প্রতি বছর প্রতি মাসের নির্দিষ্ট কিছু দিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়। ঐ নির্দিষ্ট দিনে অতীতের কোন গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরী করতেই এই সমস্ত দিবস পালিত হয়। বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস (World Day of Social Justice) হল বিশ্বের সেই সমস্ত পালনীয় দিবসগুলোর মধ্যেই একটি ।
প্রতিবছর ২০ ফেব্রুয়ারি বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালিত হয়ে থাকে। সারা বিশ্ব জুড়েই দিবসটি পালন করা হয়ে থাকে।
জাতিসংঘে ২০০৭ সালের ২৬ নভেম্বর আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় যে ২০ ফেব্রুয়ারিতে বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবস পালন করা হবে। সেই আলোচনা অনুযায়ী ২০০৯ সাল থেকে দিনটি পালিত হয়ে আসছে৷
রাষ্ট্রসংঘের ধারণা ছিল বিশ্বায়নের এই যুগেও বিশ্বায়নের সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কেবল সমাজের এক শ্রেণির জনগণ। আর অবহেলিত থেকে যাচ্ছে, যারা সংখ্যায় বেশী৷ এর পাশাপাশি বিশ্বায়নের প্রভাবে নতুন নতুন প্রযুক্তি, নতুন ভাবনার দ্রুত স্থানান্তর, পণ্য ও সেবার অতি দ্রুত বিনিময়, পুঁজির দ্রুত স্থানান্তর প্রভৃতি কারণে কোনো কোনো দেশে বাড়ছে কর্মসংস্থান, অর্থনীতির গতি ও উৎপাদন। অন্যদিকে আবার কোনো কোনো দেশ এই দ্রুত গতির পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে পারছে না বলে সেসব দেশে বাড়ছে বৈষম্য, বেকারত্ব ও দারিদ্র্য।
রাষ্ট্রের সকল জনগণের কর্মসংস্থান থেকে শুরু করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ও সব ধরণের মৌলিক অধিকার প্রদান করা একটি রাষ্ট্রের আবশ্যিক দায়িত্ব ও কর্তব্য। দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান বৃদ্ধি, উন্নয়নে নারী-পুরুষের সমান অধিকার ও সকলের ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই এই দিবসের প্রধান লক্ষ্য। রাষ্ট্রসংঘ, আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ অনেকগুলি সংগঠন সামাজিক ন্যায়বিচারের কথা বলেছে। সামাজিক ও অর্থনৈতিক দারিদ্র্যতা বর্জন বেকারত্বের মোকাবিলায় এই পরিকল্পনা কার্যকর হয়েছে৷ তাই বিশ্বায়নের ইতিবাচক দিকগুলোর সাথে সাথে নেতিবাচক দিকগুলোর প্রতিও নজর দেওয়া উচিত বলে মনে করে রাষ্ট্রসংঘ। তাই এই বিশেষ দিনটির উপস্থাপন করা হয়েছে।
বিশ্ব সামাজিক ন্যায়বিচার দিবসের থিম বা প্রতিপাদ্য
- ২০২৫ – অন্তর্ভুক্তির ক্ষমতায়ন: সামাজিক ন্যায়বিচারের জন্য ব্যবধান পূরণ করা (Empowering Inclusion: Bridging Gaps for Social Justice)
- ২০২৪ – ব্যবধান পূরণ, জোট গঠন (Bridging Gaps, Building Alliances)
- ২০২৩ – সামাজিক ন্যায়বিচারের জন্য বাধা অতিক্রম করা এবং সুযোগ তৈরি করা (Overcoming Barriers and Unleashing Opportunities for Social Justice)
- ২০২২ – কর্মসংস্থানের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার অর্জন (Achieving Social Justice through Formal Employment)
- ২০২১ – ডিজিটাল অর্থনীতিতে সামাজিক ন্যায়বিচারের ডাক দেওয়া (A Call for Social Justice in the Digital Economy)
- ২০২০ – সামাজিক ন্যায়বিচার অর্জনের জন্য অসমতার বিভেদ বন্ধ করা (Closing the Inequalities Gap to Achieve Social Justice)
- ২০১৯ – আপনি যদি শান্তি ও উন্নয়ণ চান তাহলে সামাজিক ন্যায়বিচারের জন্য কাজ করুন (If you want Peace and Development, Work for Social Justice)
- ২০১৮ – কর্মীদের স্থানান্তর: সামাজিক ন্যায়ের অন্বেষণ (Workers on the Move: The Quest for Social Justice)
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to ২০ ফেব্রুয়ারি ।। আজকের বাছাই | সববাংলায়Cancel reply