সববাংলায়

১১ জুন ।। ২৭ জ্যৈষ্ঠ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ প্রমথনাথ বিশীর জন্মদিন। তাঁর রচিত ‘পদ্মা’ উপন্যাস পড়ে রবীন্দ্রনাথ বলেছিলেন , ‘আর কিছু দিন পরে তোকে নিয়ে আমরা গৌরব করতে পারবো।’ উত্তরে তাঁর সটান জবাব ছিল, ‘এখনি গৌরব করতে পারেন, ঠকবেন না।’ চাকরির ইন্টারভিউতে একজন টেনিস খেলোয়াড়ের নাম জিগেস করা হলে উত্তরে বলেছিলেন – লর্ড টেনিসন। আবার সেই তাঁর হাত দিয়েই বেরিয়েছিল – ‘কেরী সাহেবের মুন্সী’ র মত কালজয়ী উপন্যাস। তিনি প্রমথনাথ বিশী, বাঙালির প্র.না.বি। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pramathanath-bishi/
  • আজ গণেশ পাইনের জন্মদিন। রঙ কেনবার মতো আর্থিক সম্বল না থাকার কারণে একসময় কালি ও কলম দিয়ে স্কেচ করতেন তিনি। বেঙ্গল স্কুল অফ আর্ট আন্দোলনের একজন অগ্রগণ্য শিল্পী ছিলেন তিনি। অবনীন্দ্রনাথের ছবির দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন। জওহরলাল নেহেরু তাঁর ছবি দেখে মুগ্ধ হয়েছিলেন এবং লেডি রাণু মুখার্জির মধ্যস্থতায় নেহেরুর সঙ্গে পরিচিত হয়েছিলেন গণেশ পাইন। ছেচল্লিশের দাঙ্গায় পরিবারসমেত বাস্তুহারা হয়ে কলকাতা মেডিকেল কলেজে আশ্রয় নিয়েছিলেন। একসময় অ্যানিমেশন স্টুডিওতে কাজ করেছেন, এমনকি কটন মিলের ডিজাইনার হিসেবেও কিছুদিন কাজ করতে হয় তাঁকে। দেশে-বিদেশে তাঁর ছবির প্রদর্শনী হলেও একক প্রদর্শনী তিনি খুব বেশি করেননি। গণেশ পাইন সম্পর্কে বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ganesh-pyne/
  • আজ রামপ্রসাদ বিসমিলের জন্মদিন। কাকোরি ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন তিনি। দেশ থেকে ইংরেজদের উৎখাত করতে হলে সশস্ত্র বিপ্লবই একমাত্র পন্থা বলে মনে করতেন তিনি। হিন্দুস্থান রিপাবলিকান অ্যাসোসিয়েশন নামক বিপ্লবী সংগঠনের অন্যতম সহ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। তিনি মহান স্বাধীনতা সংগ্রামী রাম প্রসাদ বিসমিল। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/ramprasad-bismil/
  • আজ সৈয়দ আব্দুল রহিমের মৃত্যুদিন। ভারতীয় ফুটবলের মান বাড়াতে হলে তিনজন ব্যাক নিয়ে অথবা একজন স্টপার খেলানোর কথা তিনিই প্রথম বলেছিলেন। তাঁকে ভারতীয় ফুটবলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোচ বলা হয়। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/syed-abdul-rahim/
  • আজ পাঠানী সামন্তের মৃত্যুদিন। তিনি একজন ভারতীয় জ্যোতির্বিদ যিনি প্রথম পৃথিবী থেকে সূর্যের দূরত্ব একটি বাঁশের কঞ্চি এবং অন্যান্য সনাতন পদ্ধতির দ্বারা পরিমাপ করেন। তাঁর গবেষণা এবং পর্যবেক্ষণ তিনি ‘সিদ্ধান্ত দর্পণ’ নামক গ্রন্থে লিখে গেছেন। ভারত সরকার তাঁর নামে ডাকটিকিট প্রকাশ করেছে। ভুবনেশ্বরে অবস্থিত উড়িষ্যার একমাত্র তারামন্ডল তাঁরই নামে নামাঙ্কিত। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/pathani-samanta/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ জুন। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-june-11

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ ছিল ক্রিকেট বিশ্বকাপের দশম আসর। এই বিশ্বকাপের আসর ১৯ ফেব্রুয়ারী থেকে ২ এপ্রিল পর্যন্ত ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশে প্রথমবারের জন্য কোনও বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হয়। সর্বমোট ১৪ টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিজয়ী হয় ভারত। এটি ছিল ভারতের দ্বিতীয় বিশ্বকাপ জয়। এই নিয়ে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/2011-cricket-world-cup/ ‎
  • শান্তিনিকেতনের খুব কাছেই যে একটি সতীপীঠ আছে, অনেকের কাছেই তা অজানা। বোলপুরের খুব কাছেই সতীপীঠ কঙ্কালীতলা। সাধারণ পর্যটকদের পাশাপাশি কঙ্কালীতলা মন্দির তন্ত্রসাধনার জন্যও বিখ্যাত। এই মন্দির নিয়ে বিভিন্ন কাহিনী প্রচলিত আছে। অনেকের মতে সুড়ঙ্গের মাধ্যমে কঙ্কালীতলার সাথে কাশীর মণিকর্ণিকা ঘাটের সরাসরি যোগাযোগ আছে। আবার অন্য একটি প্রচলিত জনশ্রুতি বলে কঙ্কালীতলা মন্দিরে রাত্রিনিবাস করা কারোর পক্ষে সম্ভব নয়। এখানে নাকি নানা বিস্ময়কর ঘটনা ঘটে থাকে। এই মন্দির নিয়ে বিভিন্ন কাহিনী থেকে শুরু করে মন্দিরের ইতিহাস, কিভাবে এখানে আসবেন, বা কোথায় থাকবেন এই সমস্ত কিছু বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/kankalitala-temple-trip/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

হজ মুসলমানদের জন্য অন্যতম প্রয়োজনীয় ইবাদত। প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানকেই তার জীবনে একবার হলেও হজ করা উচিত। তবে শারীরিক ও আর্থিক ভাবে সক্ষম হলে তবেই হজযাত্রা আবশ্যিক বলে বিবেচিত হয়। বিস্তারিত জানতে দেখুন এই ভিডিও

.

.

.

.

.

শান্তিনিকেতন নামের মধ্যেই লুকিয়ে রয়েছে জায়গাটির মূল বৈশিষ্ট্য। ‘শান্তির নীড়’ হল শান্তিনিকেতন। সত্যিই এখানে এলে মন জুড়িয়ে যায়, এক আলাদা শান্তির অনুভূতি পাওয়া যায়। লাল মাটি, সবুজ বনানীর চিত্রপটে গড়ে উঠেছে রবীন্দ্রনাথের সৃষ্ট ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’। প্রকৃতির অতুল ঐশ্বর্য ও শিল্প-সাহিত্যের অপূর্ব মেলবন্ধনে শান্তিনিকেতন শুধুমাত্র বাংলা বা ভারতের নয়, সমগ্র বিশ্বের কাছেই আকর্ষণীয় দ্রষ্টব্য স্থান। বিস্তারিত ভ্রমণের ব্যাপারে জানতে দেখুন এই ভিডিও

.

.

.

.

.

অন্যান্য আরও যা পড়বেন :

জুন মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/june/

  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-born/
  • জুন মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/june-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading