামে পরিচিত কচুয়া ধাম। ফলত একইসঙ্গে এর এক ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। গাছপালায় ঘেরা সবুজ গ্রাম্য প্রকৃতির মাঝে মন্দিরটি স্বমহিমায় বিরাজিত। লোকনাথের বাল্যবন্ধু এবং আধ্যাত্মিক গুরু উভয়ের বাড়িও রয়েছে মন্দিরের একদম নিকটেই। সব মিলিয়ে সবুজ প্রকৃতি এবং আধ্যাত্মিক এই ইতিহাসের স্বাদ পেতে হলে কচুয়া ধামে ঘুরে আসতেই হবে। কচুয়া ধাম ভ্রমণের জন্য কার্যকরী নানা তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/trip-to-kachua-dham
- জানেন কি, আইনস্টাইনের বিখ্যাত সাধারণ আপেক্ষিকতাবাদ তত্ত্বের হাতে কলমে প্রমাণ পেতে অপেক্ষা করতে হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের জন্য? পৃথিবীর আগে সূর্যে হিলিয়াম নামক মৌলের উপস্থিতি টের পেয়েছিলেন বিজ্ঞানীরা – সৌজন্য সেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আজ এখানে আমরা জানাবো বিজ্ঞান গবেষণায় সূর্যগ্রহণের গুরুত্বের কথা – আর তা জানতে আপনাকে পড়তে হবে এখানে https://sobbanglay.com/sob/solar-eclipse-and-research
- অন্ধের হাতি দেখা‘ প্রবাদটির উপর কি অন্ধের হাতি দেখার মতই ধারণা আছে? তাহলে আবছা ধারণাকে পরিষ্কার করে নিতে অবশ্যই পড়ে নিন এই প্রবাদের পিছনের গল্প ও প্রাচীন মতামত – https://sobbanglay.com/sob/bengali-proverb-andher-hati-dekha

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- আগস্ট মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/august/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-born/
- আগস্ট মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/august-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান