কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২১ মে ।
সাম্প্রতিক পোস্ট
আজকের দিনে ভারত :
১৮৩৫ সালের আজকের দিনে সাহিত্যের গীতি-কবি বিহারীলাল চক্রবর্তীর জন্ম হয়।
১৮৫০ সালের আজকের দিনে অসাধারণ পান্ডিত্যের অধিকারী আনন্দরাম বড়ুয়ার জন্ম হয়।
১৯২০ সালের আজকের দিনে গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসুর মৃত্যু হয়।
১৯৬০ সালের আজকের দিনে দক্ষিণ ভারতীয় অভিনেতা মোহনলালের জন্ম হয়।
১৯৯১ সালের আজকের দিনে এক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু হয়।
২০২১ সালের আজকের দিনে চিপকো আন্দোলনের জনক সুন্দরলাল বহুগুণার মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৭৪ সালের আজকের দিনে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সাহায্য চুক্তি’ স্বাক্ষরিত হয়।
১৯৯৪ সালের আজকের দিনে সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীনের মৃত্যু হয়।
১৯৯৭ সালের আজকের দিনে ক্রিকেট তারকা সাঈদ আনোয়ার ব্যক্তিগত সর্বোচ্চ (১৯৪) রানের তৎকালীন বিশ্ব রেকর্ড করেন। পরে শচীন তেনন্ডুলকর সেটি ভেঙে দেন।
১৯৯৭ সালের আজকের দিনে ক্রিকেটার নাহিদ হাসানের জন্ম হয়।
২০০৬ সালের আজকের দিনে বাংলাদেশে ‘সাবমেরিন কেবল সিস্টেম’-এর উদ্বোধন হয়।
আজকের দিনে বিশ্ব :
১৫০২ সালের আজকের দিনে জোয়া দ্য নোভা সেন্ট হেলেনা দ্বীপ আবিষ্কার করেন।
১৬৮৮ সালের আজকের দিনে ইংরেজ কবি আলেকজান্ডার পোপের জন্ম হয়।
১৮৪৪ সালের আজকের দিনে ফরাসি চিত্রশিল্পী হেনরি রুশোর জন্ম হয়।
১৯০৪ সালের আজকের দিনে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ফুটবল এসোসিয়েশন (ফিফা) গঠিত হয়।
১৯১১ সালের আজকের দিনে স্কটল্যান্ডীয় জ্যোতির্বিদ উইলিয়ামিনা ফ্লেমিং এর মৃত্যু হয়।
১৯৩৮ সালের আজকের দিনে বেঙ্গল মোশন পিকচার এ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়।
১৯৫৬ সালের আজকের দিনে প্রশান্ত মহাসাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হাইড্রোজেন বোমা বিস্ফোরণ হয়।
১৯৯৪ সালের আজকের দিনে ইয়েমেন স্বাধীনতা ঘোষণা করে।
১৯৯৮ সালের আজকের দিনে ইন্দোনেশিয়ার স্বৈরশাসক জেনারেল সুহার্তো গণ-আন্দোলনের মুখে প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন।
২০০৩ সালের আজকের দিনে এক ভয়াবহ ভূমিকম্পে আলজেরিয়ায় দুই হাজার লোক নিহত হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান