সববাংলায়

২২ মার্চ ।। ৮ চৈত্র ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য। ২২ মার্চ আজকের বাছাই বিস্তারিত পড়ুন এখানে।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • ১৯৯৩ সালে রাষ্ট্রসংঘ ২২ মার্চ তারিখটিকে বিশ্ব জল দিবস হিসেবে ঘোষণা করে৷ যদিও এর সূচনা হয়েছিল এক বছর আগেই। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে রাষ্ট্রসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে প্রথমবার বিশ্ব জল দিবস পালনের প্রস্তাব দেওয়া হয়। তারপর সেই প্রস্তাব পাশ হয়ে গেলে ১৯৯৩ সালে প্রথমবার ২২ মার্চ বিশ্ব জল দিবস পালিত হয় এবং এরপর থেকে ধীরে ধীরে এই দিবস পালনের গুরুত্ব ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। বিস্তারিত জানতে পড়ুন https://sobbanglay.com/sob/world-water-day

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মাস্টারদা সূর্য সেনের জন্মদিন। স্কুলে অঙ্ক করাতে করাতেই জীবনের অঙ্কে এক অন্য হিসাব তিনি করছিলেন। কেউ টের পায়নি। এমনকি ব্রিটিশ পুলিশও না। তিনি ছিলেন চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের অন্যতম কাণ্ডারি। তাঁকে নিয়ে আরও জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/master-da-surya-sen/
  • আজ হান্স উইল্‌সডর্ফের জন্মদিন। ‘রোলেক্স’- হাতঘড়ির জগতে অতি বিখ্যাত এবং বর্তমানে বহুমূল্য একটি ব্র্যাণ্ড। পকেটঘড়ির জমানায় প্রথম হাতঘড়ি তৈরি করে এবং তাকে জনপ্রিয় করে তোলার মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। রোলেক্সের স্রষ্টা হান্স উইলস্‌ডর্ফের জীবন সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/hans-wilsdorf/
  • আজ কিংবদন্তি জার্মান সাহিত্যিক গ্যেটের মৃত্যুদিন। স্বয়ং নেপোলিয়ন ‘নাইট অব দ্য লিজিয়ন অব অনার’ সম্মানে ভূষিত করেছিলেন জার্মান সাহিত্যিক গ্যেটেকে। কবিতা, উপন্যাস, নাটক রচনার পাশাপাশি বিজ্ঞানচর্চাও করেছিলেন তিনি। রঙের তত্ত্ব বিষয়ে নিউটনের পর্যন্ত বিরোধিতা করেছিলেন৷ এছাড়াও ডিউক অব ওয়েইমার কার্ল অগাস্টের আমন্ত্রণ ওয়েইমারে গিয়ে শুধু যে বাকি জীবন কাটিয়েছিলেন তাই নয়, বিভিন্ন সরকারী দফতরের দায়িত্বও পালন করেছিলেন তিনি। থিয়েটার নির্দেশনার দিকেও ঝুঁকেছিলেন। বিখ্যাত জার্মান নাট্যকার শিলারের সঙ্গে তাঁর বন্ধুত্ব সুবিদিত। স্টর্ম আন্ড ড্রাং আন্দোলনের প্রথম দিককার অংশগ্রহণকারীদের মধ্যেও গ্যেটে ছিলেন একজন। জীবনে বহু নারীর সংস্পর্শে এসেছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য সৃষ্টি ‘ফাউস্ট’কে আজও উত্তম সাহিত্যকর্মের তালিকায় উপরদিকেই স্থান দেওয়া হয়। এই বহুমুখী প্রতিভাসম্পন্ন বহুচর্চিত সাহিত্যিক গ্যেটে সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/goethe
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২২ মার্চ । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-march-22

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • মাস্টারদার নাম বললেই সকলের চোখে ভাসে ইতিহাস বিখ্যাত চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা। জালালাবাদের পাহাড়ে প্রত্যক্ষ সংগ্রামে মাস্টারদা আর তাঁর বিপ্লবী বাহিনী ব্রিটিশ পুলিশদের সঙ্গে পাল্লা দিয়ে মোকাবিলা করেছিল। ১৯৩০ সালে এই ঘটনার বিরুদ্ধে ব্রিটিশ সরকার রুজু করে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা। এই মামলা এবং তাঁর প্রেক্ষাপটের রোমহর্ষক ইতিবৃত্ত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/chittagong-armoury-raid/
  • বাবার বিয়ে দেখা। অনেকে রেগে গিয়ে অনেককেই বলে থাকে। ভীষ্ম কিন্তু আক্ষরিকঅর্থেই বাবার বিয়ে দেখেছিল। শুধু দেখেছিল বলা ভুল, বাবার বিয়ে সে দিয়েছিল। আর বাবার বিয়ে দেওয়ার জন্যই তাঁকে ভীষণরকম প্রতিজ্ঞা করতে হয়েছিল। এর জন্যই তো তিনি ভীষ্ম নামে পরিচিত। ভীষ্মের প্রতিজ্ঞা মহাভারতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আজকের পর্বে জানবো সেই কথা https://sobbanglay.com/sob/shantanu-satyabati-bhisma/
  • বিজ্ঞানীরা বলছেন বায়ুদূষণ যত বাড়বে ততই বজ্রপাতের সম্ভাবনাও বেড়ে যাবে। একটি গবেষণায় দেখানো হয়েছে বাতাসের উষ্ণতা যদি ১ ডিগ্রি বাড়ে তাহলে বজ্রপাতের পরিমাণ ১২ গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাহলে কীভাবে বজ্রপাতের থেকে সুরক্ষিত থাকা যায়? জানতে হলে পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/how-to-protect-from-lightning

ইউটিউবে আজ কী দেখবেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মাস্টারদা সূর্য সেনের জন্মদিন। সূর্য সেন একজন বাঙালি স্বাধীনতা সংগ্রামী যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ‘মাস্টারদা’ নামে খ্যাত। বাংলাদেশের চট্টগ্রামে জন্ম নেওয়া এই বাঙালি বিপ্লবী তৎকালীন ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। চট্টগ্রাম অস্ত্রাগার মূলত তাঁর নেতৃত্বেই চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন সংঘটিত হয়েছিল। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে https://youtu.be/lLjv99cCXQE

বিশেষ আকর্ষণীয় ভিডিও :

  • চাঁদপুর সৈকতে যেহেতু লোকজনের আনাগোনা দীঘা, মন্দারমনি বা তাজপুরের তুলনায় কম তাই হোটেল বা হোম স্টে খুব বেশি নেই। সাধারণত তাজপুর থেকে চাঁদপুরে ভ্রমণে আসে লোকজন। কিন্তু শুধুমাত্র চাঁদপুরের আস্বাদ পেতে থাকতে হবে চাঁদপুরেই। সেজন্য এখানে কিছু কিছু ভালো হোটেল আছে। আমরা আপনাদের জন্য চাঁদপুর সৈকতের একটি হোটেলের ভিডিও পোস্ট করলাম এখানে। তবে এখানে থাকতে চাইলে অবশ্যই হোটেলের সাথে আগে থেকে বলা বলে নেবেন। https://youtu.be/vWoxjBjWoOY

অন্যান্য আরও যা পড়বেন :

  • মার্চ মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/march/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-born/
  • মার্চ মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/march-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

  • তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
  • লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading