সববাংলায়

১৩ চৈত্র | ২৮ মার্চ | আজকের বাছাই

আজ বাংলা ১৪৩২ সালের ১৩ চৈত্র এবং ইংরাজি ২০২৬ সালের ২৮ মার্চ। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

১৩ চৈত্র | ২৮ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ ম্যাক্সিম গোর্কির জন্মদিন। তাঁর লেখার মধ্যে আছে যেমন মানুষের বর্তমান রূপ নিয়ে প্রবল ধিক্কার, তেমনই আছে সেই একই মানুষের ভবিষ্যত্ সম্ভাবনার কথা ভেবে তাঁর প্রতি অপরিসীম শ্রদ্ধা৷ পৃথিবীর সর্বাধিক পঠিত ও বিক্রীত উপন্যাসের মধ্যে তাঁর লেখা ‘মা’ অন্যতম। তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/maxim-gorky/
  • আজ ইতালির বিখ্যাত চিত্রশিল্পী রাফায়েলের জন্মদিন বলে মনে করা হয়। তাঁর সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলেছিল আরেক কিংবদন্তি শিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর। মাইকেল অ্যাঞ্জেলো প্রতিদ্বন্দ্বিতাবশত এও দাবি করেছিলেন যে, রাফায়েল তাঁকে বিষ দিয়ে হত্যার চেষ্টা করেছে। আবার রাফায়েল তাঁর বিখ্যাত ছবি ‘দ্য স্কুল অব এথেন্সে’ এঁকেছিলেন ক্রন্দনরত মাইকেল অ্যাঞ্জেলোর প্রতিকৃতি। রাফায়েলের ভবঘুরে জীবনের এমনই সব অত্যাশ্চর্য ঘটনা, তাঁর শিল্পী জীবনের সফর সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/raphael/
  • আজ ভার্জিনিয়া উলফের মৃত্যুদিন। মানসিক অসুস্থতার কারণে জীবনে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভার্জিনিয়া উলফ। কৈশোরে যৌন নির্যাতনের শিকার হন তিনি। পরবর্তীকালে স্বামীর সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটি প্রকাশনা সংস্থা। আজীবন পরীক্ষা-নিরীক্ষামূলক উপন্যাস রচনা করে গিয়েছেন ভার্জিনিয়া এবং তার পাশাপাশি নতুন শৈলীর সন্ধান করে গিয়েছেন নিরন্তর। বিশ শতকের আধুনিক সাহিত্যের একজন উল্লেখযোগ্য এবং প্রতিভাবান ইংরেজ লেখিকা ভার্জিনিয়া উলফ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/virginia-woolf/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৮ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-28

ধর্মীয় অনুষ্ঠান :

  • আজ বাসন্তী পূজার দশমী। রাজা সুরথ বসন্তকালে প্রথম দুর্গাপূজা চালু করেছিলেন তাই এর আরেক নাম বাসন্তী পূজা। মর্ত্যে দেবী দুর্গার প্রথম পূজারী হিসাবে চন্ডীতে রাজা সুরথের গল্প উল্লেখ করা আছে। বাসন্তী পূজা নিয়ে আরও জানুন এখানে https://sobbanglay.com/sob/basanti-puja/

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • স্মার্টফোন এখন আমাদের রোজকার জীবনের একটা অঙ্গ হয়ে উঠেছে। কম্পিউটারের যেমন অপারেটিং সিস্টেম আছে তেমন একটি  স্মার্টফোনেরও আছে। অ্যান্ড্রয়েড হল গুগলের তৈরি করা স্মার্টফোনের অপারেটিং সিস্টেম।  অ্যান্ড্রয়েডের বিভিন্ন সংস্করণ বা ভার্সানের নাম হিসাবে বিভিন্ন খাবারের নাম শোনা যায়। যেমন কিটক্যাট, ললিপপ ইত্যাদি। সেই সব তালিকা এবং তাদের বিস্তারিত দেখুন এখানে https://sobbanglay.com/sob/list-of-android-version-names/
  • শীতল আবহাওয়া থেকে ধ্যানমগ্ন বিষ্ণুকে রক্ষার জন্য স্বয়ং লক্ষ্মী বদরি গাছের রূপ ধারণ করেছিলেন। বদ্রীনাথের নেপথ্যে এমনই বহু কিংবদন্তী প্রচলিত রয়েছে। সেইসব কিংবদন্তী, বদ্রীনাথ মন্দির ও তার বিগ্রহের ইতিহাস, স্থাপত্য এবং মন্দির সংক্রান্ত আরও খুঁটিনাটি তথ্য সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/badrinath-temple
  • অস্ট্রেলিয়া নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বাইশ গজের পিচ অর্থাৎ ক্রিকেট। পেশাদারি এবং শৌখিন উভয় স্থরে এই খেলা যেন অস্ট্রেলিয়ার প্রাণ। এছাড়া সিডনি ওপেরা হাউসের অপরূপ সৌন্দর্যের কথা নতুন করে বলার নেই; সিডনি বন্দরে অবস্থিত পাল তোলা নৌকার মতন দেখতে এই ওপেরা হাউস বিশ্বের কোটি কোটি মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুও বটে। এই দেশ নিয়ে আরও জেনে নেব এখানে https://sobbanglay.com/sob/australia/

১৩ চৈত্র | ২৮ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • ভারতের মধ্যযুগীয় সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কবি কবি জয়দেব। তাঁর অমর সৃষ্টি গীতগোবিন্দ ভারতীয় ভক্তিমূলক সাহিত্য ও সংগীতের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছে। রাধা-কৃষ্ণের প্রেম, ভক্তি এবং আধ্যাত্মিকতার অপূর্ব মিশ্রণে রচিত এই কাব্য শুধু সংস্কৃত সাহিত্যে নয়, বাংলা ও ওড়িয়া সংস্কৃতিতেও গভীর প্রভাব ফেলেছে। তাঁর জীবনী নিয়ে তথ্যচিত্র দেখুন এখানে https://youtu.be/dVCm3JdwKVY
  • প্রতি চার বছর অন্তর বিশ্বকাপ ফুটবল আসে আর একশ কোটির বেশি জনসংখ্যা নিয়ে ভারতীয়রা আক্ষেপ করে বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নিতে না পারার জন্যে। অথচ ফিফা বিশ্বকাপ ১৯৫০ এর আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালে হয়ত ইতিহাস অন্যরকম হত। সঙ্গে একশ কোটি ভারতীয়ের বিশ্বকাপ ফুটবলে একবারও খেলতে না পারার আক্ষেপ কিছুটা মিটত। ১৯৫০ সালের বিশ্বকাপ ফুটবলে ভারত অংশ নেয়নি কেন এই নিয়ে বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও https://youtu.be/dMT6NzhtiyQ

১৩ চৈত্র | ২৮ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

১৩ চৈত্র | ২৮ মার্চ | আজকের বাছাই » সববাংলায়

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
  • লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading