আজ বাংলা ১৪৩২ সালের ২২ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ৯ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
- আজ ‘ভাটপাড়ার উজ্জ্বলতম বিদ্রোহী সন্তান’ লোকনাথ ভট্টাচার্যের জন্মদিন। তাঁর কবিতায় ভাবাবেগ, সস্তা রোমান্টিকতার কোন স্থান নেই । দৈনন্দিন জীবন আর অভিজ্ঞতা থেকে প্রাপ্ত এক গভীর দার্শনিক বোধ তাঁর কবিতার অন্যতম বৈশিষ্ট্য। বাঙালি কবি হয়েও ফরাসি সাহিত্য জগতে তাঁর অনায়াস বিচরণ ছিল। ফরাসি সাহিত্যে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ফরাসি সরকার দ্বারা ভূষিত হয়েছেন কমান্ডার অফ আর্ট্স্ অ্যান্ড লেটার্স্’ উপাধিতে। তাঁর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lokenath-bhattacharya/
- আজ জন লেননের জন্মদিন। বিংশ শতকে সঙ্গীতের জগতে একটি নতুন ধারা নিয়ে আসে ইংরেজি ব্যান্ড ‘বিটলস’। যুবসমাজের মুখে মুখে ঘুরতে থাকে এই ব্যান্ডের গান। এই বিটলসকে গড়ে তোলার নেপথ্যে ছিলেন তিনি। গায়ক থেকে গীতিকার, সুরকার ও বাদক…সবেতেই ছিল তাঁর অনায়াস দক্ষতা। দক্ষ ছিলেন অভিনয়েও। অস্কারজয়ী জন লেননের জীবনের নানা ওঠাপড়ার গল্প জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/john-lennon/
- আজ চে গুয়েভারার মৃত্যুদিন। তাঁর আসল নাম ‘আর্নেস্তো গুয়েভারা দে লা সেরনা’। সমাজতান্ত্রিক রাজনীতির, সাম্রাজ্যবাদী শক্তির প্রবল বিরোধী, কিউবার বিপ্লবের অন্যতম পরিচিত মুখ তিনি । বিশ্বের কাছে তিনি পরিচিত ‘চে’ নামে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/che-guevara/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-9
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- নবরাত্রির সঙ্গেই জড়িয়ে আছে নবদুর্গার প্রসঙ্গ। দেবী পার্বতীর নয়টি পৃথক রূপকে একত্রে নবদুর্গা বলে। জানেন এই নয়টি রূপ কী কী? কী তাৎপর্য এই নয়টি রূপের? তাহলে আর দেরি কেন, এখনই পড়ে ফেলুন – https://sobbanglay.com/sob/naba-durga/
- দেবী দুর্গার বদলে পূজিত হন অসুর – মহিষাসুর স্বয়ং। তিনি এখানে অনার্য সাঁওতাল মুণ্ডা ইত্যাদি উপজাতিদের প্রতিভূ এবং দেবী দুর্গার ব্রাহ্মণ্য আধিপত্যের শিকার। হ্যাঁ ঠিকই শুনেছেন, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যে যেমন রাবণ নায়ক, তেমনি এখানে মহিষাসুর নায়ক। তাঁকে ঘিরেই গড়ে উঠেছে নতুন একটি উপকথা। জায়গাটা পুরুলিয়ার সোনাইঝুরি গ্রাম। হুদুড় দুর্গা নামে এখানে পূজিত হন মহিষাসুর। একে ঘিরে বিতর্কের শেষ নেই। জানতে চান সেই সব বিতর্কের কারণ কী? কেমন এই হুদুড় দুর্গার প্রকৃতি? তাহলে দেরি কেন, পড়ে ফেলুন এখনই – https://sobbanglay.com/sob/hudur-durga/
- একদিকে গরুমারা অভয়ারণ্য, একদিকে চাপড়ামারি আবার চারপাশে ডালিম ফোর্ট, তিন বিঘার করিডোর, জল্পেশ মন্দির, জটিলেশ্বর মন্দির, পাশ দিয়েই বয়ে চলেছে নেওড়া নদী আর এ সবের মাঝে প্রকৃতির সুমতি কন্যার মতো রয়েছে লাটাগুড়ি। পাহাড়ের কোলে পরম শান্তিময় এক প্রাচীন জনপদ। এক কাপ তাজা চা, পেল্লাই চমচম কিংবা বোরোলী মাছ – পেট আর মন দুইই ভরাতে চাইলে এসব জিনিস পাবেন কোথায়! ঠিকানা একমাত্র লাটাগুড়ি। তবে আর দেরি কেন, ঝটপট জেনে নিন লাটাগুড়ির হাল-হকিকত এখানে – https://sobbanglay.com/sob/lataguri/
- নিশ্চয় লক্ষ্য করেছেন ঠান্ডা পানীয়ের বোতলের তলার আকৃতি সাধারণ জলের বা জুসের বোতলের থেকে আলাদা হয়। কখনও ভেবে দেখেছেন এরকমটা করা হয় কেন? যদি না জানেন তাহলে এখানে জানুন এবং বন্ধুদেরও জানিয়ে দিন – https://sobbanglay.com/sob/bottom-design-of-cold-drinks-bottle

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :

অন্যান্য আরও যা পড়বেন :
- অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান