সববাংলায়

পুরী যাওয়ার ট্রেন

পুরী যেমন হিন্দুদের চারধামের একটি ধাম, তেমনই বাঙালির তিনধামেরও প্রধান ধাম। কথাতেই আছে যে বাঙালির প্রিয় ঘোরার জায়গা হল দী-পু-দা অর্থাৎ দীঘা, পুরী আর দার্জিলিং। পুরী ভ্রমণে তিনটে জিনিস সবসময় থাকবেই, সমুদ্র, জগন্নাথ মন্দির এবং পুরীর খাজা। নীল পরিষ্কার সৈকত, জগন্নাথদেবের মাহাত্ম্য, চৈতন্যদেবের সান্নিধ্য এইসব মিলিয়ে বাঙালির কাছে পুরী ভ্রমণের অভিজ্ঞতা এক দুর্দান্ত অভিজ্ঞতা। আপনার সুবিধার জন্য রাজ্যের জনপ্রিয় কিছু স্টেশন থেকে পুরী যাওয়ার ট্রেনের তালিকা নিচে দেওয়া হল।

পুরী যাওয়ার ট্রেনের সময়সূচী

ট্রেন নাম্বারট্রেনের নামকোথা থেকে ছাড়বেকখন ছাড়বেপুরী কখন পৌঁছবেকোন দিন চলে
২২৮৯৫বন্দে ভারত এক্সপ্রেসহাওড়াসকাল ৬টা ১০ মিনিটদুপুর ১২টা ৫০ মিনিটবৃহস্পতিবার ছাড়া সবদিন
১২৮২১ধৌলি এক্সপ্রেসশালিমারসকাল ৯টা ১৫ মিনিটসন্ধ্যে ৬টা ১৫ মিনিটসবদিন
১২৮৩৭হাওড়া পুরী স্পেশাল এক্সপ্রেসহাওড়াসকাল ১০টা ৩৫ মিনিটসকাল ৭টা ৩০ মিনিটসবদিন
১২২৭৭শতাব্দী এক্সপ্রেসহাওড়াদুপুর ২টা ১৫ মিনিটরাত ১০টাসবদিন
১৮৪০৯জগন্নাথ এক্সপ্রেসশালিমারসন্ধ্যে ৬টা ৫৫ মিনিটভোর ৪টে ৩৫ মিনিটসবদিন
২২২০১দুরন্ত এক্সপ্রেসশিয়ালদহরাত ৮টাভোর ৪টেসোম, বুধ, শুক্র
০৩২৩০পাটনা পুরী স্পেশালবর্ধমানবিকাল ৫টা ৪০ মিনিটভোর ৫টাবৃহস্পতিবার

বন্দে ভারত এক্সপ্রেসে শুধু এসি চেয়ার ক্লাস (CC) এবং এক্সিকিউটিভ চেয়ার ক্লাস (EC) রয়েছে।


সর্বশেষ সম্পাদনার সময়কাল – ২০২৫


সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. নিজস্ব সংকলন

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading