সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।
সাম্প্রতিক পোস্ট
আজ কী পড়বেন :
- আজ হরেন্দ্র কুমার মুখার্জির জন্মদিন। পশ্চিমবঙ্গের একমাত্র পূর্ণ সময়ের বাঙালি রাজ্যপাল ছিলেন তিনি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ভারতীয় হিসেবে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। রাজনীতির পাশাপাশি শিক্ষাবিদ ও প্রভূত দানধ্যান করা এই বাঙালি আজ বিস্মৃতপ্রায়। এই বিস্মৃতপ্রায় মানুষটির সম্বন্ধে বিশদে জানতে দেখুন এখানে https://sobbanglay.com/sob/h-c-mukherjee
- আজ কাদম্বিনী বসু গাঙ্গুলির মৃত্যুদিন। কাদম্বিনী বসু গাঙ্গুলি এবং আনন্দীবাঈ গোপাল রাও জোশি যুগ্মভাবে ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন। তৎকালীন রক্ষণশীল সমাজ মহিলা হিসেবে কাদম্বিনীর ডাক্তারি পড়া নিয়ে এতই ক্ষুব্ধ ছিল যে বঙ্গবাসী কাগজে তাঁকে হেয় করে কার্টুনও প্রকাশিত হয়েছিল। নিয়মিত অস্ত্রোপচারও করতেন তিনি। সেই যুগে দাঁড়িয়ে প্রাইভেট চেম্বার খুলে কাগজে নিজের বিজ্ঞাপনও দিয়েছিলেন। তাঁর অসামান্য জীবন সম্পর্কে আরো জানতে পড়ুন https://sobbanglay.com/sob/kadambini-basu-ganguly/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ৩ অক্টোবর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-october-3/
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- পাণ্ডবদের বনবাসকালে তাঁরা যখন এক ব্রাহ্মণের বাড়িতে ছিলেন তখন একদিন সেই ব্রাহ্মণের কান্না শুনে তাঁরা জানতে পারেন সেখানে নাকি বক রাক্ষস বলে একজন থাকে যার প্রতিদিন একটি মানুষ খাদ্য হিসাবে চাই। তখন তার সংহার করতে কুন্তী ভীমকে পাঠায়। রোমাঞ্চকর সেই কাহিনী বিস্তারিত জানতে পড়তে থাকুন এখানে https://sobbanglay.com/sob/baka-rakkhasa/
- করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের তান্ডবে আমাদের যখন প্রাণান্তকর অবস্থা ঠিক সেই সময় এসে হাজির হয়েছিল আরেক মারণ অণুজীব -“ব্ল্যাক ফাঙ্গাস”(Black Fungus) । এই মারণ ফাঙ্গাস বা ছত্রাকের প্রকোপ এখন এত মারাত্মক যে এটিকে নোটিফায়েবল ডিসিস(Notifiable Disease) ঘোষণা করা হয়েছিল । ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস কী? কীভাবে হয় এর সংক্রমণ? এর চিকিৎসা পদ্ধতি কী? কী কী সতর্কতা অবলম্বন করা দরকার? রোগটি সম্পর্কে জানতে এবং সমস্ত প্রশ্নের উত্তর পেতে এখানে পড়ুন https://sobbanglay.com/sob/black-fungus/
আজ কী দেখবেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
আজ কাদম্বিনী বসু গাঙ্গুলির মৃত্যুদিন। কাদম্বিনী বসু গাঙ্গুলী ভারতের মহিলা চিকিৎসক ছিলেন। তিনি এবং চন্দ্রমুখী বসু একই সাথে ভারত তথা সমগ্র ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম মহিলা গ্র্যাজুয়েট ছিলেন। যুগ্ম ভাবে কাদম্বিনী এবং আনন্দীবাই গোপালরাও জোশি ছিলেন প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক, যারা পাশ্চাত্য চিকিৎসাবিদ্যা নিয়ে প্র্যাকটিস করার যোগ্যতা অর্জন করেন। তাঁকে ফিটনে চেপে রোগী দেখতে যেতে হয়েছে কখনও কখনও বেশ রাতে। এছাড়া নিয়মিত অস্ত্রোপচারও করতেন তিনি। সেই যুগে দাঁড়িয়ে প্রাইভেট চেম্বার খুলে কাগজে নিজের বিজ্ঞাপনও দিয়েছিলেন তিনি। তাঁর অনুপ্রেরণামুলক জীবনী দেখুন এই ভিডিওতে
.
.
.
.
.
.
বিশেষ আকর্ষণীয় ভিডিও:
লেখক রুবাই শুভজিৎ ঘোষ এই ভিডিওতে আলোচনা করেছেন গেম অফ থ্রোনস-এর জন স্নো চরিত্রটি নিয়ে। তার মধ্যে একজন প্রকৃত লিডার হওয়ার গুণ ছিল এবং তাই বাকিরা তাকে অনুসরণ করত। এইভাবেই সে একজন সাধারণ মানুষ থেকে একজন রাজা হয়ে উঠেছিল। সেই গুণগুলোই লেখক এখানে আলোচনা করেছেন, কিভাবে তার সেই গুণগুলো আমরা আমাদের কর্মক্ষেত্রে প্রয়োগ করে উন্নতি করতে পারি।
.
.
.
.
.
.
অন্যান্য আরও যা পড়বেন :
অক্টোবর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/october/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-born/
- অক্টোবর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/october-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/
অবসরে সাহিত্য :
তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান