সববাংলায়

১৪ মে ।। ৩০ বৈশাখ ।। আজকের বাছাই

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

আজকের পালনীয় দিবস :

  • আজ মাতৃ দিবস। মে মাসের দ্বিতীয় রবিবারে পালিত হয় মাতৃদিবস। মা – এই শব্দটিই যেন যথেষ্ট মাতৃ দিবসের জন্য। কিন্তু তার পরেও থেকে যায় মাতৃদিবসে জানার মত অনেক তথ্য যেমন কে, কবে, কোথায় এই দিবসটি চালু করেছিলেন। মাতৃদিবস নিয়ে সমস্ত তথ্য জেনে নিতে অবশ্যই পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/mothers-day/

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ মৃণাল সেনের জন্মদিন। মৃণাল সেন নিজেই ছিলেন নিজের তীব্রতম সমালোচক। দুর্ভিক্ষের বিভীষিকা,,নকশাল আন্দোলন বারবার উঠে এসেছে তাঁর সিনেমায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার না করেই তিনি অসামান্য দক্ষতায় গল্প বলতে পারতেন । তাঁর সম্পর্কে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mrinal-sen/
  • আজ মার্ক জুকারবার্গের জন্মদিন। বর্তমানের সর্বাপেক্ষা জনপ্রিয় স্যোশাল মিডিয়া ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা হলেন মার্ক জুকারবার্গ। একজন ইন্টারনেট উদ্যোক্তা এবং জনহিতৈষী ব্যক্তি হিসেবেই তাঁর পরিচয়। বিশ্বের ১০০ জন প্রভাবশালী ও ক্ষমতাবান মানুষের তালিকায় জুকারবার্গের নাম খুঁজে পাওয়া যায়। মার্ক জুকারবার্গ সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/mark-zuckerberg/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১৪ মে। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-may-14

ধর্মীয় অনুষ্ঠান :

  • পুণ্যি পুকুর ব্রত সারা বৈশাখ মাসজুড়ে পালিত হয়। এই ব্রতের কাহিনী বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/punyi-pukur-vrat

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • আমরা যারা রেডিও শুনি তারা প্রত্যেকেই খেয়াল করেছি যে রেডিওর চ্যানেল পাল্টানোর সময় একটানা গুঞ্জন হয় কিন্তু কেন হয় জানেন কি? না জেনে থাকলে পড়ে নিন এখানে https://sobbanglay.com/sob/why-radio-plays-static-noise/
  • নবরত্ন স্থাপত্য একপ্রকারের মন্দিরের স্থাপত্যশিল্প। পুরনো বাংলার রাজাদের আমলে অষ্টাদশ শতকে এ স্থাপত্যের আগমন ঘটে। এই স্থাপত্যে মন্দিরের প্রধান দুটি ধাপ থাকে। প্রথম ধাপের চারটি কোণে চারটি চুড়া থাকে। আর দ্বিতীয় ধাপের চার কোণে চারটি আর কেন্দ্রে একটি চূড়া থাকে। এই চূড়াগুলোকে রত্নও বলা হয়ে থাকে। এইভাবে দুটি ধাপে মোট নয়টি চূড়া বা রত্ন থাকে বলে এই স্থাপত্যশিল্পকে নবরত্ন বলা হয়। বিস্তারিত জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/navaratna-architechture/

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি ১৯৪০ সালের জাপান অলিম্পিকে ভারতের হয়ে প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তাঁর জীবনের গতিপথ বদল হয়ে গিয়ে তিনি হয়ে যান জননেত্রী।

জমিদার বাড়ীর বউ হয়েও রুখে দাঁড়িয়েছিলেন জমিদারি প্রথার বিরুদ্ধে। গৃহবধূর জীবন ছেড়ে গরীব কৃষকদের “রানী মা” হয়ে ওঠেন। তেভাগা আন্দোলনে তাঁর ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তিনি হলেন নাচোলের রাণীমা ইলা মিত্র। তাঁকে নিয়ে বিস্তারিত দেখুন এখানে

.

.

.

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে যে ভয়ানক অন্ধকার রাত্রি হয় সেই রাতেই শিবরাত্রি পালন করা হয়। সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল  শিবরাত্রি ব্রত। ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ খায়।

ব্রতের দিন তারা উপবাসী থাকে। বাংলায় প্রচলিত ধারণা অনুযায়ী সাধারণত মেয়েরা ভাল স্বামী পাবার আশায় শিবরাত্রি ব্রত পালন করে। কিন্তু শিবরাত্রি শুধুই মেয়েদের জন্য নয়। ছেলেরাও শিবরাত্রি করতে পারে এবং করেও তাছাড়া প্রথম শিবরাত্রি তো করেছিল এক জন ছেলেই! শিব নিজেই স্বয়ং সে গল্পও শুনিয়েছেন। শিবরাত্রি নিয়ে আরও শুনুন এখানে

.

অন্যান্য আরও যা পড়বেন :

মে মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/may/

  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-born/
  • মে মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/may-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading