সববাংলায়

২৪ সেপ্টেম্বর ।। ৬ আশ্বিন ।। আজকের বাছাই

বিভাগঃ , ,

সববাংলায় সাইটে নিয়মিত তথ্যসমৃদ্ধ কন্টেন্ট প্রকাশিত হয় তা আপনারা সকলেই জানেন। কিন্তু নির্ধারিত কোন দিনে বিশেষ ঘটনা কী ঘটেছে বা কী উৎসব/অনুষ্ঠান আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে আমাদের সাইটের প্রথম পাতায় এলে দেখতে পেতেন না। এইজন্য আপনাদেরকে সার্চ ইঞ্জিনে বা সাইটে খুঁজতে হয় অথবা আমাদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে দেখতে হয়। এই অসুবিধা উপলব্ধি করে আমরা আপনাদের জন্য এই বিশেষ কন্টেন্টটির ব্যবস্থা করেছি। এবার থেকে রোজ sobbanglay.com এ আসুন আর পড়ে নিন এই বিশেষ কন্টেন্ট। আপনি এক জায়গায় পেয়ে যাবেন সেই দিনের গুরুত্বপূর্ণ তথ্য। তারপর নিজের ইচ্ছেমত ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত তথ্য।

আজ কী পড়বেন :

ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :

  • আজ আরতি সাহার জন্মদিন। ভারতীয় ক্রীড়াজগতের গৌরবময় ইতিহাসে যে ক্রীড়াবিদেরা বিশেষ সাফল্যের পরিচয় রেখেছিলেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। তাঁর সম্বন্ধে বিশদে জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/arati-saha/
  • আজ মাদাম কামার জন্মদিন। জার্মানির স্টুটগার্টে প্রথম ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন মাদাম কামা। ভারতের বাইরে বিপ্লববাদের প্রচেষ্টায় শ্যামজি কৃষ্ণবর্মা, সাভারকর, লালা হরদয়াল, দাদাভাই নওরোজি প্রমুখদের সঙ্গে তাঁর নামও মিশে আছে ভারতের স্বাধীনতা আন্দোলনের পথিকৃৎ হিসেবে। প্যারিসে তাঁর বাড়িটি একসময় হয়ে উঠেছিল বিপ্লবীদের আলোচনাস্থল। রুশ বিপ্লবের নেতা লেনিনও একসময় তাঁর বাড়িতে মত বিনিময়ের জন্য এসেছিলেন। মাদাম কামার বৈপ্লবিক কর্মকাণ্ডের সম্পর্কে আরো বিশদে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/madam-cama/
  • আজ নানা সাহেবের মৃত্যুদিন। ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তাঁর নাম। তাঁর সাহসিকতায় দশ থেকে পনেরো হাজার সৈন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শিবাজীর মৃত্যুর পরে মারাঠা সাম্রাজ্যের ক্ষমতাশালী শাসক নানা সাহেব ভারতীয় ইতিহাসে বিপ্লবের অপর এক নাম। ভারতীয় ইতিহাসে ব্রিটিশদের বিরুদ্ধে তিনিই প্রথম স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন। নানাসাহেবের জীবন, তাঁর রহস্যময় মৃত্যু এবং তাঁর ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে আরো জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/nana-saheb/
  • এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ২৪ সেপ্টেম্বর। সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-september-24

বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :

  • তাঁত হোক বা টেরাকোটা, লাল চিনি হোক বা চুলের খোঁপা শান্তিপুর সবেতেই অনন্য। শান্তিপুরে গাজির বিয়ে, শান্তিপুরেই রাস। বিগ্রহবাড়ির হরিধ্বনি ওঠে বারোমাস। চৈতন্য স্মৃতিবিজড়িত এই জনপদ আজও ধরে রেখেছে তার ইতিহাসের নিদর্শনগুলি। সমৃদ্ধশালী তাঁতশিল্পের করুণ অপমৃত্যুর যন্ত্রণা বুকে নিয়ে তবুও এগিয়ে চলেছে শান্তিপুর। এই অন্যতম প্রসিদ্ধ জনপদটি সম্পর্কে বহুল তথ্য জেনে নিতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/santipur/
  • প্রাচীনকালে পৈতা যে কেউ যখন তখন ধারণ করতেন না, বরং পৈতার ব্যাপক ব্যবহার চালু হয় নব্যব্রাহ্মণ যুগের পর। তার আগে ব্রাহ্মণ্যত্ব প্রমাণে পৈতা নয় বরং ব্যক্তির জ্ঞান, বিদ্যা ইত্যাদিই বেশি গুরুত্ব পেত এবং তাঁদেরকে সবসময় পৈতা পরিধান না করলেও চলত। এরকমই এক সামাজিক প্রেক্ষাপট রয়েছে ‘চেনা বামুনের পৈতা লাগে না’ এই প্রবাদের পিছনে। এখানে জেনে নিন সেই গল্প https://sobbanglay.com/sob/bengali-proverb-chena-bamun

আজ কী দেখবেন :

বিশেষ আকর্ষণীয় ভিডিও:

তিনি ছিলেন জনতার রাষ্ট্রপতি। সারা বিশ্বে বিশেষ করে ভারতে আব্দুল কালাম বিখ্যাত কেবল মাত্র ভারতের মহাকাশ ও প্রতিরক্ষা বিভাগে তাঁর অসামান্য অবদানের জন্যই নয় তাঁর চরিত্রে অতুলনীয় বিনম্রতা এবং অপরিমেয় সারল্যের এক অভূতপূর্ব প্রদর্শনীর জন্যও বটে। বিনম্রতার ক্ষেত্রে তিনি প্রায় কিংবদন্তি হয়ে আছেন। আব্দুল কালামের এই বিনম্রতার নিদর্শন দিতে গেলে একটি আস্ত গ্রন্থ হয়ে যাবে। এরকমই কয়েকটি ঘটনার কথা জানুন এই ভিডিওতে, যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন

.

.

.

.

.

.

অয়নের লেখা কবিতা “রাত”। কবিতাটির উপস্থাপনা করেছে সববাংলায়। কবিতাটি পাঠ করেছেন কবি নিজেই। কবিতাটি শুনুন এখানে

.

.

.

.

.


অন্যান্য আরও যা পড়বেন :

সেপ্টেম্বর মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/september/

  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-born/
  • সেপ্টেম্বর মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/september-death/
  • ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
  • আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :

তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/

লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading