সববাংলায়

আজকের দিনে ।। ২৩ মার্চ

বিভাগঃ , ,

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৩ মার্চ ।

বিশেষ দিবস :

২৩ মার্চ – বিশ্ব আবহাওয়া দিবস

আজকের দিনে ভারত :

১৮৮১ সালের আজকের দিনে ব্রিটিশ বাংলার বিশিষ্ট চিকিৎসক, লেখক, রাজনীতিবিদ হাকিম হাবিবুর রহমান জন্মগ্রহণ করেন।

১৮৯৩ সালের আজকের দিনে জিডি নাইডু জন্মগ্রহণ করেন। বিখ্যাত এই প্রযুক্তিবিদ ভারতে প্রথম বৈদ্যুতিক মোটর উত্পাদন শিল্প স্থাপন করেন। তাঁকে ‘ভারতের এডিসন’ হিসাবে উল্লেখ করা হয়।

১৮৯৮ সালের আজকের দিনে ভারতীয় কবি নলিনী বালা দেবী জন্মগ্রহণ করেন। তিনি অসমীয়া সাহিত্যের একজন কবি ছিলেন। তিনি তার সাহিত্যকীর্তি ‘আলকানন্দা’র জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার জিতেছিলেন এবং ভারতীয় সাহিত্যে তাঁর বিশেষ অবদানের জন্য ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করেছিলেন।

১৯১৯ সালের আজকের দিনে ভারতীয় রাজনীতিবিদ ও দিল্লি প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সুভদ্রা যোশী জন্মগ্রহণ করেন। যিনি ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। ১৯৫২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত চারবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।

১৯২৩ সালের আজকের দিনে সিন্ধ্রি আন্দোলনের সক্রিয় সদস্য, ছাত্র সংগঠন স্বরাজ সেনার নেতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় অংশগ্রহণকারী বিপ্লবী হেমু কালানি জন্মগ্রহণ করেন।

১৯৩১ সালের আজকের দিনে বিপ্লবী ভগৎ সিং-এর মৃত্যু হয়।

১৯৩১ সালের আজকের দিনে বিপ্লবী শুকদেব থাপারের মৃত্যু হয়।

১৯৩১ সালের আজকের দিনে বিপ্লবী শিবরাম রাজগুরুর মৃত্যু হয়।

১৯৪০ সালের আজকের দিনে আবুল কাশেম ফজলুল হক নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে লাহোর প্রস্তাব উত্থাপন করেন।

১৯৪৭ সালের আজকের দিনে বাঙালি শিক্ষাবিদ, কূটনীতিবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক এবং লেখক স্যার খান বাহাদুর আজিজুল হক পরলোক গমন করেন। তিনি ১৯২৬ সালে খান বাহাদুর খেতাবে ভূষিত হন। ১৯৪১ সালে তিনি নাইট খেতাব লাভ করেন।

১৯৪৮ সালের আজকের দিনে ভারতীয় ভারততত্ত্ববিদ, পালি ও বৌদ্ধশাস্ত্রে পণ্ডিত বেণীমাধব বড়ুয়ার মৃত্যু হয়।

১৯৫৩ সালের আজকের দিনে ভারতীয় উদ্যোক্তা কিরণ মজুমদার সাউ জন্মগ্রহণ করেন।

১৯৭৬ সালের আজকের দিনে ভারতীয় রাজনীতিবিদ ও অভিনেত্রী স্মৃতি জুবিন ইরানী জন্মগ্রহণ করেন।

১৯৮৭ সালের আজকের দিনে ভারতীয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত জন্মগ্রহণ করেন।

১৯৯৫ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি কবি এবং লেখক শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়। তিনি বাংলা সাহিত্যে অবদানের জন্য সাহিত্য আকাডেমি পুরস্কার পেয়েছিলেন।

২০০১ সালের আজকের দিনে বিশিষ্ট ফরাসি ভাষা বিশেষজ্ঞ ও কবি লোকনাথ ভট্টাচার্যের মৃত্যু হয়।

২০০৩ সালের আজকের দিনে ভারতীয় হকি কিংবদন্তী উধম সিং কুলার পরলোক গমন করেন। ১৯৫২, ১৯৫৬, ১৯৬০, ১৯৬৪ সালে চারটি ধারাবাহিক অলিম্পিকে তিনি তাঁর দেশকে প্রতিনিধিত্ব করেছিলেন। ভারতীয় হকি দলের সদস্য হিসেবে তিনি তিনটি স্বর্ণ এবং ১টি রৌপ্য পদক জিতেছিলেন। ভারতীয় ক্রীড়ায় অবদানের জন্য ভারত সরকার তাকে অর্জুন পুরস্কার দিয়ে ভূষিত করে।

আজকের দিনে বাংলাদেশ :

১৯৫০ সালের আজকের দিনে বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ওয়াসিম জন্মগ্রহণ করেন।

১৯৬৬ সালের আজকের দিনে শেখ মুজিবুর রহমান লাহোরে ছয় দফা প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে উত্থাপন করেন।

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বতসোয়ানা।

২০০৮ সালের আজকের দিনে ঔপন্যাসিক শহীদুল জহিরের মৃত্যু হয়।

২০১৯ সালের আজকের দিনে সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহ-এর মৃত্যু হয়।

 আজকের দিনে বিশ্ব :

১৮৬৮ সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় অকল্যান্ডে প্রতিষ্ঠিত হয়।

১৯০৪ সালের আজকের দিনে মার্কিন অভিনেত্রী জন ক্রফোর্ড জন্মগ্রহণ করেন।

১৯১০ সালের আজকের দিনে জাপানী চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া জন্মগ্রহণ করেন।

১৯৫২ সালের আজকের দিনে মার্কিন ব্যবসায়ী, প্রকৌশলী রেক্স টিলারসন জন্মগ্রহণ করেন।

১৯৫৬ সালের আজকের দিনে পাকিস্তান বিশ্বের প্রথম ইসলামী প্রজাতন্ত্র হয়ে ওঠে। আজকের দিনটি পাকিস্তান দিবস বা পাকিস্তান প্রজাতন্ত্র দিবস হিসেবে খ্যাত।

১৯৯২ সালের আজকের দিনে বিখ্যাত অস্ট্রীয় অর্থনীতিবিদ ফ্রিড্‌রিখ হায়েক পরলোক গমন করেন।

২০০৩ সালের আজকের দিনে একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটের অষ্টম আসর শেষ হয়। ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া তৃতীয় বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়।

২০০৬ সালের আজকের দিনে আমেরিকার পশুপ্রেমী কলেন পাইজি কতৃক আমেরিকায় জাতীয় সারমেয় শাবক দিবস (ন্যাশানাল পাপ্পি ডে) প্রচলিত হয়।

২০১১ সালের আজকের দিনে ইংল্যান্ডে জন্মগ্রহণকারী ব্রিটিশ-মার্কিন চলচ্চিত্রাভিনেত্রী এলিজাবেথ টেলর পরলোক গমন করেন।

২০১৫ সালের আজকের দিনে আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ পরলোক গমন করেন।

আজকের দিনে

আজকের দিনে ।। ২২ মার্চ আজকের দিনে ।। ২৪ মার্চ

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1. https://bn.m.wikipedia.org/wiki/২৩_মার্চ
  2. https://en.wikipedia.org/wiki/March_23
  3. https://www.onthisday.com/day/march/23
  4. http://www.bcstest.com/details.php?id=27&parent=1
  5. https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
  6. http://mythicalindia.com/features-page/23-march-today-in-indian-history/
  7. https://en.wikipedia.org/wiki/Timeline_of_Bangladeshi_history
  8. https://en.wikipedia.org/wiki/Azizul_Haque_(educator)
  9. https://en.wikipedia.org/wiki/Udham_Singh_(field_hockey)
  10. https://bn.wikipedia.org/
  11. https://en.wikipedia.org/wiki/Kangana_Ranaut
  12. https://en.wikipedia.org/wiki/Azizul_Haque_(educator)
  13. https://bn.wikipedia.org/wiki/ওয়াসিম_(অভিনেতা)
  14. https://en.wikipedia.org/wiki/Joan_Crawford
  15. https://en.wikipedia.org/wiki/Pakistan_Day

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading