সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ হোমাই ব্যারাওয়াল্লার জন্মদিন। তিনি হলেন ভারতবর্ষের প্রথম মহিলা চিত্রসাংবাদিক। তাঁর ক্যামেরা দীর্ঘ চল্লিশ বছর ধরে ব্রিটিশ উপনিবেশ পরাধীন ভারতবর্ষের থেকে স্বাধীন ভারতে উত্তরণের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় ও তাঁর রূপকারদের সাদাকালো ফ্রেমে সযত্নে বন্দী করে রেখেছে। ১৯৩০এর দশকের শেষ দিকে তিনি আলোকচিত্র শিল্পী হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৭০ সালে তিনি তাঁর জীবনের শেষ ছবিটি তোলেন। তিনি নিজের তোলা ছবিগুলি ‘ডালডা১৩’ ছদ্মনাম ব্যবহার করে নানা পত্রপত্রিকায় প্রকাশ করতেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/homai-vyarawalla
- আজ বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিন। অন্ধকার ও কুসংস্কারের বেড়াজাল এবং পর্দাপ্রথার আড়াল থেকে নিজেকে ও আপামর মুসলমান নারীদের মুক্ত করে শিক্ষার আলোয় নারী উজ্জীবিত করার জন্য যে মহীয়সী নারী দৃঢ় পদক্ষেপ নিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম হলেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/begum-rokeya/
- আজ ব্রজেন দাসের জন্মদিন। মোট ছয়বার ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন বাঙালি সাঁতারু ব্রজেন দাস। ইংল্যাণ্ডের রানি ভিক্টোরিয়া তাঁকে ঠাট্টা করে বলেছিলেন ইংলিশ চ্যানেলকে তিনি নিজের বাথটবে পরিণত করে নিয়েছেন! তিনিই ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। তাঁর জীবনী পড়ুন এখানে https://sobbanglay.com/sob/brajen-das/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৯ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-9
বিশেষ আকর্ষণীয় কন্টেন্টঃ
- পুরীর জগন্নাথ মন্দির হল হিন্দুদের চারধামের একটি ধাম। অন্য তিনটি ধাম হল বদ্রীনাথ, রামেশ্বরম ও দ্বারকা। প্রতিটা হিন্দু জীবনে অন্তত একটিবার এই চারটে ধাম ভ্রমণ করতে চান। আর চারধামের মধ্যে পুরী বাঙালির সবচেয়ে কাছে হওয়ায় বিষ্ণু বা জগন্নাথের আশীর্বাদ নিতে বাঙালি বারে বারে ছুটে আসে এখানে। জগন্নাথ মন্দিরের পেছনের পৌরাণিক কাহিনী, এখানে এলে কি কি করা উচিত আর কি কি উচিত নয়, কখন এখানে আসা সবচেয়ে ভালো, মন্দিরচত্বরে জগন্নাথ ছাড়াও আর কি দর্শন করবেন, এই সবকিছু পাবেন এখানে https://sobbanglay.com/sob/jagannath-temple-trip/
- আমাদের রোজকার জীবনে হামেশাই এমআরআই শব্দটি শুনি আমরা। বিশেষত মেরুদন্ড বা মস্তিষ্ক সংক্রান্ত কোন সমস্যায় ভুগলে এই মেডিক্যাল শব্দবন্ধটি আমাদের কাছে এখন বেশ সুপরিচিত। কিন্তু কখনো কি মনে হয়েছে এই এমআরআই য়ের সম্পূর্ণ কথাটি কী? কিংবা এমআরআই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় কীভাবে? যদি এমন প্রশ্ন আপনার মনের কোণে কখনো উঁকি দিয়ে থাকে তাহলে অবশ্যই পড়ুন এমআরআই নিয়ে এই নিবন্ধটি – https://sobbanglay.com/sob/mri/
আজ ইউটিউবে কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- বর্তমানে ভারতবর্ষের জাতীয় পতাকা হিসেবে যেটিকে আমরা চিনি তা কিন্তু চিরকাল একই ছিল না। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে তা পরিবর্তন হয়েছে। জাতীয় পতাকার নেপথ্যে যে ইতিহাস রয়েছে তার সঙ্গে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামেরও ইতিহাস। রয়েছে পিঙ্গালি বেঙ্কাইয়া, মহাত্মা গান্ধী প্রমুখের গুরুত্বপূর্ণ ভূমিকা সেই সমস্ত ইতিহাস জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/quk2wNvazno
- মুলসি লেক এবং বাঁধ নিয়ে একটি সুন্দর ভিডিও। পুনে থেকে প্রায় ৩৫ কিমি দূরে মুলসি বাঁধ নিঃসন্দেহে একটি অন্যতম আকর্ষণীয় ভ্রমণের জায়গা। সুন্দর এই ভিডিওটি দেখুন এখানে https://youtu.be/16_ZuC9IKQw
অন্যান্য আরও যা পড়বেন :
- ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
- ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান