সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
আজ কী পড়বেন :
- আজ ভানুভক্ত আচার্যের জন্মদিন। সংস্কৃত ভাষায় লেখা বাল্মীকি-রামায়ণ নেপালি ভাষায় অনুবাদ করে জনপ্রিয় হয়েছিলেন তিনি। তাঁর অনুবাদের মধ্যে মিশে গেছে নেপালের নিজস্ব সংস্কৃতির ছাপও। তাঁর স্মরণে দার্জিলিং, সিকিম এবং নেপালে প্রতি বছর ১৩ জুলাই মহাসমারোহে পালন করা হয় ‘ভানু জয়ন্তী’। তাঁর জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/vanu-bhakta-acharya/
- আজ আশাপূর্ণা দেবীর মৃত্যুদিন। নারীজীবনের যন্ত্রণা-হতাশার কথা, নারীর আনন্দ-উচ্ছ্বাসের সূক্ষ্ম অনুভূতিগুলি তাঁর কলমে ভর করে বারবার উঠে এসেছে নিপুণভাবে। বাঙালি নারীর সাহিত্যসাধনার ধারায় এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব ছিলেন তিনি। কোন প্রথাগত শিক্ষা ছাড়াই ‘প্রথম প্রতিশ্রুতি’-র মত কালজয়ী উপন্যাস বেরিয়েছে তাঁর কলম থেকে। ঘর ও বাইরের অবিরাম সংগ্রামে পুরুষতান্ত্রিক সমাজে সাহিত্যিক হিসেবে নারীর পৃথক পরিচয় গড়ে তুলতে তিনি ছিলেন পথিকৃৎ। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ashapurna-devi/
- আজ মুহম্মদ শহীদুল্লাহর মৃত্যুদিন। বাংলাদেশের ভাষা আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তিনি। সুপন্ডিত এই ব্যক্তির অনায়াস বিচরণ ছিল দেশি-বিদেশি সাহিত্যের আঁকেবাঁকে। ২৪টি ভাষা জানতেন তিনি। ভারতীয় মুসলিম সমাজের মধ্যে তিনিই প্রথম ‘ডক্টরেট’ উপাধি পেয়েছিলেন। রক্ষণশীল পরিবারের সন্তান হয়েও ছিলেন অত্যন্ত উদার ও পরধর্ম সহিষ্ণু। নিজের জাতি ও মাতৃভাষার প্রতি ছিল তাঁর অগাধ ভালবাসা। তিনি মনে করতেন, মাতৃভাষাকে অবহেলা করে কোনো জাতি বড় হতে পারে না। তাঁর জীবন সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/muhammad-shahidullah/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৩ জুলাই। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-july-13
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- জলপাইগুড়ি জেলা বলতেই চোখের সামনে ভেসে ওঠে গরুমারা, লাটাগুড়ি, জলদাপাড়া, চাপড়ামারি অভয়ারন্যের অপার আরণ্যক সৌন্দর্য, মূর্তি নদীর বুকে সূর্যাস্ত, এবং জটিলেশ্বরের মন্দির ও দেবী চৌধুরানীর মন্দিরময় ইতিহাস। জলপাইগুড়ি জেলা সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/jalpaiguri/
- ১৯৯৮ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। বত্রিশ দিন ধরে চলা এই বিশ্বকাপ এখনো অবধি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দীর্ঘ টুর্নামেন্ট। এই বিশ্বকাপ থেকেই ২৪টি দলের নির্ধারিত সীমা বাড়িয়ে ফিফা বিশ্বকাপ খেলার জন্য ৩২টি দলকে অংশগ্রহণের অনুমতি দেয়। এই বিশ্বকাপ সম্পর্কে আরও জানতে পড়ুন – .. https://sobbanglay.com/sob/fifa-world-cup-1998/
আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
চৈতন্যদেবকে কি খুন করা হয়েছিল নাকি তিনি আত্মহত্যা করেছিলেন? সত্যিই কি জগন্নাথের দ্বারুবিগ্রহে বিলীন হয়ে গিয়েছিলেন তিনি নাকি তাঁর শবদেহ ভাসিয়ে দেওয়া হয়েছিল পুরীর সমুদ্রে? তাঁর মৃত্যু আজও এক ঘনীভূত রহস্য। তাঁর মৃত্যু রহস্য নিয়ে গবেষণা করতে গিয়েও রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন চৈতন্য গবেষক ডঃ জয়দেব মুখোপাধ্যায়। চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে হাড় হিম করা কাহিনীগুলো দেখুন এখানে
.
.
.
.
.
.
সুনীতা সাহা গাঙ্গুলির কণ্ঠে তাঁর স্বরচিত কবিতা ‘আমি নারী’ শুনুন এখানে
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-born/
- জুলাই মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/july-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান