সববাংলায়

১৯ আশ্বিন | ৭ অক্টোবর | আজকের বাছাই

বিভাগঃ , ,

আজ বাংলা ১৪৩২ সালের ১৯ আশ্বিন এবং ইংরাজি ২০২৫ সালের ৭ অক্টোবর। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৯ আশ্বিন | ৭ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ নিলস বোরের জন্মদিন। পরমাণুর গঠন বোঝাতে বোরের মডেল আজও বিদ্যালয় পাঠক্রমের অংশ। কিন্তু তাঁর অবদান সেখানেই সীমাবদ্ধ নয়, সে তো ছিল তাঁর শুরুর দিকের কাজ। এই বিখ্যাত বিজ্ঞানীর জীবন সম্বন্ধে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/niels-bohr
  • আজ পুতিনের জন্মদিন। রাশিয়ার গোয়েন্দাবিভাগ কেজিবি-র প্রাক্তন ফরেন ইন্টেলিজেন্স অফিসার এবং রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হিসেবে জনপ্রিয় ও বিশ্বখ্যাত ভ্লাদিমির পুতিন। ১৯৯৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মোট চারবার রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি। প্রেসিডেন্ট থাকাকালীন প্রথম পর্যায়েই তাঁর সুযোগ্য পরিচালনায় ও নেতৃত্বে রাশিয়ার অর্থনীতি সুদৃঢ় হয়ে ওঠে এবং দেশের জিডিপি, ক্রয়ক্ষমতার পাশাপাশি মানুষের উপার্জন সবই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, দেশে বেকারত্ব ও দারিদ্র্য প্রায় অর্ধেক হ্রাস পায়। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/vladimir-putin/
  • আজ এডগার অ্যালান পোয়ের মৃত্যুদিন। ডার্ক রোমান্টিসিজম ধারার অন্যতম লেখক এবং শিল্পের জন্য শিল্প আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আমেরিকান সাহিত্যিক এডগার অ্যালান পো। বিজ্ঞাপনও প্রকাশ করেছিলেন সেই পরিকল্পনার কিন্তু তাঁর জীবৎকালে তা করা সম্ভব হয়নি। এক বর্ষার সন্ধ্যায় একটি ট্যাভার্নে নোংরা পোশাকে প্রলাপ বকা অবস্থায় পাওয়া যায় তাঁকে। এর কিছুদিন পর মৃত্যু হয় তাঁর। এই মৃত্যুকে ঘিরেও ঘনিয়ে ওঠে জটিল রহস্য। কেউ বলেন অতিরিক্ত মদ্যপান, কেউ বলেন কুপিং গ্যাং-এর অত্যাচার আবার কখনওবা জলাতঙ্ক, সিফিলিস, ব্রেন টিউমার ইত্যাদি তত্ত্বও উঠে এসেছিল৷ এই কিংবদন্তি আমেরিকান সাহিত্যিক এডগার অ্যালান পো-এর বিচিত্র জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/edgar-allan-poe/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৭ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-7

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • প্রচলিত মতে বাংলা তথা বিশ্বের প্রথম দুর্গাপূজা হল মেধস আশ্রমের দুর্গাপূজা। প্রচলিত গল্প অনুযায়ী রাজা সুরথ বাংলায় প্রথম দুর্গাপূজার প্রচলন করেন। মেধস মুনির কাছ থেকে দীক্ষা নিয়ে মেধসাশ্রমে তিনি এবং  বৈশ্য সমাধি দুর্গাপূজা শুরু করেছিলেন। সেই থেকে এই পুজো আজও হয়ে আসছে। বিস্তারিত আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/durgapuja-medhos-ashram
  • হাটখোলার দত্ত পরিবারের পূজায় পনেরো দিন ধরে চলে দেবীর বোধন। জানেন কী? এই দত্তবাড়ির ঠাকুরদালান তৈরি হয়েছিল দ্বারকা, পুরী, কাশী, হরিদ্বার থেকে মাটি এনে। হাটখোলার দত্তবাড়ির পুজো সম্পর্কে আরো আশ্চর্য তথ্য জেনে নিতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/hatkhola-dutta-bari-puja/
  • কলকাতার সমস্ত বনেদী বাড়ির পূজা নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/bonedi-bari-durga-puja-in-kolkata

১৯ আশ্বিন | ৭ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • এই বিশেষ তথ্যচিত্রে আমরা বিস্তারিত আলোচনা করেছি আনন্দময়ী মায়ের শৈশব, অলৌকিক লীলা ও ঢাকায় কাটানো সেই ঐতিহাসিক আধ্যাত্মিক দিনগুলো। একই সাথে থাকছে ‘অখণ্ড নামযজ্ঞ’-এর সূচনা, পরমহংস যোগানন্দের সাথে তাঁর সাক্ষাৎ এবং ভারতজুড়ে লক্ষ লক্ষ ভক্তকে মুক্তির পথ দেখানোর সেই অপার্থিব অধ্যায়। অনন্ত করুণাময়ী মায়ের সম্পূর্ণ জীবনী এবং তাঁর অমর আধ্যাত্মিক উত্তরাধিকার সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন – https://youtu.be/KOiq-7Kv_FA
  • হিন্দু বাঙালির সেরা উৎসব এই দুর্গাপূজা। শুধু হিন্দু বাঙালিই কেন এটিকে আমরা বাঙালির সেরা উৎসব হিসাবেই বলে থাকি। কারণ হিন্দু হোক বা মুসলিম এই উৎসব একান্তই বাঙালির। কিন্তু বাঙালি কি নিজস্ব উৎসবেই তার বাঙ্গালিয়ানা ভুলতে বসেছে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আলোচনায় সববাংলায়-এর পক্ষ থেকে অয়ন মৈত্র এবং রুবাই শুভজিৎ ঘোষ। দেখতে থাকুন https://youtu.be/OiKkxKQ4Mjg

১৯ আশ্বিন | ৭ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
  • অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৯ আশ্বিন | ৭ অক্টোবর | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading