কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৪ মার্চ ।
সাম্প্রতিক পোস্ট
বিশেষ দিবস :
২৪ মার্চ – বিশ্ব যক্ষ্মা দিবস
আজকের দিনে ভারত :
১৩৫১ সালের আজকের দিনে ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসনে আরোহণ করেন
১৭৭০ সালের আজকের দিনে নবাব আশরাফ আলি খান পরলোক গমন করেন।
১৮৪১ সালের আজকের দিনে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নবাব ওয়াকার-উল-মুলক মৌলভী জন্মগ্রহণ করেন।
১৮৬৩ সালের আজকের দিনে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ ওরফে লর্ড সিনহার জন্ম হয়। তিনিই প্রথম ভারতীয় যিনি বিহার ও ওড়িশার প্রথম গভর্নর হয়েছিলেন। বাংলার প্রথম ভারতীয় অ্যাডভোকেট – জেনারেলও ছিলেন তিনি।
২০০৫ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় সুরকার ভি বালসারার মৃত্যু হয়।
২০১৫ সালের আজকের দিনে সুপ্রিম কোর্ট শ্রেয়া সিঙ্ঘল বনাম ভারত মামলার রায় দেয় ও ‘আইটি ২০০০’ আইনের ৬৬এ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করে।
আজকের দিনে বাংলাদেশ :
১৯২৫ সালের আজকের দিনে বীর উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশী মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার কাজী নূরুজ্জামানের জন্ম হয়।
১৯৪৮ সালের আজকের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ রাষ্ট্রভাষা উর্দুর পক্ষে ভাষণ দিয়ে ছাত্রদের প্রতিবাদের সম্মুখীন হন।
১৯৮২ সালের আজকের দিনে বাংলাদেশে জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন।
১৯৮৭ সালের আজকের দিনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার সাকিব আল-হাসান জন্মগ্রহণ করেন।
২০২০ সালের আজকের দিনে প্রযোজক মতিউর রহমান পানুর মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব :
১৬০৩ সালের আজকের দিনে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ পরলোক গমন করেন।
১৮৩৪ সালের আজকের দিনে ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী উইলিয়াম মরিস জন্মগ্রহণ করেন।
১৮৯৯ সালের আজকের দিনে পেশাদার ইংরেজ ক্রিকেটার বিলি বার্নস পরলোক গমন করেন।
১৯০৫ সালের আজকের দিনে ফরাসি লেখক জুল ভার্নের মৃত্যু হয়।
১৯৪০ সালের আজকের দিনে এ কে ফজলুল হক উত্থাপিত লাহোর প্রস্তাব মুসলিম লীগের সভায় গৃহীত হয়।
১৯৬১ সালের আজকের দিনে ইংরেজ সাবেক ক্রিকেটার ডিন জোন্স জন্মগ্রহণ করেন।
১৯৬৫ সালের আজকের দিনে মার্কিন পেশাদার কুস্তীগির দ্য আন্ডারটেকার জন্মগ্রহণ করেন।
১৯৭৭ সালের আজকের দিনে মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক জেসিকা চ্যাস্টেইন জন্মগ্রহণ করেন।
১৯৭৯ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার গ্রেমি সোয়ান জন্মগ্রহণ করেন।
২০০৮ সালের আজকের দিনে প্রথম সাধারণ নির্বাচনের মাধ্যমে ভুটান আনুষ্ঠানিকভাবে গণতন্ত্র গ্রহণ করে।
২০১০ সালের আজকের দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার রন হামেন্স পরলোক গমন করেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://bn.m.wikipedia.org/wiki/২৪_মার্চ
- https://en.wikipedia.org/wiki/March_24
- https://www.onthisday.com/day/march/24
- http://www.bcstest.com/details.php?id=27&parent=1
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- http://mythicalindia.com/features-page/24-march-today-in-indian-history/
- https://en.wikipedia.org/wiki/Timeline_of_Bangladeshi_history
- https://www.who.int/campaigns/world-tb-day/world-tb-day-2019
- https://en.wikipedia.org/wiki/Nawab_Waqar-ul-Mulk_Kamboh
- https://en.wikipedia.org/wiki/Firuz_Shah_Tughlaq
- https://en.wikipedia.org/wiki/Bhutanese_democracy
- https://en.wikipedia.org/wiki/Ron_Hamence


আপনার মতামত জানান