কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৪ ডিসেম্বর
বিশেষ দিবসঃ
জাতীয় ভোক্তা অধিকার দিবস (ভারত)।
আজকের দিনে ভারতঃ
১৮৯১ সালের আজকের দিনে পশ্চিম বাংলার প্রথম প্রধানমন্ত্রী (প্রিমিয়ার) প্রফুল্ল চন্দ্র ঘোষ জন্মগ্রহণ করেন।
১৮৯৪ সালের আজকের দিনে কলকাতায় প্রথম মেডিক্যাল সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৮৯৯ সালের আজকের দিনে মুন্ডারা আক্রমণ শুরু করে ও মুন্ডা বিদ্রোহ ব্যাপকতা লাভ করে।
১৯২৪ সালের আজকের দিনে মহম্মদ রফির জন্ম হয়। তিনি ছিলেন ভারতীয় সঙ্গীতশিল্পী।
১৯৩২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন কলিন কাউড্রে, তিনি ছিলেন ব্রিটিশ ভারতের মাদ্রাজ প্রেসিডেন্সিতে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার ও অধিনায়ক।
১৯৪৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন অজয় ভট্টাচার্য, তিনি ছিলেন একজন বিখ্যাত বাঙালি গীতিকার।
১৯৫৬ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা ও প্রযোজক অনিল কাপুর জন্মগ্রহণ করেন।
আজকের দিনে বাংলাদেশ
১৯২৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন মোহাম্মদ সুলতান, তিনি ছিলেন ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ও সংগঠক।
১৯৫২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলাউদ্দিন আলী, তিনি বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সঙ্গীত পরিচালক।
১৯৫৩ সালের আজকের দিনে দৈনিক ইত্তেফাক প্রথম প্রকাশিত হয়।
১৯৭৩ সালের আজকের দিনে রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরীর পদত্যাগ করেন।
১৯৮৬ সালের আজকের দিনে সিলেটের হরিপুরে তেলক্ষেত্রের সন্ধান পাওয়া যায়।
আজকের দিনে বিশ্ব –
০০০৩ খ্রিস্টপূর্বের এই দিনে জন্মগ্রহণ করেন গালবা, তিনি ছিলেন রোমান সম্রাট।
১৫২৪ সালের আজকের দিনে পর্তুগীজ নাবিক ও পর্যটক ভাস্কো-দা-গামা-এর মৃত্যু হয়।
১৮০১ সালের আজকের দিনে ব্রিটেনে স্বয়ংচালিত যানে প্রথম পরীক্ষামূলক মহড়া হয়।
১৮২২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ম্যাথু আর্নল্ড, তিনি ছিলেন ইংরেজ কবি ও সমালোচক।
১৮৬৩ সালের আজকের দিনে পরলোক গমন করেন ইংরেজ লেখক ও কবি উইলিয়াম ম্যাকপিস থ্যাকারে
১৮৬৫ সালের আজকের দিনে ব্রিটিশ লেখক ও চিত্রশিল্পী চার্লস লক পরলোক গমন করেন।
১৮৮১ সালের আজকের দিনে নোবেলজয়ী [১৯৫৬] স্প্যানিশ কবি হুয়ান রামন হিমানাস জন্মগ্রহণ করেন।
১৮৮২ সালের আজকের দিনে বিজ্ঞানী আর্থার স্ট্যানলি এডিংটন জন্মগ্রহণ করেন।
১৯০০ সালের আজকের দিনে লেনিনের ‘ইসক্রা’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯০১ সালের আজকের দিনে বিখ্যাত সোভিয়েত লেখক ফাডেয়েফ জন্মগ্রহণ করেন।
১৯৫১ সালের আজকের দিনে ইতালির অধীন থেকে লিবিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৭০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অ্যাডাম হাস্লেট্, তিনি আমেরিকান লেখক।
২০০৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন হ্যারল্ড পিন্টের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অভিনেতা, পরিচালক ও নাট্যকার।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- http://www.ambalanews24.com/category/209/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/December_24
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87


আপনার মতামত জানান