সববাংলায়

২০ মাঘ | ৩ ফেব্রুয়ারি | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ২০ মাঘ এবং ইংরাজি ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

২০ মাঘ | ৩ ফেব্রুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ প্রভাতকুমার মুখোপাধ্যায়ের জন্মদিন। সত্যজিৎ রায়ের ‘দেবী’ ছবিটির কথা মনে আছে? শর্মিলা ঠাকুরের সেই বিখ্যাত অভিনয় আজও বাঙালি দর্শকের মনে আছে। এই ‘দেবী’ ছবিটি আসলে নির্মিত হয়েছিল প্রভাতকুমার মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে। বাংলা গল্পের মঁপাসা বলা হয় তাঁকে। রবীন্দ্রনাথের পরে তিনিই ছিলেন সবথেকে জনপ্রিয় গল্পকার। প্রভাতকুমারের জীবন ও সাহিত্যচর্চার নানা দিক সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/prabhat-kumar-mukhopadhyay/
  • আজ জোহানেস গুটেনবার্গের মৃত্যুদিন। বিশ্বের প্রথম যান্ত্রিক চলমান টাইপ প্রিন্টিং প্রেস আবিষ্কার করে নবজাগরণকে একধাপ এগিয়ে দিয়েছিলেন তিনি। বাইবেলের প্রথম মুদ্রিত সংস্করণ তাঁর ছাপাখানাতেই ছাপা হয়েছিল। ঋণের দায়ে জড়িয়ে কার্যত দেউলিয়া হয়েও নিজের মুদ্রণ দক্ষতাকে অবলম্বন করে লড়াই চালিয়ে যান তিনি। একথা বলাই যায় তাঁর ছাপাখানা আবিষ্কার বিশ্বজুড়ে মানুষের জ্ঞানতৃষ্ণা বাড়িয়ে দেয় যার ফলশ্রুতি ছিল ইউরোপের নবজাগরণ। জোহানেস গুটেনবার্গের এই বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/johannes-gutenberg/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩ ফেব্রুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-february-03

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ডিম সেদ্ধ খেতে অনেকেই পছন্দ করি। অনেকে বেশি সেদ্ধ ডিম খাই তো অনেকে কম সেদ্ধ ডিম খাই। কিন্তু কখনও ভেবে দেখেছেন কী বেশি সেদ্ধ ডিমের কুসুমের চারপাশে ছাইরঙা গোল দাগ দেখা যায় কেন ? পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hard-boiled-egg-yolk/
  • পয়সার গরম তো জীবনে অনেক দেখলেন। আরবপতি থেকে আম্বানি। বিল গেটস থেকে সারদা। দেখে দেখে চোখ একেবারে টাটিয়ে গেল। কিন্ত বিদ্যার এমন গরম দেখেছেন না শুনেছেন কখনও? সবটা শুনলে মাথা ঝিমঝিম করবে হাত পা’ও অবশ হয়ে যেতে পারে বৈকি। এক জীবনে এত পড়াশোনা কোন রক্ত মাংসের মানুষ করতে পারে না পড়লে বিশ্বাস হবে না। তাও আবার সেই ভদ্রলোক যদি মেড ইন ইন্ডিয়া হয়। মারাঠি এই ভদ্রলোকের নাম শ্রীকান্ত জিচকার। পড়াশোনার কেরিয়ারটা একবার হাল্কা করে চোখ বুলিয়ে নিন শুধু তাহলেই মালুম পড়বে ভদ্রলোক কি কাণ্ডটাই না করেছেন। https://sobbanglay.com/sob/srikant-jichkar
  • পুরী যেমন হিন্দুদের চারধামের একটি ধাম, তেমনই বাঙালির তিনধামেরও প্রধান ধাম। কথাতেই আছে যে বাঙালির প্রিয় ঘোরার জায়গা হল দী-পু-দা অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। পুরী ভ্রমণে তিনটে জিনিস সবসময় থাকবেই, সমুদ্র, জগন্নাথ মন্দির এবং পুরীর খাজা। জগন্নাথ মন্দির এখানকার প্রধান তীর্থক্ষেত্র হলেও এখানে হিন্দুদের আরও অনেক গুরুত্বপূর্ণ মন্দির রয়েছে। যে বাড়িটি থেকে শেষবার বেরিয়ে চৈতন্যদেব আর ফিরে আসেননি, সেটিও জগন্নাথ মন্দিরের কাছেই এবং পুরীর আরেকটি দর্শনীয় স্থান। পুরী ভ্রমণের বিস্তারিত তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/puri-trip/

২০ মাঘ | ৩ ফেব্রুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

  • বরুণ বিশ্বাস ছিলেন একজন নির্ভীক শিক্ষক ও সমাজসেবী, যিনি পশ্চিমবঙ্গের সুঁটিয়া অঞ্চলে ঘটে চলা গণধর্ষণের বিরুদ্ধে এককভাবে প্রতিবাদে নেতৃত্ব দেন। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন। নিজের গ্রামে বিনা পারিশ্রমিকে পড়ানো, দরিদ্রদের সাহায্য, নদী বাঁধ ও খাল নির্মাণের দাবিতে আন্দোলন — সব ক্ষেত্রেই বরুণ ছিলেন মানুষের ভরসার প্রতীক। তাঁর নেতৃত্বে ‘সুঁটিয়া গণধর্ষণ প্রতিবাদ মঞ্চ’ গঠিত হয়, যা প্রশাসন ও রাজনীতির স্তরে চাঞ্চল্য সৃষ্টি করে এবং অপরাধীদের গ্রেফতারে ভূমিকা রাখে। তার জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/FIMp_rkm0QA

২০ মাঘ | ৩ ফেব্রুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/february/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-born/
  • ফেব্রুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/february-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

২০ মাঘ | ৩ ফেব্রুয়ারি | আজকের বাছাই | সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading