সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ রাজশেখর বসুর মৃত্যুদিন। তাঁর সংকলিত ‘চলন্তিকা’ অভিধান দেখে রবীন্দ্রনাথ বলেছেন “এতদিন পরে বাঙলা ভাষার অভিধান পাওয়া গেল”। তিনি মহাভারতের সারানুবাদ করেন। হাস্যরস সৃষ্টিতে তাঁর জুড়ি পাওয়া ভার। তাঁর সম্বন্ধে আরও অনেক কিছু জানতে পড়ুন – https://sobbanglay.com/sob/rajshekhar-basu
আজ ফজলুল হকের মৃত্যুদিন। তিনি ভারতীয় উপমহাদেশের এক বিখ্যাত রাজনীতিবিদ। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ফজলুল হক সর্বভারতীয় রাজনীতির পাশাপাশি গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। ইতিহাসে তিনি পরিচিত শের – ই – বঙ্গাল নামে। তাঁর সম্বন্ধে বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/a-k-fazlul-huq
আজ প্রমথনাথ বসুর মৃত্যুদিন। জামশেদজী টাটাকে প্রথম ভারতে লৌহ-ইস্পাত কারখানা গড়ে তোলার পরামর্শ দিয়েছিলেন প্রমথনাথ বসু। তিনি ছিলেন প্রথম বাঙালি ভূতত্ত্ববিদ। ওড়িশার ময়ূরভঞ্জে তিনি প্রথম ক্ষেত্র সমীক্ষার মাধ্যমে আকরিক লোহা খুঁজে পেয়েছিলেন। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট অর্থাৎ অধুনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থাপনের পিছনেও তাঁর অবদান ছিল স্মরণীয়। বিস্মৃতপ্রায় প্রমথনাথ বসু সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/pramatha-nath-bose/
আজ শরৎচন্দ্র পণ্ডিতের জন্ম ও মৃত্যুদিন। রাস্তায় গান গেয়ে ঘুরে ঘুরে নিজের সম্পাদিত ‘বিদূষক’ পত্রিকা বিক্রি করতেন শরৎচন্দ্র পণ্ডিত। পাঠককুলে তিনি ‘দাদাঠাকুর’ নামেই পরিচিত। ‘জঙ্গীপুর সংবাদ’ নামক একটি সংবাদপত্র চালাতেন তিনি। তাঁর হাস্য-পরিহাস ও ব্যঙ্গ-বিদ্রুপময় কবিতা ও গান সামাজিক অন্যায়-অনাচারকে তীব্র কশাঘাত করতে ছাড়ত না। নজরুল ইসলাম, সুভাষচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষ তাঁর গুণমুগ্ধ ছিলেন। মুখে মুখে মজার রসবোধপূর্ণ ছড়া তৈরিতে অসম্ভব পটু ছিলেন তিনি। তাঁর জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে — https://sobbanglay.com/sob/sarat-chandra-pandit/
আর্জেন্টাইন তারকা দিয়েগো মারাদোনা হাত দিয়ে গোল করে পরে বলেছিলেন সেটা নাকি ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ। তাঁর সে-হাত ‘হ্যান্ড অব গড’-এর তকমা পেয়েছিল। প্রযুক্তির অভাবে এমনই আরও অনেক বিতর্ক তৈরি হয়েছিল গোল নিয়ে। কেউ অফসাইডে দাঁড়িয়ে গোল করেও রেফারির সমর্থন পেয়েছিলেন, আবার কখনও বল গোললাইনের ভিতরে পড়লেও রেফারির চোখ এড়িয়ে যাওয়ার ফলে গোলের বাঁশি বাজেনি। কখনও আবার পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও সংশয় দেখা দিয়েছে, এমনকি বক্সের ভিতরে দুবার বল হাতে লাগলেও গোল বাতিল করেননি রেফারি। বিশ্বকাপ ফুটবলের এমনই নানারকম বিতর্কিত গোল সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/controversial-goals/
আজ কী দেখবেন :
ধর্মীয় অনুষ্ঠান :
পুণ্যি পুকুর ব্রত চৈত্র সংক্রান্তিতে শুরু করে সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। বিশ্বাস করা হয় এই ব্রত করলে কুমারী মেয়েরা তার মনের মতো স্বামী পেয়ে থাকে এবং সধবারা সাবিত্রীর সমান পতিব্রতা হয়ে থাকে। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী এখানে
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
বাঙালিরা যে ইংরাজি ভাষার পেছনে ছুটছে সেটা কাজের থেকেও বেশি এখন স্ট্যাটাস সিম্বল। কিন্তু কিসের স্ট্যাটাস? যে ইংরাজি না জানলে নাকি আমাদের জীবনটাই ব্যর্থ সেই ইংরাজি কিন্তু ইউরোপে ব্রাত্য।
সেখানে যে যার দেশে তার তার ভাষা। অথচ আমরা ভাবছি ইংরাজি জানলেই বোধয় দুনিয়া জয় করে নেব। সেই নিয়েই আলোচনায় একজন প্রবাসী বাঙালি যে কাজের ছুটিতে ফিরেছে নেদারল্যান্ডস থেকে। তার সাথে আলোচনায় সববাংলায়-এর পক্ষ থেকে রুবাই। দেখুন বিস্তারিত
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
আপনার মতামত জানান