সববাংলায়

২৩ মার্চ | বিশ্ব আবহাওয়া দিবস

প্রতিবছর প্রতিমাসের নির্দিষ্ট কিছুদিনে বিভিন্ন দেশেই কিছু দিবস পালিত হয়ে থাকে। এই নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সমস্ত দিবস পালিত হয়ে থাকে। বিশ্বে পালনীয় সেই সমস্ত দিবসগুলির মধ্যে একটি বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day)।

২৩ মার্চ সারা বিশ্বে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়।

১৯৫০ সালে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থাটি তৈরি হয়েছিল রাষ্ট্রসংঘের এক বিশেষজ্ঞ সংস্থা হিসাবে। এরপর ১৯৫১ সালে এই সংস্থাটি জাতিসংঘে বিশেষ মর্যাদা পাওয়ার পর ২৩ মার্চ দিনটি বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করা হয়।

এরও অনেক আগে ১৮৭৩ সালে এই সংস্থাটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা (International Meteorological Organisation) নামে পরিচিত ছিল। এই সংস্থার দায়িত্ব ছিল বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ুর উপর নজর রাখা। জলবায়ুর পরিবর্তন, জলবায়ুর পূর্বাভাস এবং জলবায়ু সম্পর্কিত সমস্ত বিষয়ে নজর রাখা ছিল এই সংস্থার দায়িত্ব। জলবায়ু সম্পর্কিত সমস্ত তথ্য জানিয়ে আগাম সতর্কতা জারি করা ছিল এদের কাজ।

দিনের শুরু থেকে রাত পর্যন্ত আবহাওয়া আমাদের জীবনের সঙ্গী। আবহাওয়ার চরিত্রের ওপর নির্ভর করে থাকেন অনেক পেশার মানুষই । তাই আবহাওয়া সম্পর্কে আগাম পূর্বাভাস আমাদের আগে থেকে সতর্ক হতে সাহায্য করে।এই পূর্বাভাসের উপর ভিত্তি করেই প্রয়োজনীয় সতর্ক বার্তা জারি করা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থাটির দায়িত্বের মধ্যে পড়ে, বিশ্বব্যাপী এই আবহাওয়া ও জলচক্রের উপর সর্বদা নজর রাখা ও আগাম সতর্ক বার্তা পেশ করা, সারা বিশ্বের সমস্ত দেশের আবহাওয়া সংস্থাগুলির সাথে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য আদান প্রদান করা, আবহাওয়া সংক্রান্ত যন্ত্রপাতির নির্দিষ্ট মান ঠিক করা, আবহাওয়া সংক্রান্ত গবেষণা ও প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি। প্রায় ১৮৭ টি সদস্য রাষ্ট্র এই সংস্থার সাথে যুক্ত রয়েছে।

১৯৫১ সাল থেকে এই বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে। আবহাওয়া সংক্রান্ত সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করা এবং বড় প্রাকৃতিক দুর্যোগের সময় আগে থেকে কি পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়ে জনগণকে সতর্ক করাই এই দিবসের লক্ষ্য।

বিশ্ব আবহাওয়া দিবসের থিম বা প্রতিপাদ্য

  • ২০২৫ সালের প্রতিপাদ্য – পূর্ব সতর্কতার ব্যবধান একসাথে পূরণ করা (Closing the early warning gap together)
  • ২০২৪ সালের প্রতিপাদ্য – জলবায়ু সম্পর্কিত কাজের একেবারে সামনের সারিতে (At the Frontline of Climate Action)
  • ২০২৩ সালের প্রতিপাদ্য – আবহাওয়া, জলবায়ু ও আগামী প্রজন্মে জলের ভবিষ্যৎ (The Future of Weather, Climate and Water across Generations)
  • ২০২২ সালের প্রতিপাদ্য – পূর্বাভাস এবং পূর্ব সক্রিয়তা (Early Warning and Early Action)
  • ২০২১ সালের প্রতিপাদ্য – সমুদ্র, আমাদের জলবায়ু এবং আবহাওয়া (the ocean, our climate and weather)
  • ২০২০ সালের প্রতিপাদ্য – জলবায়ু এবং জল (Climate and Water)
  • ২০১৯ সালের প্রতিপাদ্য – সূর্য, পৃথিবী এবং আবহাওয়া (The Sun, the Earth and the Weather)

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading