সববাংলায়

২৪ ডিসেম্বর ।। ৭ পৌষ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • প্রতি বছর ২৪ ডিসেম্বর সারা ভারত জুড়ে জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়ে থাকে ক্রেতার অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে। এই দিবসটির গুরুত্ব সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/national-consumers-right-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মহম্মদ রফির জন্মদিন। তাঁর সম্পর্কে বলা হয় ‘আমি তোমাকে ভালোবাসি’ কথাটি গানের মাধ্যমে প্রকাশ করার ১০১টি পদ্ধতি থাকলে তিনি এর সবকয়টিই জানতেন। কিশোর রোম্যান্সের তীব্রতা, অপ্রত্যাশিত প্রেমের দর্শন, হৃদয়বিদারক যন্ত্রণা – তাঁর কণ্ঠে প্রাণ প্রতিষ্ঠা পেত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/mohammed-rafi/
  • আজ ভাস্কো দা গামার মৃত্যুদিন। ভারতের মাটিতে প্রথম পর্তুগিজ বাণিজ্য কুঠি তৈরি করেন বিখ্যাত ভৌগোলিক অভিযাত্রী ভাস্কো দা গামা। ভারতে থেকে মশলার বিপুল সম্ভার নিয়ে ইউরোপের দেশগুলিতে বাণিজ্য করার লক্ষ্যে এই ভৌগোলিক অভিযানে ভাস্কো দা গামাই প্রথম সুদূর আফ্রিকার উপকূল ছাড়িয়ে ভারতে এসে পৌঁছান। ভারত ও এশিয়ার মধ্যে তিনিই প্রথম একটি মহাসাগরীয় সংযোগপথ তৈরি করতে সমর্থ হন। তাঁর রোমাঞ্চকর অভিযানের আরো তথ্য জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/vasco-da-gama/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৪ ডিসেম্বর । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-december-24

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • ক্রিসমাস ইভে অর্থাৎ আজ রাতেই সান্টা ক্লজ নিয়ে আসবে উপহার, এমনটাই বিশ্বাস অনেকের। সান্টা ক্লজ মানেই প্ৰচুর উপহারগাল ভর্তি দাড়ি আর লাল টুপি ও লাল পোশাক পরা স্বপ্ন পূরণের জাদুকর। কিন্তু এত রং থাকতে কেবল লাল রঙের পোশাকই কেন পরে সান্টা? জেনে নিন এখানে https://sobbanglay.com/sob/why-santa-claus-wears-red-dress
  • বড়দিন এলেই সান্টা ক্লজকে নিয়ে আমরা বিশ্বজুড়ে মাতামাতি করি। কিন্তু এই রূপকথার আড়ালে সান্টা ক্লজ আসলে কে? কিভাবেই বা তৈরি হল সান্টা ক্লজ চরিত্রটি? অনেকের মতে বিশপ সেন্ট নিকোলাসের অনুপ্রেরণায় সান্টা ক্লজের সৃষ্টি। জেনে নিন বিস্তারিত এখানে https://sobbanglay.com/sob/santa-claus/
  • আমাদের অনেকেরই ঠোঁট ফাটে বিশেষ করে শীতকাল এলে তো কথাই নেই! শুধুই কি বাতাসের আর্দ্রতাই এর কারণ? বাতাসে জলীয় বাষ্প কমের সাথে সাথে ঠোঁটের গঠন অবস্থান ইত্যাদি বেশ কিছু কারণ আছে ঠোঁট ফাটার পিছনে। কি সেই সব কারণ আর তার থেকে প্রতিকারের উপায়ই বা কি!! জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/why-lips-get-chapped/

ইউটিউবে আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • চৈতন্যদেবকে কি খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? সত্যিই কি জগন্নাথের দ্বারুবিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তাঁর শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? তাঁর মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য। তাঁর মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়েও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন চৈতন্য গবেষক ডঃ জয়দেব মুখোপাধ্যায়। চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে হাড় হিম করা কাহিনীগুলো দেখুন এখানে https://youtu.be/bKzPWgYdYN4
  • বিধান রায় ছিলেন জগদ্বিখ্যাত চিকিৎসক। তাঁর যে রোগনির্ণয়ের ক্ষমতা ছিল, তা ঈশ্বরতুল্য। মানুষ তাঁকে আধুনিক ধ্বন্বন্তরী রূপে দেখত। শুধু কি সাধারণ মানুষের দেবতা ছিলেন তিনি? একেবারেই না। কে ছিলেন না তাঁর রোগীর তালিকায় – মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ক্লেমেন্ট আ্যটলী, আমেরিকার রাষ্ট্রপতি জন.এফ.কেনেডি কে নেই। তাঁর এই ক্ষমতার বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত দেখুন এই ভিডিওতে https://youtu.be/fKBQ6CIMzP8

অন্যান্য আরও যা পড়বেন :

  • ডিসেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/december/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-born/
  • ডিসেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/december-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading