সববাংলায়

২8 এপ্রিল ।। ১০ বৈশাখ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস। প্রতি বছর ২৪ এপ্রিল সমগ্র ভারত জুড়ে এই দিবস পালন করা হয়। ভারতের শাসন ব্যবস্থার একটিন গুরুত্বপূর্ণ অংশ হল পঞ্চায়েত ব্যবস্থা। পরিসংখ্যান অনুযায়ী ভারতে প্রায় ২.৫৪ লক্ষ পঞ্চায়েত রয়েছে এবং নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংখ্যা প্রায় ২৯ লক্ষ। বিপুল বিস্তৃত ভারতে প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের অন্যতম দৃষ্টান্ত হল এই পঞ্চায়েতগুলি। এই বিশেষ দিনের তাৎপর্য জানতে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/national-panchayati-raj-day-india/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ শচীন তেন্ডুলকারের জন্মদিন। তাঁকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর। তিনি যখন ব্যাট করতে নামতেন সময় যেন স্তব্ধ হয়ে যেত। ব্যাটসম্যান হিসেবে সম্ভাব্য যা যা রেকর্ড করা যায় তাঁর সবকটাই প্রায় তাঁর ঝুলিতে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/sachin-tendulkar/
  • আজ যামিনী রায়ের মৃত্যুদিন। যে সমস্ত চিত্রশিল্পী আন্তর্জাতিক মহলে ভারতের দেশীয় চিত্রকে তুলে ধরেছেন তাঁদের মধ্যে যামিনী রায় অন্যতম। স্বদেশের প্রত্যন্ত অবহেলিত লোকসংস্কৃতিকে তুলির আঁচড়ে, দেশীয় রঙের মাধুর্যে আন্তর্জাতিক সম্মান দিয়েছেন পটুয়া যামিনী রায়। কালীঘাটের পটশিল্পকে তিনি সমগ্র বিশ্বের সামনে তুলে ধরেছেন। সেই বিশিষ্ট প্রতিভা সম্বন্ধে জানতে অবশ্যই পড়তে হবে : https://sobbanglay.com/sob/jamini-roy
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২8 এপ্রিল। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-april-24

ধর্মীয় অনুষ্ঠান :

  • সোমবার হল ভগবান শিবের উপাসনার দিন। তাই অনেক ভক্ত ষোলটি সোমবার নিয়মমত শিবের উদ্দেশ্যে ষোল সোমবারের ব্রত পালন করেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী https://sobbanglay.com/sob/solah-somvar-vrat/
  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পর ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে ফেরার হয়ে গেলেন মাস্টারদা।আসলে আত্মগোপন করেছিলেন এই জায়গায়। এখানকার বুক চিরে চলে যাওয়া এক রাস্তার ওপর দিয়ে নেতাজী ১৯৪১-এর এক মাঝরাতে পুলিশের চোখে ধুলো দিয়ে কলকাতা ছেড়ে চলে গেলেন হাওড়া ব্রিজ পার হয়ে পেশোয়ার। হুগলীর তীরবর্তী এই অঞ্চলের এক ঘাট থেকে বিদ্যাসাগর ফেরী পার হয়ে কোলকাতার বড়বাজার যেতেন। সন্ধ্যে হলেই K.N.I লেখা একটি বিলাসবহুল গাড়ি চেপে এক কবি এখানে সান্ধ্য গানের আসরে যোগ দিতে আসতেন প্রতি রবিবার। K.N.I অর্থে কাজী নজরুল ইসলাম। এখানকার জমিদারের বোনের সাথে বিয়ে হয়েছিল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের ভাইপোর।সেই জমিদারের এক বংশধর ষ্টীমার থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার কিছুদিন আগে লিখে গেছিলেন একটি গান।গেয়েছিলেন মান্না দে। ‘আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি’। ভাবছেন কোথায় এ জায়গা? আসুন আপনাকে নিয়ে যাই আধুনিকতার মোড়কে ইতিহাসের ছোঁয়া লাগানো হাওড়ার এই শতবর্ষ প্রাচীন জনপদে।সালকিয়ায় আপনাকে সুস্বাগতম। সালকিয়া সম্পর্কে আরও জানতে পড়ুন https://sobbanglay.com/sob/salkia
  • স্মার্টফোন এখন আমাদের রোজকার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। কম্পিউটারের যেমন অপারেটিং সিস্টেম আছে তেমন একটি  স্মার্টফোনেরও আছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। এই অ্যান্ড্রয়েড হল গুগলের তৈরি করা অপারেটিং সিস্টেম।  অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণ বা ভার্সানের নাম হিসাবে বিভিন্ন খাবারের নাম শোনা যায়। যেমন কিটক্যাট ললিপপ ইত্যাদি। সেই সব তালিকা দেখুন এখানে https://sobbanglay.com/sob/list-of-android-version-names/

আজ কী দেখবেন :

ধর্মীয় অনুষ্ঠান :

পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে

.

.

.

.

.

ষোল সোমবারের ব্রত নিয়ে ভিডিওটি দেখুন এখানে

.

.

.

.

.

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

মন্দারমনির একটি জনপ্রিয় হোটেলের ভিডিও দেওয়া হল। তবে বুকিং করার আগে কোন রুম পাচ্ছেন আগে থেকে কথা বলে নেবেন। এই হোটেলের অন্যান্য খুঁটিনাটি জানতে দেখুন এই ভিডিও

.

অন্যান্য আরও যা পড়বেন :

  • এপ্রিল মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/april/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-born/
  • এপ্রিল মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/april-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading